Kasba Rape Latest Update: ভবিষ্যতে ফের ধর্ষণের জন্যে ভিডিয়ো করতে বলা হয়, কসবা কাণ্ডে 'দাদার কীর্তি' ফাঁস পুলিশের কাছে
কসবা কাণ্ডে মোবাইলে তুলে রাখা হয়েছিল গণধর্ষণের ভিডিয়ো। সেই ঘটনা নাকি ঘটানো হয়েছিল ‘দাদার নির্দেশে’। ভবিষ্যতে ফের নির্যাতিতাকে ব্ল্যাকমেইল করার জন্যেই এই কাণ্ড ঘটানো হয়েছিল বলে পুলিশি জেরায় উঠে এসেছে।
Published on: Jul 1, 2025 12:11 PM IST
1/5

Published on Jul 1, 2025 12:11 PM
কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর দাবি। ঘটনায় ধৃত মনোজিৎ মিশ্রের দুই সহযোগী প্রমিত মুখোপাধ্যায় এবং জাইব আহমেদকে জেরা করে অনেক তথ্য পাচ্ছে পুলিশ। রিপোর্ট অনুযায়ী, জেরায় প্রমিত এবং জাইব দাবি করেছে, 'দাদার' নির্দেশে সেদিন সবটা করেছিল তারা।
2/5

Published on Jul 1, 2025 12:11 PM
এদিকে বাজেয়াপ্ত হওয়া কলেজের সিসিটিভির হার্ডডিস্কের ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে, ২৪ বছরের এক ছাত্রীর অভিযোগের সত্যতা মিলেছে। সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ জুন বিকেল সাড়ে তিনটে থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত সাত ঘণ্টার সিসিটিভি ফুটেজে কলেজ চত্বরের চারপাশের গতিবিধি ধরা পড়েছে।
3/5

Published on Jul 1, 2025 12:11 PM
এদিকে এই গণধর্ষণের ঘটনায় ভিডিয়ো রেকর্ড করে রাখা হয়েছিল। সেই কাজ করেছিল মনোজিতের সহযোগীরা। এই বিষয়টি পুলিশের কাছে অভিযোগপত্রে জানিয়েছিলেন নির্যাতিতা ছাত্রী। আর এবার জেরায় জানা গেল, ওই ভিডিয়ো নিয়ে নাকি আরও বড় পরিকল্পনা ছিল টিএমসিপি নেতার। পরবর্তীকালে ওই ছাত্রীকে যাতে ব্ল্যাকমেইল করা যায় এবং ফের তাঁর ওপর জোর খাটানো যায়, তার জন্যেই নাকি ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করতে বলা হয়েছিল বলে পুলিশের কাছে দাবি করা হয়েছে।
4/5

Published on Jul 1, 2025 12:11 PM
ফুটেজে দেখা যায়, নির্যাতিতাকে জোর করে গার্ডের ঘরে ঢোকানো হয়, যেখানে তিন অভিযুক্ত তাকে যৌন নির্যাতন করে। সিসিটিভি ফুটেজ দেখে মেয়েটির অভিযোগ প্রমাণিত হয়েছে। তাতে তিন অভিযুক্ত, নিরাপত্তারক্ষী ও নির্যাতিতার গতিবিধি দেখা যাচ্ছে। অভিযুক্তের মোবাইল ফোন থেকে দেড় মিনিটের একটি ভিডিয়ো ক্লিপও উদ্ধার করা হয়েছে। ভিডিয়োটির ফরেনসিক বিশ্লেষণ চলছে। অভিযোগপত্রে নির্যাতিতা দাবি করেছিল যে ঘটনার ভিডিয়ো করে রেখেছে এক অভিযুক্ত।
5/5

Published on Jul 1, 2025 12:11 PM
E-Paper

