IND vs ENG 2nd Test Team Update: বুমরাহ নেই দ্বিতীয় টেস্টে, গম্ভীরদের জীবনকে ‘নরক’ করতে পেসারকে ফেরাল ইংল্যান্ড

হেডিংলেতে জেতা ম্যাচে হেরে গিয়েছে তাঁর দল। আর দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরদের জীবন নরক করে তুলতে কোনও কসুর ছাড়ছে না ইংল্যান্ড। শুধু তাই নয়, দ্বিতীয় টেস্টে সম্ভবত খেলবেন না ভারতের সেরা খেলোয়াড় জসপ্রীত বুমরাহ।

Published on: Jun 26, 2025 5:59 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
যে টেস্ট ম্যাচটা জেতার কথা ছিল, তাতে হেরে গিয়েছে ভারত। আর সেই ধাক্কা সামলে ওঠার আগেই নয়া বিপদের সামনে পড়তে চলেছে টিম ইন্ডিয়া। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য সম্ভবত দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় টেস্টে ফের বুমরাহকে খেলানো হতে পারে। যে টেস্ট শুরু হবে আগামী ১০ জুলাই থেকে। (ছবি সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 5:59 PM

যে টেস্ট ম্যাচটা জেতার কথা ছিল, তাতে হেরে গিয়েছে ভারত। আর সেই ধাক্কা সামলে ওঠার আগেই নয়া বিপদের সামনে পড়তে চলেছে টিম ইন্ডিয়া। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য সম্ভবত দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় টেস্টে ফের বুমরাহকে খেলানো হতে পারে। যে টেস্ট শুরু হবে আগামী ১০ জুলাই থেকে। (ছবি সৌজন্যে রয়টার্স)

2/5
এমনিতে প্রথম টেস্ট শেষ হয়ে গিয়েছে ২৪ জুন। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২ জুলাই থেকে। কিন্তু অস্ট্রেলিয়ার ঘটনার পরে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। যিনি দুটি ইনিংস মিলিয়ে হেডিংলেতে প্রথম টেস্টে মোট ৪৩.৪ ওভার বল করেছিলেন। ওই প্রতিবেদন অনুযায়ী, সেই পরিস্থিতিতে বুমরাহকে এজবাস্টনে বিশ্রাম দেওয়া হবে। পাঁচ ম্যাচের সিরিজে তাঁকে যে তিনটি টেস্টে খেলানো হবে, তা আগেই বলে দেওয়া হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 5:59 PM

এমনিতে প্রথম টেস্ট শেষ হয়ে গিয়েছে ২৪ জুন। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২ জুলাই থেকে। কিন্তু অস্ট্রেলিয়ার ঘটনার পরে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। যিনি দুটি ইনিংস মিলিয়ে হেডিংলেতে প্রথম টেস্টে মোট ৪৩.৪ ওভার বল করেছিলেন। ওই প্রতিবেদন অনুযায়ী, সেই পরিস্থিতিতে বুমরাহকে এজবাস্টনে বিশ্রাম দেওয়া হবে। পাঁচ ম্যাচের সিরিজে তাঁকে যে তিনটি টেস্টে খেলানো হবে, তা আগেই বলে দেওয়া হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

3/5
আর সেই পরিস্থিতিতে এজবাস্টনে ভারতীয় পেস লাইন-আপের অবস্থা কী হবে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, বুমরাহের জায়গায় আর্শদীপ সিংকে দলে আনা হতে পারে। সেক্ষেত্রে মহম্মদ সিরাজের পেস বোলারদের নেতৃত্ব দেবেন। যিনি হেডিংলেতে দ্বিতীয় ইনিংসে ছন্দ খুঁজে পান। কিন্তু সমস্যাটা প্রসিধ কৃষ্ণকে নিয়ে। ভালো বলের মধ্যে এত খারাপ বল করেন যে চাপই তৈরি করতে পারেন না। আর চতুর্থ সিমারের জায়গা নিয়ে তো উদ্বেগ আছেই। (ছবি সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 5:59 PM

আর সেই পরিস্থিতিতে এজবাস্টনে ভারতীয় পেস লাইন-আপের অবস্থা কী হবে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, বুমরাহের জায়গায় আর্শদীপ সিংকে দলে আনা হতে পারে। সেক্ষেত্রে মহম্মদ সিরাজের পেস বোলারদের নেতৃত্ব দেবেন। যিনি হেডিংলেতে দ্বিতীয় ইনিংসে ছন্দ খুঁজে পান। কিন্তু সমস্যাটা প্রসিধ কৃষ্ণকে নিয়ে। ভালো বলের মধ্যে এত খারাপ বল করেন যে চাপই তৈরি করতে পারেন না। আর চতুর্থ সিমারের জায়গা নিয়ে তো উদ্বেগ আছেই। (ছবি সৌজন্যে রয়টার্স)

4/5
তারইমধ্যে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করে দিল ইংল্যান্ড। আর সেই দলে রাখা হয়েছে জোফ্রা আর্চারকে। যিনি ২০২১ সালে শেষবার ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছিলেন। দীর্ঘদিন ধরে কনুইয়ের চোটে ভুগছিলেন। সেজন্য অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু চোটের জন্য ২০২২ সালের পুরো গ্রীষ্মই খেলতে পারেননি। ২০২৩ সালের গোড়ার দিকে সাদা বলের ক্রিকেটে ফিরলেও ফের চোট পেয়েছিলেন। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 5:59 PM

তারইমধ্যে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করে দিল ইংল্যান্ড। আর সেই দলে রাখা হয়েছে জোফ্রা আর্চারকে। যিনি ২০২১ সালে শেষবার ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছিলেন। দীর্ঘদিন ধরে কনুইয়ের চোটে ভুগছিলেন। সেজন্য অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু চোটের জন্য ২০২২ সালের পুরো গ্রীষ্মই খেলতে পারেননি। ২০২৩ সালের গোড়ার দিকে সাদা বলের ক্রিকেটে ফিরলেও ফের চোট পেয়েছিলেন। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

5/5
অবশেষে লাল বলের ক্রিকেটে ফিরছেন আর্চার। দ্বিতীয় টেস্টের জন্য আর্চার ছাড়াও ইংল্যান্ডের দলে আছেন - বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জোশ টাঙ্গ এবং ক্রিস ওকস। (ছবি সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 5:59 PM

অবশেষে লাল বলের ক্রিকেটে ফিরছেন আর্চার। দ্বিতীয় টেস্টের জন্য আর্চার ছাড়াও ইংল্যান্ডের দলে আছেন - বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জোশ টাঙ্গ এবং ক্রিস ওকস। (ছবি সৌজন্যে রয়টার্স)

Related Photos