Kaushiki Amavasya 2025: কৌশিকী অমাবস্যা ২০২৫র তিথি কবে পড়ছে? তারাপীঠে দেবীর ভোগে থাকে কী কী!
আসছে কৌশিকী অমাবস্যা ২০২৫। এই শুভ দিনটি কবে, তিথি কখন পড়ছে, দেখে নিন।
Published on: Aug 19, 2025 7:00 PM IST
1/4

Published on Aug 19, 2025 7:00 PM
দেবীর ভোগ- কৌশিকী অমাবস্যা ২০২৫র তিথিতে গোটা দিনে চারবার দেবীকে ভোগ দেওয়া হয়। সকাল,দুপুর,সন্ধ্যা এবং রাত্রে এই ভোগ দেওয়া হয়। দেবীকে অমাবস্যায় দুপুরে সাদা ভাত, পোলাও, ফ্রায়েড রাইস নিবেদন করা হয় ৷ সঙ্গে থাকে ১১ রকম ভাজা ও পোড়া শোলমাছ, ৫ রকমের মাছভাজা, চাটনি ও পায়েস৷
2/4

Published on Aug 19, 2025 7:00 PM
কৌশিকী অমাবস্যা তিথি:-বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে কৌশিকী অমাবস্যার তিথি পড়ছে ভাদ্র মাসের ৫ তারিখে। সেদিন শুক্রবার। ২২ অগস্ট ৫ ভাদ্র থেকে শুরু কৌশিকী অমাবস্যা। আর তিথি সেদিন শুরু হবে সকাল ১১ টা ৫৮ মিনিটে। শনিবার ২৩ অগস্ট সকাল ১১ টা ৩৭ মিনিটে অমাবস্যা ছেড়ে যাচ্ছে। গুপ্তপ্রেস পঞ্জিকামতে, শুক্রবার ২২ অগস্ট অমাবস্যা তিথি শুরু হবে। ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যা তিথি ২২ অগস্ট বেলা ১১ টা ৫৪ মিনিট ১৭ সেকেন্ডে পড়ছে। ২৩ অগস্ট বেলা ১২ টা ২২ মিনিট ৪২ সেকেন্ডে ছেড়ে যাচ্ছে তিথি।
3/4

Published on Aug 19, 2025 7:00 PM
কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য তন্ত্রসাধকদের কাছে অত্যন্ত বিশেষ। প্রতি বছরই এই কৌশিকী অমাবস্যায় বিরাট ভক্তের ঢল নামে তারাপীঠে। এবছর, আর হাতে গোনা ক'দিন পরই কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা তিথি কখন থেকে পড়ছে, দেখে নিন জ্যোতিষমতে। সঙ্গে দেখে নিন তারাপীঠে মায়ের প্রসাদে এই বিশেষ পুণ্যতিথিতে কী থাকে। । (ছবিটি প্রতীকী)
4/4

Published on Aug 19, 2025 7:00 PM
E-Paper

