Root Equals Dravid's World Record: লিডস টেস্টে জোড়া ক্যাচ ধরে রাহুল দ্রাবিড়ের বিশ্বরেকর্ড ছুঁলেন জো রুট

IND vs ENG Leeds Test: লিডস টেস্টে ফিল্ডিং করতে নেমে রাহুল দ্রাবিড়ের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেললেন জো রুট। চলতি সিরিজেই জ্যামির নজির ছিনিয়ে নিতে পারেন ব্রিটিশ তারকা।

Published on: Jun 23, 2025 11:31 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
জো রুট লিডস টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত ২৮ রানের মাথায় আউট হয়ে বসেন। ৫৮ বলের ইনিংসে তিনি ২টি চার মারেন। জসপ্রীত বুমরাহর বলে করুণ নায়ারের হাতে ধরা পড়েন জো রুট। ছবি- রয়টার্স। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 23, 2025 11:31 PM

জো রুট লিডস টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত ২৮ রানের মাথায় আউট হয়ে বসেন। ৫৮ বলের ইনিংসে তিনি ২টি চার মারেন। জসপ্রীত বুমরাহর বলে করুণ নায়ারের হাতে ধরা পড়েন জো রুট। ছবি- রয়টার্স।

2/5
ভারতের বিরুদ্ধে লিডস টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে বড় রান উপহার দিতে পারেননি জো রুট। সেট হয়েও উইকেট দিয়ে আসেন তিনি। তবে ব্রিটিশ তারকা দুই ইনিংসে ফিল্ডিং করতে নেমে দুর্দান্ত এক ব্যক্তিগত নজির গড়েন। তিনি এক্ষেত্রে ছুঁয়ে ফেলেন রাহুল দ্রাবিড়ের বিশ্বরেকর্ড। ছবি- রয়টার্স। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 23, 2025 11:31 PM

ভারতের বিরুদ্ধে লিডস টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে বড় রান উপহার দিতে পারেননি জো রুট। সেট হয়েও উইকেট দিয়ে আসেন তিনি। তবে ব্রিটিশ তারকা দুই ইনিংসে ফিল্ডিং করতে নেমে দুর্দান্ত এক ব্যক্তিগত নজির গড়েন। তিনি এক্ষেত্রে ছুঁয়ে ফেলেন রাহুল দ্রাবিড়ের বিশ্বরেকর্ড। ছবি- রয়টার্স।

3/5
টেস্টে সব থেক বেশি ক্যাচ ধরা ফিল্ডারদের তালিকায় রুট ও দ্রাবিড়ের ঠিক পিছনেই রয়েছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। তিনি ১৪৯টি টেস্টের ২৭০টি ইনিংসে ফিল্ডিং করে ২০৫টি ক্যাচ ধরেছেন। তাঁর পিছনে তালিকার চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তিনি ১১৭টি টেস্টের ২২৩টি ইনিংসে ফিল্ডিং করে ২০০টি ক্যাচ ধরেছেন। অবশ্য দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিসও ১৬৬টি টেস্টের ৩১৫টি ইনিংসে ফিল্ডিং করে ২০০টি ক্যাচ ধরেছেন। ছবি- রয়টার্স। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 23, 2025 11:31 PM

টেস্টে সব থেক বেশি ক্যাচ ধরা ফিল্ডারদের তালিকায় রুট ও দ্রাবিড়ের ঠিক পিছনেই রয়েছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। তিনি ১৪৯টি টেস্টের ২৭০টি ইনিংসে ফিল্ডিং করে ২০৫টি ক্যাচ ধরেছেন। তাঁর পিছনে তালিকার চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তিনি ১১৭টি টেস্টের ২২৩টি ইনিংসে ফিল্ডিং করে ২০০টি ক্যাচ ধরেছেন। অবশ্য দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিসও ১৬৬টি টেস্টের ৩১৫টি ইনিংসে ফিল্ডিং করে ২০০টি ক্যাচ ধরেছেন। ছবি- রয়টার্স।

4/5
জো রুট বর্ণোজ্জ্বল টেস্ট কেরিয়ারে ১৫৪টি ম্যাচের ২৯৩টি ইনিংসে ফিল্ডিং করে এই নিয়ে মোট ২১০টি ক্যাচ ধরেন। রাহুল দ্রাবিড় ১৬৪টি টেস্টের ৩০১টি ইনিংসে ফিল্ডিং করে ধরেন ২১০টি ক্যাচ। আপাতত টেস্টে সব থেকে বেশি ক্যাচ ধরার বিশ্বরেকর্ড রয়েছে যুগ্মভাবে রুট ও দ্রাবিড়ের নামে। তবে চলতি সিরিজেই দ্রাবিড়কে টপকে এককভাবে বিশ্বরেকর্ডের দখল নিতে পারেন ব্রিটিশ তারকা। অবশ্য সব থেকে বেশি ক্যাচ ধরার এই তালিকায় উইকেটকিপারদের রাখা হয়নি। ছবি- এএফপি। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 23, 2025 11:31 PM

জো রুট বর্ণোজ্জ্বল টেস্ট কেরিয়ারে ১৫৪টি ম্যাচের ২৯৩টি ইনিংসে ফিল্ডিং করে এই নিয়ে মোট ২১০টি ক্যাচ ধরেন। রাহুল দ্রাবিড় ১৬৪টি টেস্টের ৩০১টি ইনিংসে ফিল্ডিং করে ধরেন ২১০টি ক্যাচ। আপাতত টেস্টে সব থেকে বেশি ক্যাচ ধরার বিশ্বরেকর্ড রয়েছে যুগ্মভাবে রুট ও দ্রাবিড়ের নামে। তবে চলতি সিরিজেই দ্রাবিড়কে টপকে এককভাবে বিশ্বরেকর্ডের দখল নিতে পারেন ব্রিটিশ তারকা। অবশ্য সব থেকে বেশি ক্যাচ ধরার এই তালিকায় উইকেটকিপারদের রাখা হয়নি। ছবি- এএফপি।

5/5
লিডস টেস্টের প্রথম ইনিংসে ব্রাইডন কার্সের বলে লোকেশ রাহুলের ক্যাচ ধরেন জো রুট। তিনি দ্বিতীয় ইনিংসে জোশ টাঙ্গের বলে শার্দুল ঠাকুরের ক্যাচ ধরেন। দুই ইনিংস মিলিয়ে ২টি ক্যাচ ধরা মাত্রই টেস্ট ক্রিকেটের সার্বিক ইতিহাসে সব থেকে বেশি ক্যাচ ধরার যুগ্ম বিশ্বরেকর্ড গড়েন জো রুট। তিনি ছুঁয়ে ফেলেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের নজির। ছবি- রয়টার্স। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 23, 2025 11:31 PM

লিডস টেস্টের প্রথম ইনিংসে ব্রাইডন কার্সের বলে লোকেশ রাহুলের ক্যাচ ধরেন জো রুট। তিনি দ্বিতীয় ইনিংসে জোশ টাঙ্গের বলে শার্দুল ঠাকুরের ক্যাচ ধরেন। দুই ইনিংস মিলিয়ে ২টি ক্যাচ ধরা মাত্রই টেস্ট ক্রিকেটের সার্বিক ইতিহাসে সব থেকে বেশি ক্যাচ ধরার যুগ্ম বিশ্বরেকর্ড গড়েন জো রুট। তিনি ছুঁয়ে ফেলেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের নজির। ছবি- রয়টার্স।

Related Photos