MLC 2025: ব্যাটে-বলে ঝড় তুললেন পোলার্ড, তবু মেজর লিগ ক্রিকেটে হেরেই চলেছে MI

MLC 2025: সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের কাছে এমআই নিউ ইয়র্ক পরাজিত হওয়ায় ব্যর্থ হয় কুইন্টন ডি'কক ও মোনাঙ্ক প্যাটেলের জোড়া অর্ধশতরান।

Published on: Jun 24, 2025 3:41 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
তিন নম্বরে ব্যাট করতে নেমে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক করেন ২৬ বলে ৬৪ রান। তিনি ১টি চার ও ৭টি ছক্কা মারেন। ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন সঞ্জয় কৃষ্ণমূর্তী। ২ রানে আউট হন রোমারিও শেফার্ড। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯ বলে ৩১ রান করে নট-আউট থাকেন হাসান খান। ছবি- এমএলসি। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 3:41 PM

তিন নম্বরে ব্যাট করতে নেমে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক করেন ২৬ বলে ৬৪ রান। তিনি ১টি চার ও ৭টি ছক্কা মারেন। ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন সঞ্জয় কৃষ্ণমূর্তী। ২ রানে আউট হন রোমারিও শেফার্ড। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯ বলে ৩১ রান করে নট-আউট থাকেন হাসান খান। ছবি- এমএলসি।

2/6
পালটা ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৯ রানে আটকে যায় এমআই। কুইন্টন ডি'কক ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৭০ রান করেন। ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৬০ রান করেন মোনাঙ্ক প্যাটেল। ক্যাপ্টেন নিকোলাস পুরান ১৭ বলে ১৫ রানের ঠুকঠুকে ইনিংস খেলেন। তিনি কোনও বাউন্ডারি মারতে পারেননি। পুরান স্বাভাবিক ছন্দে খেললে এমআই এদিন ম্যাচ জিততেও পারত। ছবি- এমএলসি। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 3:41 PM

পালটা ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৯ রানে আটকে যায় এমআই। কুইন্টন ডি'কক ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৭০ রান করেন। ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৬০ রান করেন মোনাঙ্ক প্যাটেল। ক্যাপ্টেন নিকোলাস পুরান ১৭ বলে ১৫ রানের ঠুকঠুকে ইনিংস খেলেন। তিনি কোনও বাউন্ডারি মারতে পারেননি। পুরান স্বাভাবিক ছন্দে খেললে এমআই এদিন ম্যাচ জিততেও পারত। ছবি- এমএলসি।

3/6
চলতি মেজর লিগ ক্রিকেটে হেরেই চলেছে এমআই নিউ ইয়র্ক। ৫ ম্যাচে মাঠে নেমে মোটে ১টিতে জয় পেয়েছেন নিকোলাস পুরানরা। এই নিয়ে চারটি ম্যাচে পরাজিত হয় এমআই। মঙ্গলবার ম্যাথিউ শর্টের নেতৃত্বাধীন সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের কাছে ৪৭ রানের বড় ব্যবধানে পরাজিত হয় এমআই নিউ ইয়র্ক। ছবি- এমএলসি। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 3:41 PM

চলতি মেজর লিগ ক্রিকেটে হেরেই চলেছে এমআই নিউ ইয়র্ক। ৫ ম্যাচে মাঠে নেমে মোটে ১টিতে জয় পেয়েছেন নিকোলাস পুরানরা। এই নিয়ে চারটি ম্যাচে পরাজিত হয় এমআই। মঙ্গলবার ম্যাথিউ শর্টের নেতৃত্বাধীন সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের কাছে ৪৭ রানের বড় ব্যবধানে পরাজিত হয় এমআই নিউ ইয়র্ক। ছবি- এমএলসি।

4/6
এমআই নিউ ইয়র্কের হয়ে ৩ ওভারে ৩১ রান খরচ করে ২টি উইকেট দখল করেন কায়রন পোলার্ড। ৩৩ রান খরচ করে ১টি উইকেট দখল করেন নবীন উল হক। ৪ ওভারে ৪৪ রান খরচ করেও উইকেট পাননি ট্রেন্ট বোল্ট। মাইকেল ব্রেসওয়েল ২ ওভারে ৩৫ রান খরচ করেও উইকেটহীন থাকেন। ছবি- এমএলসি। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 3:41 PM

এমআই নিউ ইয়র্কের হয়ে ৩ ওভারে ৩১ রান খরচ করে ২টি উইকেট দখল করেন কায়রন পোলার্ড। ৩৩ রান খরচ করে ১টি উইকেট দখল করেন নবীন উল হক। ৪ ওভারে ৪৪ রান খরচ করেও উইকেট পাননি ট্রেন্ট বোল্ট। মাইকেল ব্রেসওয়েল ২ ওভারে ৩৫ রান খরচ করেও উইকেটহীন থাকেন। ছবি- এমএলসি।

5/6
কায়রন পোলার্ড শেষ বেলায় ব্যাট হাতে ঝড় তোলেন। তবে দলকে জয় এনে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না তাঁর প্রয়াস। পোলার্ড ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। সান ফ্রান্সিসকোর হয়ে ২টি করে উইকেট দখল করেন জেভিয়ার বার্টলেট ও রোমারিও শেফার্ড। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন সান ফ্রান্সিসকোর ম্যাথিউ শর্ট। ছবি- এমএলসি। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 3:41 PM

কায়রন পোলার্ড শেষ বেলায় ব্যাট হাতে ঝড় তোলেন। তবে দলকে জয় এনে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না তাঁর প্রয়াস। পোলার্ড ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। সান ফ্রান্সিসকোর হয়ে ২টি করে উইকেট দখল করেন জেভিয়ার বার্টলেট ও রোমারিও শেফার্ড। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন সান ফ্রান্সিসকোর ম্যাথিউ শর্ট। ছবি- এমএলসি।

6/6
ডালাসে এমআইয়ের বিরুদ্ধে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সান ফ্রান্সিসকো। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৪৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ওপেন করতে নেমে ৪৩ বলে ৯১ রান করেন ক্যাপ্টেন ম্যাথিউ শর্ট। তিনি ৯টি চার ও ৫টি ছক্কা মারেন। অপর ওপেনার টিম সেফার্ত ৪টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ২৬ রান করেন। ছবি- এমএলসি। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 3:41 PM

ডালাসে এমআইয়ের বিরুদ্ধে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সান ফ্রান্সিসকো। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৪৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ওপেন করতে নেমে ৪৩ বলে ৯১ রান করেন ক্যাপ্টেন ম্যাথিউ শর্ট। তিনি ৯টি চার ও ৫টি ছক্কা মারেন। অপর ওপেনার টিম সেফার্ত ৪টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ২৬ রান করেন। ছবি- এমএলসি।

Related Photos