Kasba Rape Case Accused Manojit Update: কসবা কলেজে এসব কী হত? ক্লাস থেকে মেয়েদের উঠিয়ে নিয়ে যেত মনোজিৎ

কলেজে ক্লাস চলাকালীনই নাকি ছাত্রীদের ডেকে নিয়ে যেত মনোজিৎ মিশ্র। এবং শিক্ষকরা সেই কাণ্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। এবার বিস্ফোরক অভিযোগ করলেন আইন কলেজেরই আরও এক ছাত্রী।

Published on: Jul 5, 2025 11:02 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
উল্লেখ্য, গত ২৫ জুনের ঘটনার অভিযোগ দায়েরের পরপরই মনোজিৎ মিশ্র সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তে নেমে সাউথ ক্যালকাটা ল কলেজের কসবা ক্যাম্পাস থেকে পুলিশ ইতিমধ্যেই সংগ্রহ করেছে একধিক প্রমাণ। যে কমন রুমে সেই নির্যাতিতা মারধরের অভিযোগ করেছিলেন, সেখানে রক্তের দাগ পেয়েছে পুলিশ। সেখান থেকে নমুনাও সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এদিকে কলেজ থেকে হকিস্টিকও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ ছিল, সেই হকিস্টিক দিয়ে নির্যাতিতাকে মারধর করা হয়েছিল।  expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 11:02 AM

উল্লেখ্য, গত ২৫ জুনের ঘটনার অভিযোগ দায়েরের পরপরই মনোজিৎ মিশ্র সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তে নেমে সাউথ ক্যালকাটা ল কলেজের কসবা ক্যাম্পাস থেকে পুলিশ ইতিমধ্যেই সংগ্রহ করেছে একধিক প্রমাণ। যে কমন রুমে সেই নির্যাতিতা মারধরের অভিযোগ করেছিলেন, সেখানে রক্তের দাগ পেয়েছে পুলিশ। সেখান থেকে নমুনাও সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এদিকে কলেজ থেকে হকিস্টিকও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ ছিল, সেই হকিস্টিক দিয়ে নির্যাতিতাকে মারধর করা হয়েছিল।

2/6
তদন্তের স্বার্থে কলেজের সিসিটিভির হার্ডডিস্ক বাজেয়াপ্ত করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে পাওয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে ২৪ বছরের এক ছাত্রীর অভিযোগের সত্যতা মিলেছে। সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ জুন বিকেল সাড়ে তিনটে থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত সাত ঘণ্টার সিসিটিভি ফুটেজে কলেজ চত্বরের চারপাশের গতিবিধি ধরা পড়েছে।  expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 11:02 AM

তদন্তের স্বার্থে কলেজের সিসিটিভির হার্ডডিস্ক বাজেয়াপ্ত করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে পাওয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে ২৪ বছরের এক ছাত্রীর অভিযোগের সত্যতা মিলেছে। সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ জুন বিকেল সাড়ে তিনটে থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত সাত ঘণ্টার সিসিটিভি ফুটেজে কলেজ চত্বরের চারপাশের গতিবিধি ধরা পড়েছে।

3/6
ফুটেজে দেখা যায়, নির্যাতিতাকে জোর করে গার্ডের ঘরে ঢোকানো হয়, যেখানে তিন অভিযুক্ত তাকে যৌন নির্যাতন করে। সিসিটিভি ফুটেজ দেখে মেয়েটির অভিযোগ প্রমাণিত হয়েছে। তাতে তিন অভিযুক্ত, নিরাপত্তারক্ষী ও নির্যাতিতার গতিবিধি দেখা যাচ্ছে। মূল অভিযুক্তের মোবাইল ফোন থেকে দেড় মিনিটের একটি ভিডিয়ো ক্লিপও উদ্ধার করা হয়েছে। ভিডিয়োটির ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠিয়েছিল পুলিশ। এছাড়া আরও এক অভিযুক্তও নাকি ঘটনাক ভিডিয়ো করেছিল নিজের ফোনে। জেরায় সে কথা উঠে এসেছে।  expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 11:02 AM

ফুটেজে দেখা যায়, নির্যাতিতাকে জোর করে গার্ডের ঘরে ঢোকানো হয়, যেখানে তিন অভিযুক্ত তাকে যৌন নির্যাতন করে। সিসিটিভি ফুটেজ দেখে মেয়েটির অভিযোগ প্রমাণিত হয়েছে। তাতে তিন অভিযুক্ত, নিরাপত্তারক্ষী ও নির্যাতিতার গতিবিধি দেখা যাচ্ছে। মূল অভিযুক্তের মোবাইল ফোন থেকে দেড় মিনিটের একটি ভিডিয়ো ক্লিপও উদ্ধার করা হয়েছে। ভিডিয়োটির ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠিয়েছিল পুলিশ। এছাড়া আরও এক অভিযুক্তও নাকি ঘটনাক ভিডিয়ো করেছিল নিজের ফোনে। জেরায় সে কথা উঠে এসেছে।

4/6
এদিকে কসবা ল' কলেজে ধর্ষণের শিকার ছাত্রীর মেডিক্যাল রিপোর্ট সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী, সেই ছাত্রীর গলায় কামড়ের দাগ রয়েছে। এদিকে যৌনাঙ্গ ক্ষত রয়েছে। এছাড়া শরীরের অন্যান্য জায়গায় মারধরের দাগও দেখা গিয়েছে। এই আবহে মেডিক্যাল রিপোর্ট থেকে এটাই মনে করা হচ্ছে যে যৌন নিগ্রহের শিকার হয়েছেন সেই অভিযোগকারী তরুণী। যদিও অভিযুক্ত মনোজিতের দাবি, ছাত্রীর সম্মতিতেই সব হয়েছিল। তাই নাকি তার গলায় 'লাভবাইট' ছিল।  expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 11:02 AM

এদিকে কসবা ল' কলেজে ধর্ষণের শিকার ছাত্রীর মেডিক্যাল রিপোর্ট সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী, সেই ছাত্রীর গলায় কামড়ের দাগ রয়েছে। এদিকে যৌনাঙ্গ ক্ষত রয়েছে। এছাড়া শরীরের অন্যান্য জায়গায় মারধরের দাগও দেখা গিয়েছে। এই আবহে মেডিক্যাল রিপোর্ট থেকে এটাই মনে করা হচ্ছে যে যৌন নিগ্রহের শিকার হয়েছেন সেই অভিযোগকারী তরুণী। যদিও অভিযুক্ত মনোজিতের দাবি, ছাত্রীর সম্মতিতেই সব হয়েছিল। তাই নাকি তার গলায় 'লাভবাইট' ছিল।

5/6
মনোজিতের বিরুদ্ধে একাধিক শ্লীলতাহানি, যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, পুলিশ সব জেনেও কোনও ব্যবস্থা নেয়নি। আর এখন আবার পুলিশ বলছে, মনোজিতের বিরুদ্ধে কারও কোনও অভিযোগ থাকলে যেন তারা পুলিশের দ্বারস্থ হন। এরই মাঝে মনোজিতের একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে মিডিয়ার সামনে। এই মনোজিৎকে নিয়ে এক ছাত্রী বলেন, 'ও শুধু হাতের ইশারা করত। টিচাররা ওখানেই দাঁড়িয়ে বলত, তোমাকে ডাকছে, তুমি চলে যাও। কেউ কোনও কথাও বলত না।'  (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 11:02 AM

মনোজিতের বিরুদ্ধে একাধিক শ্লীলতাহানি, যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, পুলিশ সব জেনেও কোনও ব্যবস্থা নেয়নি। আর এখন আবার পুলিশ বলছে, মনোজিতের বিরুদ্ধে কারও কোনও অভিযোগ থাকলে যেন তারা পুলিশের দ্বারস্থ হন। এরই মাঝে মনোজিতের একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে মিডিয়ার সামনে। এই মনোজিৎকে নিয়ে এক ছাত্রী বলেন, 'ও শুধু হাতের ইশারা করত। টিচাররা ওখানেই দাঁড়িয়ে বলত, তোমাকে ডাকছে, তুমি চলে যাও। কেউ কোনও কথাও বলত না।' (HT_PRINT)

6/6
কসবা গণধর্ষণকাণ্ড সামনে আসতেই কলেজের 'দাদাগিরির' বিষয়টি সামনে এসেছে। এই আবহে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে উঠছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। কলেজ প্রাক্তনী তথা বহিষ্কৃত অস্থায়ী কর্মী ছিল এই মনোজিৎ। গত ২৫ জুন এক কলেজ ছাত্রীকে সে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই ঘটনায় তাকে 'সাহায্য' করেছিল জাইব আহমেদ ও প্রতিম মুখোপাধ্যায়। এই মনোজিতের বিরুদ্ধে এবার অভিযোগ, সে নাকি যখন তখন ক্লাস থেকে মেয়েদের উঠিয়ে নিয়ে যেত। ইউনিয়ন রুমে নাকি সে বসিয়ে রাখত সেই মেয়েদের।   (Utpal Sarkar)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 11:02 AM

কসবা গণধর্ষণকাণ্ড সামনে আসতেই কলেজের 'দাদাগিরির' বিষয়টি সামনে এসেছে। এই আবহে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে উঠছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। কলেজ প্রাক্তনী তথা বহিষ্কৃত অস্থায়ী কর্মী ছিল এই মনোজিৎ। গত ২৫ জুন এক কলেজ ছাত্রীকে সে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই ঘটনায় তাকে 'সাহায্য' করেছিল জাইব আহমেদ ও প্রতিম মুখোপাধ্যায়। এই মনোজিতের বিরুদ্ধে এবার অভিযোগ, সে নাকি যখন তখন ক্লাস থেকে মেয়েদের উঠিয়ে নিয়ে যেত। ইউনিয়ন রুমে নাকি সে বসিয়ে রাখত সেই মেয়েদের। (Utpal Sarkar)

Related Photos