Jasprit Bumrah Test Record: ৪টি ক্যাচ পড়ার পরেও ৫ উইকেট নিলেন বুমরাহ! প্রায় অর্ধেক ইনিংসেই ছুঁলেন রেকর্ড
টেস্টে জসপ্রীত বুমরাহের উইকেটের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১০। হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিলেন ভারতের তারকা পেসার। প্রায় অর্ধেক ইনিংস খেলেই ছুঁয়ে ফেলেন কিংবদন্তি ক্রিকেটকে। কী রেকর্ড ছুঁলেন?
Published on: Jun 22, 2025 9:20 PM IST
1/6

Published on Jun 22, 2025 9:20 PM
সেই তালিকায় তৃতীয় স্থানে আছেন অনিল কুম্বলে। ১২১টি টেস্ট ইনিংসে তিনি ১০ বার পাঁচটি বা তার বেশি উইকেট নিয়েছিলেন। গড় ছিল ৩৫.৮৫। আর ইশান্ত শর্মা সেই নজির গড়েছেন নয়বার। মোট ইনিংস সংখ্যা ১১১। আর গড় ৩২.৭৮। বুমরাহের ক্ষেত্রে সবথেকে বড় ব্যাপার হল যে ১২ বারের মধ্যে ১১ বারই পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায়। (ছবি সৌজন্যে, এক্স @BCCI)
2/6

Published on Jun 22, 2025 9:20 PM
শুধু তাই নয়, দেশের বাইরে টেস্টে সবথেকে বেশিবার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার নিরিখে কপিল দেবকে ছুঁয়ে ফেললেন বুমরাহ। দু'জনেই ১২ বার সেই নজির গড়েছেন। তবে বুমরাহের পরিসংখ্যান অনেক ভালো। ৬৪টি ইনিংসেই সেই নজির গড়েছেন বুমরাহ। গড় ১৯.৯৫। আর ভারতের প্রাক্তন অধিনায়ক ১০৮টি ইনিংসের মধ্যে ১২ বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছিলেন। গড় ছিল ৩২.৮৫। (ছবি সৌজন্যে, এক্স @BCCI)
3/6

Published on Jun 22, 2025 9:20 PM
পুরো ক্রিকেট দুনিয়া যেন জসপ্রীত বুমরাহের সাম্রাজ্য। তিনি বল নিয়ে নামলেই কিছু না কিছু রেকর্ড যেন তৈরি হবেই। হেডিংলেতে ইংল্যান্ডের প্রথম টেস্টে পাঁচ উইকেট নিয়ে আরও একটি রেকর্ড গড়ে ফেললেন বুমরাহ। ভারতীয়দের মধ্যে ইংল্যান্ডে সবথেকে বেশিবার (তিনবার) একটি ইনিংসে পাঁচ বা অধিক উইকেট নেওয়ার নজির গড়লেন। (ছবি সৌজন্যে, এক্স @BCCI)
4/6

Published on Jun 22, 2025 9:20 PM
সবমিলিয়ে ৪৬টি টেস্টে (৮৭টি ইনিংস) মোট ১৪ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন বুমরাহ। গড় তো অবিশ্বাস্য। গড় ১৯.৩৩। টেস্টে যাঁদের নামের পাশে ২০০টি উইকেট আছে, তাঁদের মধ্যে বুমরাহের গড় সবথেকে ভালো। ম্যালকম মার্শাল, জোয়েল গার্নার, কার্টলি অ্যামব্রোজদের মতো পেসারদের থেকেও বুমরাহের গড় ভালো। (ছবি সৌজন্যে, এক্স @BCCI)
5/6

Published on Jun 22, 2025 9:20 PM
আর এখন তো ভারতীয় দলের বোলিং লাইন-আপকে কার্যত একাই টানছেন বুমরাহ। বাকিরা কার্যত হামাগুড়ি দিচ্ছেন। হেডিংলেতে বুমরাহ যখন বোলিং করতে এসেছেন, তখনই মনে হয়েছে যে ইংল্যান্ডের ব্যাটাররা চাপে পড়েছেন। বাকিরা কোনও চাপই তৈরি করতে পারেননি। সেইসঙ্গে বুমরাহের বোলিংয়ে চারটি ক্যাচ পড়েছে হেডিংলেতে। তারপরও পাঁচ উইকেট নিয়েছেন। (ছবি সৌজন্যে, ফেসবুক Indian Cricket Team)
6/6

Published on Jun 22, 2025 9:20 PM
E-Paper

