Lucky Zodiac For Lottery in July 2025: জুলাই ২০২৫-এ লটারিতে বাজিমাত করবে কোন কোন রাশি? রইল ভাগ্যফল
জুলাই মাসে লটারির ভাগ্যের দিক থেকে কারা কারা লাকি? দেখে নিন রাশিফলে।
Published on: Jul 1, 2025 5:00 PM IST
1/13

Published on Jul 1, 2025 5:00 PM
শুরু হয়েছে জুলাই মাসে। প্রতি মাসের শুরুতেই অর্থভাগ্য চমকাতে অনেকেই কিছু না কিছু পরিকল্পনা করে থাকেন। সেদিক থেকে অনেকেই লটারিতে নিজের ভাগ্য পরীক্ষা করে নেন। আজ ১ জুলাই ২০২৫ সালে দেখে নিন মেষ থেকে মীন, এই ১২ রাশির লটারির দিক থেকে জুলাই মাসে ভাগ্য কেমন কাটতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
2/13

Published on Jul 1, 2025 5:00 PM
মেষ: জুলাই মাসে আপনাদের আর্থিক দিকটা খুব একটা ভাল নাও থাকতে পারে। ফলে, খুব কম অঙ্কের লটারি কাটুন। হঠাৎ করে অর্থ লাভের কোনও সম্ভবনাও সেভাবে নেই বলে জ্যোতিষমত।
3/13

Published on Jul 1, 2025 5:00 PM
বৃষ: এই মাসে আয়ের থেকে ব্যয় বেশি হবে আপনার। ফলে লটারি কাটলে সেভাবে লাভ হওয়ার সম্ভাবনা নেই। তবে মাসের প্রথম দিকে লটারি কেটে দেখতে পারেন বলে মত জ্যোতিষবিদের।
4/13

Published on Jul 1, 2025 5:00 PM
মিথুন: এই মাসে লটারি কাটার ইচ্ছা থাকলে যেকোনও সময়ে কাটা যেতে পারে। আর্থিক দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকারা জুলাই মাসে লাভের দিকে যেতে পারেন। লটারির টিকিট কাটার ইচ্ছা থাকলে মাসের যেকোনও সময় কাটতে পারেন।
5/13

Published on Jul 1, 2025 5:00 PM
কর্কট: কর্কট রাশির জাতক জাতিকারা জুলাই মাসে খুব ভালোও নয়, আবার খুব খারাপও নয়, এমন একটা সময় কাটাবেন আর্থিক দিক দিয়ে। লটারির টিকিট কাটলে ভালো ফল পেতেও পারেন, নাও পারেন। ফলত জ্যোতিষবিদদের মতে ঝুঁকি নিলে বুঝে শুনে নিতে হবে।
6/13

Published on Jul 1, 2025 5:00 PM
সিংহ: জুলাই মাসে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ফলে লটারি কাটলে ফল ভালোও হতে পারে। বলছেন জ্যোতিষবিদ। লটারির ভাগ্য তুঙ্গে রাখার ইচ্ছা থাকলে, মাসের মাঝামাঝি টিকিট কেটে দেখতে পারেন। পেতে পারেন ভালো ফল।
7/13

Published on Jul 1, 2025 5:00 PM
কন্যা: লটারির জন্য বেশি টাকা খরচ না করলেও, কম টাকা খরচ করেও লাভ ঘরে তুলতে পারেন এই মাসে। আর্থিক দিক থেকে পনাদের এই মাসটি মন্দ নাও কাটতে পারে। ফলত লটারির দিক থেকে মুখে হাসি ফুটতেও পারে।
8/13

Published on Jul 1, 2025 5:00 PM
তুলা: জুলাই মাসে বুধে শুনে লটারির টিকিট কাটতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের। লটারির দিক থেকে কতটা লাভ পাবেন, তা নিয়ে রয়েছে সংশয়। তবে মাসের শেষের দিকে লটারির ভাগ্যে তেমন উন্নতি নাও হতে পারে বলে মত জ্যোতিষবিদের।
9/13

Published on Jul 1, 2025 5:00 PM
বৃশ্চিক: এই রাশির জাতক জাতিকারা মাসের প্রথম দিকে লটারির টিকিট কেটে দেখতে পারেন। কোনও বড় সুযোগ হাতে এলেও আসতে পারে। কিন্তু মাসের মধ্যভাগে বা শেষভাগে লটারির টিকিট না কাটার পরামর্শ জ্যোতিষবিদের।
10/13

Published on Jul 1, 2025 5:00 PM
ধনু: অর্থ প্রাপ্তির দিক থেকে ধনু রাশির জন্য এই সময়কাল খুবই শুভ। লটারি কাটতে পারেন মাসের শুরুর দিকে। তবে বেশি অঙ্কের লটারি না কাটাই ভালো, বলে মনে করছেন জ্যোতিষবিদ।
11/13

Published on Jul 1, 2025 5:00 PM
মকর: জুলাই মাসের মধ্যভাগে একবার লটারি কেটে দেখতে পারেন। মাসের বাকি সময় লটারির কাটার হলে বুঝে শুনে এগোনোই ভালো বলে মত জ্যোতিষবিদদের।
12/13

Published on Jul 1, 2025 5:00 PM
কুম্ভ: জুলাই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি অনেক টাকার অঙ্কের লটারি কাটার কথা ভাবেন, তাহলে সেদিকে না যাওয়াই ভালো। মাসের শেষের দিকে চাইলে কাটতে পারেন লটারি। তবে জ্যোতিষশাস্ত্রমত বলছে, সেক্ষেত্রেও কম টাকার লটারি কাটা ভালো।
13/13

Published on Jul 1, 2025 5:00 PM
E-Paper

