Kasba Rape Case Survivor: পরীক্ষা দেওয়া নিয়ে দোটানায় কসবার নির্যাতিতা, কমিশন বলল 'তোমার সঙ্গে কিছুই হয়নি…'
পরীক্ষা দেওয়া নিয়ে দোটানায় কসবার নির্যাতিতা ছাত্রী। আগামী সপ্তাহ থেকে ছাত্রীর প্রথম সেমেস্টারের পরীক্ষা শুরু হবে। তবে ২৫ জুন যা ঘটেছে, তাতে মানসিকভাবে ভেঙে পড়েছেন। সেই পরিস্থিতিতে পরীক্ষা দিতে পারবেন কিনা, তা নিয়ে দোটানায় রয়েছেন।
Published on: Jul 7, 2025 1:59 PM IST
1/5

Published on Jul 7, 2025 1:59 PM
আদৌও কি প্রথম সেমেস্টারের পরীক্ষা দেবেন? তা নিয়ে দোটানায় রয়েছেন সাউথ ক্যালকাটা ল' কলেজের নির্যাতিতা ছাত্রী। আগামী ১৬ জুলাই থেকে প্রথম সেমেস্টারের পরীক্ষা শুরু হওয়ার কথা আছে। সেজন্য ২৫ জুন কলেজে পরীক্ষার ফর্ম জমা দিতে গিয়েছিলেন। কিন্তু সেদিনের সন্ধ্যা-রাতের ভয়ংকর ঘটনায় ছাত্রীর জীবনের সবকিছু পালটে গিয়েছে। (প্রতিবাদের ছবি, সৌজন্যে পিটিআই)
2/5

Published on Jul 7, 2025 1:59 PM
তবে তাঁকে পরীক্ষায় বসার আর্জি জানিয়েছেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের সদস্যরা। সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে নির্যাতিতা ছাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছে কমিশন। সেইসময় ছাত্রী জানিয়েছিলেন, তাঁর যা মানসিক অবস্থা, তাতে তিনি আদৌও প্রথম সেমেস্টারের পরীক্ষায় বসতে পারবেন কিনা, তা জানেন না। (প্রতিবাদের ছবি, সৌজন্যে পিটিআই)
3/5

Published on Jul 7, 2025 1:59 PM
সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ায় পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের প্রধান লীনা গঙ্গোপাধ্যায় বলেন, 'আমরা ওকে প্রথম সেমেস্টারের পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে বলেছি। আর পরীক্ষা দিতে বলেছি। আমরা বলেছি যে তোমার কী হয়েছে? কিছুই হয়নি। যে নোংরামি করেছে, তার লজ্জিত হওয়া উচিত। তোমায় ভালোভাবে পড়তে হবে আর পরীক্ষা দিতে হবে। আমরা পাশে আছি।' (প্রতিবাদের ছবি, সৌজন্যে পিটিআই)
4/5

Published on Jul 7, 2025 1:59 PM
তারইমধ্যে নির্যাতিতা ছাত্রীর পাশে দাঁড়াচ্ছেন সহপাঠীরা। একটি মহলের তরফে দাবি করা হয়েছে, ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র তথা 'ম্যাঙ্গো'-র ভয়ে প্রাথমিকভাবে বাকিরা সিঁটিয়ে ছিলেন। কারণ মনোজিতের মাথায় বড়-বড় লোকজনের হাত ছিল। তবে সেই ভয় কাটিয়ে নির্যাতিতাকে মানসিকভাবে ঘুরে দাঁড়াতে তাঁর পাশে দাঁড়াচ্ছেন সহপাঠীরা। (ছবি সৌজন্যে পিটিআই)
5/5

Published on Jul 7, 2025 1:59 PM
E-Paper

