Kashmir Dam Project Latest Update: পাকিস্তানের চিন্তা বাড়িয়ে বিশ্বব্যাঙ্কের কাছে ৩১১৯ কোটি চাইল ভারত, কোন খাতে হবে খরচ?

কিশতওয়ার জেলায় চেনাব নদীর উপর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 'কোয়ার বাঁধ' প্রকল্প নির্মাণের কাজ এগিয়ে চলেছে ভারত। এর জন্য এবার বিশ্বব্যাঙ্কের থেকে ঋণ নিতে চলেছে সরকার।

Published on: Jul 11, 2025 12:30 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
বিশ্বব্যাঙ্কের থেকে ৩১১৯ কোটি টাকার ঋণ নেওয়ার প্রক্রিয়া শুরু করছে ভারত সরকার। কেন্দ্রের এই পদক্ষেপ উদ্বেগ বাড়িয়েছে পাকিস্তানের। এই অর্থ জম্মু ও কাশ্মীরে ব্যয় করা হবে। কিশতওয়ার জেলায় চেনাব নদীর উপর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 'কোয়ার বাঁধ' প্রকল্প নির্মাণের কাজে ব্যয় করার কথা এই টাকা।   (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 12:30 PM

বিশ্বব্যাঙ্কের থেকে ৩১১৯ কোটি টাকার ঋণ নেওয়ার প্রক্রিয়া শুরু করছে ভারত সরকার। কেন্দ্রের এই পদক্ষেপ উদ্বেগ বাড়িয়েছে পাকিস্তানের। এই অর্থ জম্মু ও কাশ্মীরে ব্যয় করা হবে। কিশতওয়ার জেলায় চেনাব নদীর উপর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 'কোয়ার বাঁধ' প্রকল্প নির্মাণের কাজে ব্যয় করার কথা এই টাকা। (AP)

2/5
২০২৪ সালের জানুয়ারিতে চেনাব নদীর প্রবাহের গতিপথ পরিবর্তনের কাজ সফলভাবে শেষ হয়েছিল। এটি যে কোনও জলবিদ্যুৎ প্রকল্পে একটি উল্লেখযোগ্য অর্জন হিসাবে বিবেচিত হয়। এ ছাড়া ৬০৯ মিটার দীর্ঘ মূল সুড়ঙ্গের খননকাজও শুরু হয়েছে। এখন বাঁধের মূল নির্মাণ কাজ পুরোদমে চলছে।   (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 12:30 PM

২০২৪ সালের জানুয়ারিতে চেনাব নদীর প্রবাহের গতিপথ পরিবর্তনের কাজ সফলভাবে শেষ হয়েছিল। এটি যে কোনও জলবিদ্যুৎ প্রকল্পে একটি উল্লেখযোগ্য অর্জন হিসাবে বিবেচিত হয়। এ ছাড়া ৬০৯ মিটার দীর্ঘ মূল সুড়ঙ্গের খননকাজও শুরু হয়েছে। এখন বাঁধের মূল নির্মাণ কাজ পুরোদমে চলছে। (REUTERS)

3/5
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪ এপ্রিল ২০২২ তারিখে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জম্মু ও কাশ্মীর অঞ্চলে বিদ্যুত সরবরাহ বৃ্দ্ধি করতে এবং শিল্প বিকাশকে উৎসাহিত করতে সরকার ২০২৭ সালের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে পাকিস্তানের ওপর এর কী প্রভাব পড়বে?   (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 12:30 PM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪ এপ্রিল ২০২২ তারিখে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জম্মু ও কাশ্মীর অঞ্চলে বিদ্যুত সরবরাহ বৃ্দ্ধি করতে এবং শিল্প বিকাশকে উৎসাহিত করতে সরকার ২০২৭ সালের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে পাকিস্তানের ওপর এর কী প্রভাব পড়বে? (REUTERS)

4/5
এই কোয়াকর বাঁধটি একটি গ্রিনফিল্ড স্টোরেজ এবং জলবিদ্যুৎ প্রকল্প। এই বাঁধটি চেনাব নদীর জলের প্রবাহের উপর প্রভাব ফেলতে পারে। বাঁধটি ৫৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। এটি প্রায় ১০৯ মিটার উঁচু কংক্রিটের বাঁধ। এটি সম্পন্ন করতে খরচ হবে ৪,৫২৬ কোটি টাকা।   (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 12:30 PM

এই কোয়াকর বাঁধটি একটি গ্রিনফিল্ড স্টোরেজ এবং জলবিদ্যুৎ প্রকল্প। এই বাঁধটি চেনাব নদীর জলের প্রবাহের উপর প্রভাব ফেলতে পারে। বাঁধটি ৫৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। এটি প্রায় ১০৯ মিটার উঁচু কংক্রিটের বাঁধ। এটি সম্পন্ন করতে খরচ হবে ৪,৫২৬ কোটি টাকা। (HT_PRINT)

5/5
প্রকল্পটি এমন এক সময়ে এসেছে যখন সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। চেনাব নদী সিন্ধুর একটি প্রধান উপনদী এবং পাকিস্তান এই নদীর ওপরও নির্ভর করে থাকে। ভারতের এই নির্মাণের সঙ্গে জলপ্রবাহ কমে যাওয়ায় উদ্বিগ্ন পাকিস্তান। যদিও ভারত এখনও চুক্তিটি বাতিল করেনি, তবে চুক্তিটি পুনর্বিবেচনার দাবি এবং পাকিস্তানের অব্যাহত আপত্তির কারণে বিষয়টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।  (Shrikant Singh)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 12:30 PM

প্রকল্পটি এমন এক সময়ে এসেছে যখন সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। চেনাব নদী সিন্ধুর একটি প্রধান উপনদী এবং পাকিস্তান এই নদীর ওপরও নির্ভর করে থাকে। ভারতের এই নির্মাণের সঙ্গে জলপ্রবাহ কমে যাওয়ায় উদ্বিগ্ন পাকিস্তান। যদিও ভারত এখনও চুক্তিটি বাতিল করেনি, তবে চুক্তিটি পুনর্বিবেচনার দাবি এবং পাকিস্তানের অব্যাহত আপত্তির কারণে বিষয়টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। (Shrikant Singh)

Related Photos