Kasba Gangrape Victim Latest Update: কসবা গণধর্ষণকাণ্ড জুড়ে চর্চায় মনোজিৎ, কিন্তু কেমন আছেন নির্যাতিতা?
সাউথ ক্যালকাটা ল কলেজে যে ছাত্রী মনোজিৎ অ্যান্ড কোম্পনির হাতে নির্যাতনের শিকার হলেন, তিনি এখন কেমন আছেন? এই নিয়ে মুখ খুলল তার পরিবার। কী বলছেন নির্যাতিতার মা-বাবা, আঙ্কেল?
Published on: Jul 6, 2025 8:08 AM IST
1/7

Published on Jul 6, 2025 8:08 AM
তদন্তের স্বার্থে কলেজের সিসিটিভির হার্ডডিস্ক বাজেয়াপ্ত করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে পাওয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে ২৪ বছরের এক ছাত্রীর অভিযোগের সত্যতা মিলেছে। সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ জুন বিকেল সাড়ে তিনটে থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত সাত ঘণ্টার সিসিটিভি ফুটেজে কলেজ চত্বরের চারপাশের গতিবিধি ধরা পড়েছে।
2/7

Published on Jul 6, 2025 8:08 AM
ফুটেজে দেখা যায়, নির্যাতিতাকে জোর করে গার্ডের ঘরে ঢোকানো হয়, যেখানে তিন অভিযুক্ত তাকে যৌন নির্যাতন করে। সিসিটিভি ফুটেজ দেখে মেয়েটির অভিযোগ প্রমাণিত হয়েছে। তাতে তিন অভিযুক্ত, নিরাপত্তারক্ষী ও নির্যাতিতার গতিবিধি দেখা যাচ্ছে। মূল অভিযুক্তের মোবাইল ফোন থেকে দেড় মিনিটের একটি ভিডিয়ো ক্লিপও উদ্ধার করা হয়েছে। ভিডিয়োটির ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠিয়েছিল পুলিশ। এছাড়া আরও এক অভিযুক্তও নাকি ঘটনার ভিডিয়ো করেছিল নিজের ফোনে। জেরায় সে কথা উঠে এসেছে।
3/7

Published on Jul 6, 2025 8:08 AM
এদিকে কসবা ল' কলেজে ধর্ষণের শিকার ছাত্রীর মেডিক্যাল রিপোর্ট সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী, সেই ছাত্রীর গলায় কামড়ের দাগ ছিল। এদিকে যৌনাঙ্গ ক্ষত ছিল। এছাড়া শরীরের অন্যান্য জায়গায় মারধরের দাগও দেখা গিয়েছিল। এই আবহে মেডিক্যাল রিপোর্ট থেকে এটাই মনে করা হচ্ছে যে যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন সেই অভিযোগকারী তরুণী। যদিও অভিযুক্ত মনোজিতের দাবি, ছাত্রীর সম্মতিতেই সব হয়েছিল। তাই নাকি তার গলায় 'লাভবাইট' ছিল।
4/7

Published on Jul 6, 2025 8:08 AM
উল্লেখ্য, গত ২৫ জুনের ঘটনার অভিযোগ দায়েরের পরপরই মনোজিৎ মিশ্র সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তে নেমে সাউথ ক্যালকাটা ল কলেজের কসবা ক্যাম্পাস থেকে পুলিশ ইতিমধ্যেই সংগ্রহ করেছে একধিক প্রমাণ। যে কমন রুমে সেই নির্যাতিতা মারধরের অভিযোগ করেছিলেন, সেখানে রক্তের দাগ পেয়েছে পুলিশ। সেখান থেকে নমুনাও সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এদিকে কলেজ থেকে হকিস্টিকও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ ছিল, সেই হকিস্টিক দিয়ে নির্যাতিতাকে মারধর করা হয়েছিল। (HT_PRINT)
5/7

Published on Jul 6, 2025 8:08 AM
এদিকে নির্যাতিতার আঙ্কেল এই বিষয়ে বলেন, 'গত ২৫ জুন রাত ১১টার সময় ও ওর বাবাকে ফোন করে বলে, ও খুব বড় সমস্যায় আছে। আমাদের ক্যাম্পাসে ডাকে ও। আমি ওর বাবার সঙ্গে ক্যাম্পাসে গিয়েছিলাম। সেখানে সে আমাদের জানায় যে ওর সাথে কী হয়েছে। আমরা রাত সাড়ে ১২টা নাগাদ ওকে বাড়ি ফিরিয়ে আনি। পরদিন আমরা বিকেল ৫টা নাগাদ পুলিশে অভিযোগ দায়ের করি।' এদিকে নির্যাতিতার মা জানান, এই ঘটনার আগে মেয়ে কখনও তাকে বলেনি যে মনোজিৎ তাঁকে উত্তক্ত করেছে বা কিছু। (Utpal Sarkar)
6/7

Published on Jul 6, 2025 8:08 AM
রিপোর্ট অনুযায়ী, নির্যাততিার বাবা জানিয়েছেন, তিনি মেয়েকে আপাতত একটি গোপন স্থানে পাঠিয়ে গিয়েছেন। এক ইংরেজি সংবাদমাধ্যমকে তিনি বলেন, মেয়ে এখনও আমার ট্রমায় আছেন। এর সঙ্গে মনোজিতের বিরুদ্ধে নির্যাতিতার বাবার বক্তব্য, 'আমরা চাই দোষীর কঠিনতম সাজা হোক।' এদিকে মেয়ের অবস্থা সম্পর্কে তিনি বলেন, 'মেয়েকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন তাঁর পরিস্থিতি এমনিতে স্থিতিশীল। সে ধীরে ধীরে রিকভার করছে।' (PTI)
7/7

Published on Jul 6, 2025 8:08 AM
E-Paper

