ভারতের কোচ কি থাকবেন মার্কুয়েজ? এই মাসেই সিদ্ধান্ত, জানালেন AIFF সভাপতি
ভারতীয় দলের কোচ হিসেবে ম্যানোলোর ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যাবে এই মাসেই।
Published on: Jun 13, 2025 7:00 PM IST
1/5

Published on Jun 13, 2025 7:00 PM
ভারতীয় ফুটবল দলের শেষ কয়েক বছরে পারফরমেন্স একদমই খারাপ। ইগর স্টিম্যাচ যাওয়ার পর এফসি গোয়া থেকে স্প্যানিশ কোচ ম্যানোলো মার্কুয়েজকে কোচ করা হয়েছিল ভারতীয় দলের। সুনীলদের দায়িত্ব তাঁর হাতে তুলে দেওয়া হলেও ১ বছরও টিকছেন না তিনি, আগেই তিনি দল ছাড়তে পারলেন বাঁচেন । ছবি- ইন্ডিয়ান সুপার লিগ
2/5

Published on Jun 13, 2025 7:00 PM
ম্যানোলো মার্কুয়েজ ঘনিষ্টমহলে শেষ কয়েকদিন ধরেই জানিয়েছেন, যে তিনি জাতীয় দলের কোচের পদ থেকে অব্যাহতি চান। একজন কোচ যখন দল ছাড়তে এতটা চেষ্টা করেন, তখন তাঁকে রেখে দেওয়া যে বুদ্ধিমানের কাজ নয় সেকথা ভালোই জানে ফেডারেশন। তাই এআইএফএফের সভাপতি এই নিয়েই এবার নীরবতা ভাঙলেন। ছবি- পিটিআই (PTI)
3/5

Published on Jun 13, 2025 7:00 PM
ইগর স্টিম্যাচ জমানায় ভারত আফগানিস্তানের বিরুদ্ধেও জিততে পারেনি, যা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু নতুন কোচ দায়িত্বে আসার পর তো ভারতীয় দল বাংলাদেশ এবং হংকংয়ের মতো প্রতিপক্ষের বিরুদ্ধেও জিততে পারছে না, যা নিয়ে বেজায় চিন্তায় রয়েছে ফেডারেশন। ছবি- ইন্ডিয়ান ফুটবল (@IndianFootball)
4/5

Published on Jun 13, 2025 7:00 PM
কল্যাণ চৌবে এদিন এক সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই তিনি জানিয়ে দেন, ম্যানোলো মার্কুয়েজের ভবিষ্যৎ নিয়ে খুব জলদি সিদ্ধান্ত নিতে চলেছে এআইএফএফ। চলতি মাসের মধ্যেই ফেডারেশন সিদ্ধান্ত নিয়ে নেবে যে জাতীয় দলের দায়িত্ব ম্যানোলো থাকবেন, না অন্য কেউ আসবেন। (ছবি-এক্স)
5/5

Published on Jun 13, 2025 7:00 PM
E-Paper

