Khalistani attack on Kapil Cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি জঙ্গির গুলি! দায় নিল হরজিৎ লাড্ডি, কে সে?

খলিস্তানি জঙ্গি হরজিৎ লাড্ডি এই গুলি চালনার দায় নিয়েছে। কে সে? কোন কেসে সে NIAর মোস্ট ওয়ান্টেডের তালিকায়?

Published on: Jul 10, 2025 7:19 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
গুলি চালনার ঘটনার পরপরই তার দায় স্বীকার করে খলিস্তানি জঙ্গি হরজিৎ সিং লাড্ডি। কানাডার স্থানীয় সময় অনুযায়ী, বুধবার রাতে এই ক্যাফে লক্ষ্য করে ধেয়ে আসে খলিস্তানি জঙ্গি হরজিতের হামলা। উল্লেখ্য, এই ক্যাফের হাত ধরে রেস্তোরাঁর ব্যবসায় প্রথম পা রাখেন কপিল শর্মা।  এই ক্যাফে ঘিরে ব্যবসায়িক উদ্যোগে কপিলের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী গিন্নি চথরথও। expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 7:19 PM

গুলি চালনার ঘটনার পরপরই তার দায় স্বীকার করে খলিস্তানি জঙ্গি হরজিৎ সিং লাড্ডি। কানাডার স্থানীয় সময় অনুযায়ী, বুধবার রাতে এই ক্যাফে লক্ষ্য করে ধেয়ে আসে খলিস্তানি জঙ্গি হরজিতের হামলা। উল্লেখ্য, এই ক্যাফের হাত ধরে রেস্তোরাঁর ব্যবসায় প্রথম পা রাখেন কপিল শর্মা। এই ক্যাফে ঘিরে ব্যবসায়িক উদ্যোগে কপিলের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী গিন্নি চথরথও।

2/5
কানাডায় কিছুদিন আগেই ক্যাফের উদ্বোধন করেন দেশের তাবড় কমেডিয়ান কপিল শর্মা। তবে কয়েকদিন যেতে না যেতেই কানাডার মাটিতে সেই ক্যাফে পড়ল খলিস্তানি জঙ্গিদের হানার কেন্দ্রে। জানা গিয়েছে, কানাডার ব্রিটিশ কলোম্বিয়ার সারেতে অবস্থিত এই ক্যাফে লক্ষ্য করে ৯ রাউন্ড গুলি চালানো হয়েছে। যদিও তাতে কোনও হতাহতের খবর মেলেনি। expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 7:19 PM

কানাডায় কিছুদিন আগেই ক্যাফের উদ্বোধন করেন দেশের তাবড় কমেডিয়ান কপিল শর্মা। তবে কয়েকদিন যেতে না যেতেই কানাডার মাটিতে সেই ক্যাফে পড়ল খলিস্তানি জঙ্গিদের হানার কেন্দ্রে। জানা গিয়েছে, কানাডার ব্রিটিশ কলোম্বিয়ার সারেতে অবস্থিত এই ক্যাফে লক্ষ্য করে ৯ রাউন্ড গুলি চালানো হয়েছে। যদিও তাতে কোনও হতাহতের খবর মেলেনি।

3/5
জানা গিয়েছে, বুধবার রাতে ক্যাফের জানলা লক্ষ্য করে এই গুলি ধেয়ে আসে। এউ হামলা ঘিরে ফের একবার কানাডার বুকে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কয়েক মাস আগেই, খলিস্তান ইস্যুতে ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক ঠেকেছিল তলানিতে। এরপর কানাডায় ট্রুডো যুগের অবসান হয়। সেদেশর সরকারে আসে কার্নির প্রশাসন। কার্নির আমলে কানাডার বুকে এক ভারতীয়ের ক্যাফের ওপর এই খলিস্তানি হামলা ঘিরে স্বভাবতই উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 7:19 PM

জানা গিয়েছে, বুধবার রাতে ক্যাফের জানলা লক্ষ্য করে এই গুলি ধেয়ে আসে। এউ হামলা ঘিরে ফের একবার কানাডার বুকে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কয়েক মাস আগেই, খলিস্তান ইস্যুতে ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক ঠেকেছিল তলানিতে। এরপর কানাডায় ট্রুডো যুগের অবসান হয়। সেদেশর সরকারে আসে কার্নির প্রশাসন। কার্নির আমলে কানাডার বুকে এক ভারতীয়ের ক্যাফের ওপর এই খলিস্তানি হামলা ঘিরে স্বভাবতই উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

4/5
কে এই হরজিৎ সিং লাড্ডি? কপিল শর্মার রেস্তোরাঁয় হামলার ঘটনার পর এই প্রশ্ন স্বভাবতই উঠছে। জানা যাচ্ছে, হরজিৎ লাড্ডি এনআইএর লিস্টে অন্যতম মোস্ট ওয়ান্টেড খলিস্তানি জঙ্গি। তার সঙ্গে যোগ রয়েছে খলিস্তান সমর্থনকারী বব্বর খালসা সংগঠনের। কেন কপিলের ক্যাফেতেই এই খলিস্তানি হামলা হল? তা নিয়েও রয়েছে উত্তর। রিপোর্ট বলছে, কপিলের কোনও এক মন্তব্যে অখুশি ছিল খলিস্তানি শিবির। তার জেরেই হামলা।   expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 7:19 PM

কে এই হরজিৎ সিং লাড্ডি? কপিল শর্মার রেস্তোরাঁয় হামলার ঘটনার পর এই প্রশ্ন স্বভাবতই উঠছে। জানা যাচ্ছে, হরজিৎ লাড্ডি এনআইএর লিস্টে অন্যতম মোস্ট ওয়ান্টেড খলিস্তানি জঙ্গি। তার সঙ্গে যোগ রয়েছে খলিস্তান সমর্থনকারী বব্বর খালসা সংগঠনের। কেন কপিলের ক্যাফেতেই এই খলিস্তানি হামলা হল? তা নিয়েও রয়েছে উত্তর। রিপোর্ট বলছে, কপিলের কোনও এক মন্তব্যে অখুশি ছিল খলিস্তানি শিবির। তার জেরেই হামলা।

5/5
ভিএইচপি নেতা বিকাশ প্রভাকর এরফে বিকাশ বগ্গা হত্যাকাণ্ডে এই খলিস্তানি নেতা হরজিৎ লাড্ডি রয়েছে এনআইএর ওয়ান্টেড লিস্টে। ২০২৪ সালে ওই ভিএইচপি নেতাকে গুলি করার অভিযোগ রয়েছে হরজিতের বিরুদ্ধে। এদিকে, ক্যাফেরে হামলার ঘটনায় ঘটনাস্থলে ছুটে গিয়েছে কানাডা পুলিশ। চলছে তদন্ত। expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 7:19 PM

ভিএইচপি নেতা বিকাশ প্রভাকর এরফে বিকাশ বগ্গা হত্যাকাণ্ডে এই খলিস্তানি নেতা হরজিৎ লাড্ডি রয়েছে এনআইএর ওয়ান্টেড লিস্টে। ২০২৪ সালে ওই ভিএইচপি নেতাকে গুলি করার অভিযোগ রয়েছে হরজিতের বিরুদ্ধে। এদিকে, ক্যাফেরে হামলার ঘটনায় ঘটনাস্থলে ছুটে গিয়েছে কানাডা পুলিশ। চলছে তদন্ত।

Related Photos