Kasba Rape Accused Manojit Update: আরও বিপাকে কসবা গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ, এবার কী হবে?
তৃণমূলের ছাত্র পরিষদের পদে থাকা মনোজিৎ মিশ্র আলিপুর আদালতে আইনজীবী হিসাবে প্র্যাকটিস করত। তবে কসবা গণধর্ষণকাণ্ডের জেরে এবার মনোজিতের নাম এবার আইনজীবীদের তালিকা থেকে বাদ দিয়ে দিল রাজ্য বার কাউন্সিল।
Published on: Jul 3, 2025 7:34 AM IST
1/6

Published on Jul 3, 2025 7:34 AM
কসবায় গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের নাম এবার আইনজীবীদের তালিকা থেকে বাদ দিয়ে দিল রাজ্য বার কাউন্সিল। এই সিদ্ধান্তের বিষয়ে চিঠি পাঠানো হবে কেন্দ্রীয় বার কাউন্সিলেও। তৃণমূলের ছাত্র পরিষদের পদে থাকা 'ম্যাঙ্গো' আলিপুর আদালতে আইনজীবী হিসাবে প্র্যাকটিস করত। তবে বার কাউন্সিলের এই সিদ্ধান্তের ফলে আর কোনও আদালতেই মামলা লড়তে পারবে না মনোজিৎ।
2/6

Published on Jul 3, 2025 7:34 AM
প্রসঙ্গত, গত ২৫ জুনের এই ঘটনায় কলকাতা পুলিশ ৯ সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্ত চালাচ্ছে। অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টা পরই মনোজিৎ মিশ্র সহ তিন অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। পরে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল কলেজের নিরাপত্তারক্ষীকেও। জানা যায়, এই নিরাপত্তারক্ষীর ঘরেই গণধর্ষণ করা হয়েছিল সেই ছাত্রীকে।
3/6

Published on Jul 3, 2025 7:34 AM
তদন্তে নেমে সাউথ ক্যালকাটা ল কলেজের কসবা ক্যাম্পাস থেকে পুলিশ ইতিমধ্যেই সংগ্রহ করেছে একধিক প্রমাণ। যে কমন রুমে সেই নির্যাতিতা মারধরের অভিযোগ করেছিলেন, সেখানে রক্তের দাগ পেয়েছে পুলিশ। সেখান থেকে নমুনাও সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এদিকে কলেজ থেকে হকিস্টিকও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ ছিল, সেই হকিস্টিক দিয়ে নির্যাতিতাকে মারধর করা হয়েছিল।
4/6

Published on Jul 3, 2025 7:34 AM
এদিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে কলেজের সিসিটিভির হার্ডডিস্ক। পুলিশ জানিয়েছে, সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে পাওয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে ২৪ বছরের এক ছাত্রীর অভিযোগের সত্যতা মিলেছে। সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ জুন বিকেল সাড়ে তিনটে থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত সাত ঘণ্টার সিসিটিভি ফুটেজে কলেজ চত্বরের চারপাশের গতিবিধি ধরা পড়েছে।
5/6

Published on Jul 3, 2025 7:34 AM
মনোজিতের বিরুদ্ধে পদক্ষেপ সম্পর্কে রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোককুমার দেব জানান, আইনজীবী সংগঠন এবং বার কাউন্সিলের আর কোনও সম্পর্ক নেই মনোজিতের সঙ্গে। তিনি তদন্তে সহযোগিতা করার কথা বলেছেন। সঙ্গে এও জানিয়েছেন, নির্যাতিতার পরিবার যদি তাদের কাছে সাহায্য চায়, তাহলে তারা সাহায্য দিতেও প্রস্তুত। উল্লেখ্য, কসবাকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎকে অশোককুমার দেবের ঘনিষ্ঠ বলে দাবি করছিল বিজেপি। তবে এবার মনোজিতের বিরুদ্ধে পদক্ষেপ করলেন তিনি।
6/6

Published on Jul 3, 2025 7:34 AM
E-Paper

