Kasba Gangrape Case Latest Update: কসবা ধর্ষণকাণ্ডে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ধৃত মনোজিতদের নিয়ে আদালতে কী বলা হল?

মনোজিৎ মিশ্র সহ কসবা ধর্ষণাণ্ডে ৪ ধৃতকে জেলে পাঠানোর নির্দেশ দিল আলিপুর আদালত। ২২ জুলাই পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে থাকবে এই চারজন। পরে প্রয়োজনে ফের ৩ দিনের জন্য পুলিশ তাদের হেফাজতে চাইতে পারে বলে জানা গিয়েছে।

Updated on: Jul 9, 2025 1:08 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
তদন্তে উঠে এসেছে, মনোজিৎ ও বাকি দুই অভিযুক্ত বেশ কিছুদিন আগে পরিকল্পিতভাবে এই ধর্ষণকাণ্ড ঘটিয়েছিল। কল লগ অনুসারে, ২৫ জুন অপরাধের আগের দিনগুলিতে তিনজনের মধ্যে একাধিক কথোপকথন হয়েছিল। মনোজিতের বিরুদ্ধে অপরাধের অভিযোগ এই প্রথম নয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে কমপক্ষে ১১টি ফৌজদারি মামলা ঝুলছে, যার মধ্যে অন্তত চারটি শ্লীলতাহানি সংক্রান্ত।  expand-iconView Photos in a new improved layout
Updated on Jul 9, 2025 1:08 PM

তদন্তে উঠে এসেছে, মনোজিৎ ও বাকি দুই অভিযুক্ত বেশ কিছুদিন আগে পরিকল্পিতভাবে এই ধর্ষণকাণ্ড ঘটিয়েছিল। কল লগ অনুসারে, ২৫ জুন অপরাধের আগের দিনগুলিতে তিনজনের মধ্যে একাধিক কথোপকথন হয়েছিল। মনোজিতের বিরুদ্ধে অপরাধের অভিযোগ এই প্রথম নয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে কমপক্ষে ১১টি ফৌজদারি মামলা ঝুলছে, যার মধ্যে অন্তত চারটি শ্লীলতাহানি সংক্রান্ত।

2/5
এদিকে অভিযুক্তদের আদালতে আবেদনের বিরোধিতা করে সরকারি আইনজীবী বলেন, জামিন পেলে অভিযুক্তেরা পালিয়ে যেতে পারে কিংবা প্রমাণ নষ্টের চেষ্টা করতে পারে। সেই সময় সরকার পক্ষের তরফ থেকে দাবি করা হয়, তদন্তে ধৃতরা সাহায্য করেনি পুলিশকে। এদিকে এখনও পর্যন্ত যে সহ ফরেন্সিক প্রমাণ পুলিশের হাতে এসেছে, তা নির্যাতিতার দাবিকেই সমর্থন করছে বলে জানিয়েছে পুলিশ।   expand-iconView Photos in a new improved layout
Updated on Jul 9, 2025 1:08 PM

এদিকে অভিযুক্তদের আদালতে আবেদনের বিরোধিতা করে সরকারি আইনজীবী বলেন, জামিন পেলে অভিযুক্তেরা পালিয়ে যেতে পারে কিংবা প্রমাণ নষ্টের চেষ্টা করতে পারে। সেই সময় সরকার পক্ষের তরফ থেকে দাবি করা হয়, তদন্তে ধৃতরা সাহায্য করেনি পুলিশকে। এদিকে এখনও পর্যন্ত যে সহ ফরেন্সিক প্রমাণ পুলিশের হাতে এসেছে, তা নির্যাতিতার দাবিকেই সমর্থন করছে বলে জানিয়েছে পুলিশ।

3/5
পুলিশ আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, '২৫ জুন রাতে অপরাধ করার পর ওই তিনজন নিরাপত্তারক্ষীর ঘরে মদ্যপান করে এবং নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার ব্যাপারে মুখ বন্ধ রাখতে বলে। সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে ধর্ষণের পরদিনই কলকাতার দেশপ্রিয় পার্কে এক 'প্রভাবশালী' ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে মনোজিৎ। মনোজিৎ যাঁর সঙ্গে যোগাযোগ করেছিল, সে আগেও নাকি তাঁকে সাহায্য করেছিলেন। তবে এবার পরিস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তি তাঁকে পিছু হটতে বলেন।  expand-iconView Photos in a new improved layout
Updated on Jul 9, 2025 1:08 PM

পুলিশ আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, '২৫ জুন রাতে অপরাধ করার পর ওই তিনজন নিরাপত্তারক্ষীর ঘরে মদ্যপান করে এবং নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার ব্যাপারে মুখ বন্ধ রাখতে বলে। সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে ধর্ষণের পরদিনই কলকাতার দেশপ্রিয় পার্কে এক 'প্রভাবশালী' ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে মনোজিৎ। মনোজিৎ যাঁর সঙ্গে যোগাযোগ করেছিল, সে আগেও নাকি তাঁকে সাহায্য করেছিলেন। তবে এবার পরিস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তি তাঁকে পিছু হটতে বলেন।

4/5
এদিকে আদালতে অভিযোগ করা হয়, পুলিশ নাকি মনোজিতের দুই আইনজীবী অর্পিতা সরখেল এবং সৌরভ দাসকে দেখা করতে দিচ্ছে না। এমনকী পুলিশ নাকি ভয় দেখিয়ে, ধমক দিয়ে মনোজিৎকে দিয়ে সাদা কাগজে সই করাতে চাইছে। এই আবহে ভারতীয় ন্যায় সংহিতার ১৮০ নং ধারার অধীনে আদালত যেন মনোজিতের বয়ান রেকর্ড করে, সেই দাবি জানিয়েছেন তার আইনজীবী।   expand-iconView Photos in a new improved layout
Updated on Jul 9, 2025 1:08 PM

এদিকে আদালতে অভিযোগ করা হয়, পুলিশ নাকি মনোজিতের দুই আইনজীবী অর্পিতা সরখেল এবং সৌরভ দাসকে দেখা করতে দিচ্ছে না। এমনকী পুলিশ নাকি ভয় দেখিয়ে, ধমক দিয়ে মনোজিৎকে দিয়ে সাদা কাগজে সই করাতে চাইছে। এই আবহে ভারতীয় ন্যায় সংহিতার ১৮০ নং ধারার অধীনে আদালত যেন মনোজিতের বয়ান রেকর্ড করে, সেই দাবি জানিয়েছেন তার আইনজীবী।

5/5
কসবা গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত মনোজিৎ মিশ্ররা তদন্তে সহযোগিতা করছে না বলে আদালতে অভিযোগ করল পুলিশ। এদিকে আপাতত ৪ ধৃতকেই আর হেফাজতে চাইল না পুলিশ। এই আবহে চারজনকেই ২২ জুলাই পর্যন্ত বিারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আলিপুর আদালত। প্রসঙ্গত, আরও তিনদিনের জন্য মনোজিৎদের হেফাজতে চাইতে পারবে পুলিশ। জানা যাচ্ছে, যাবতীয় ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরে পুলিশ মনোজিৎদের ফের নিজেদের হেফাজতে চাইতে পারে।   expand-iconView Photos in a new improved layout
Updated on Jul 9, 2025 1:08 PM

কসবা গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত মনোজিৎ মিশ্ররা তদন্তে সহযোগিতা করছে না বলে আদালতে অভিযোগ করল পুলিশ। এদিকে আপাতত ৪ ধৃতকেই আর হেফাজতে চাইল না পুলিশ। এই আবহে চারজনকেই ২২ জুলাই পর্যন্ত বিারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আলিপুর আদালত। প্রসঙ্গত, আরও তিনদিনের জন্য মনোজিৎদের হেফাজতে চাইতে পারবে পুলিশ। জানা যাচ্ছে, যাবতীয় ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরে পুলিশ মনোজিৎদের ফের নিজেদের হেফাজতে চাইতে পারে।

Related Photos