জেনে নিন জগন্নাথ দেবের স্নানযাত্রার অজানা তথ্য যা আজও করে তোলে মনকে শিহরিত

জগন্নাথ দেবের স্নানযাত্রার পর্ব কী বিধিতে সম্পন্ন হয়, এই দিন কোন কোন অনুষ্ঠান হয়, কীভাবে তাদের সাজানো হয়, জেনে নিন এখান থেকে।

Published on: Jun 11, 2025 11:00 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সেই সঙ্গে সুদর্শন দেবকে বেদী থেকে নামিয়ে বিশেষভাবে তৈরি করা স্নানের বেদীতে নিয়ে যাওয়া হয়। এই দিন পুরীর মন্দিরে স্নান মণ্ডপ নামে একটা বিশাল মন্ডপ তৈরি করা হয়। এই মন্ডপের উচ্চতা এতটাই হয় যে মন্দিরের বাইরে থেকে দেখতে পাওয়া যায় ভগবানের বিদ্রোহ গুলিকে। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 11, 2025 11:00 AM

স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সেই সঙ্গে সুদর্শন দেবকে বেদী থেকে নামিয়ে বিশেষভাবে তৈরি করা স্নানের বেদীতে নিয়ে যাওয়া হয়। এই দিন পুরীর মন্দিরে স্নান মণ্ডপ নামে একটা বিশাল মন্ডপ তৈরি করা হয়। এই মন্ডপের উচ্চতা এতটাই হয় যে মন্দিরের বাইরে থেকে দেখতে পাওয়া যায় ভগবানের বিদ্রোহ গুলিকে।

2/6
শোনা যায় পুরীর মন্দিরে নাকি একটি কুয়ো আছে যা সোনা দিয়ে বাঁধানো। এই কুয়ো থেকে স্নান যাত্রার দিন জল নিয়ে আসা হয়। জল আনার সময় মন্দিরের পুরোহিতরা ভালো করে কাপড় দিয়ে মুখ ঢেকে রাখে, কারণ তাদের নিঃশ্বাস এমনকি মুখ থেকে নিঃসৃত কোন পদার্থ যাতে জলে না পড়ে। স্নানপর্বে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তিকে সিল্কের কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তাদের গায়ে এক ধরনের ভেসজ গুঁড়োর প্রলেপ দেওয়া হয়। সেই সঙ্গে কাঁচা দুধ, আতর, চন্দন মিশিয়ে বিগ্রহের অভিষেক করা হয়। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 11, 2025 11:00 AM

শোনা যায় পুরীর মন্দিরে নাকি একটি কুয়ো আছে যা সোনা দিয়ে বাঁধানো। এই কুয়ো থেকে স্নান যাত্রার দিন জল নিয়ে আসা হয়। জল আনার সময় মন্দিরের পুরোহিতরা ভালো করে কাপড় দিয়ে মুখ ঢেকে রাখে, কারণ তাদের নিঃশ্বাস এমনকি মুখ থেকে নিঃসৃত কোন পদার্থ যাতে জলে না পড়ে। স্নানপর্বে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তিকে সিল্কের কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তাদের গায়ে এক ধরনের ভেসজ গুঁড়োর প্রলেপ দেওয়া হয়। সেই সঙ্গে কাঁচা দুধ, আতর, চন্দন মিশিয়ে বিগ্রহের অভিষেক করা হয়।

3/6
পুরানে পাওয়া তথ্য অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। এরপর থেকেই স্নানযাত্রা অনুষ্ঠানের শুরু হয়। স্নান যাত্রার দিনে ফুল দিয়ে মন্ডপ সাজানো হয়। মন্ডলের আশেপাশে তোরণ করা হয়, পতাকা লাগানো হয়। এ ছাড়া জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তিকে ফুল দিয়ে সাজানো হয়। ধূপ ধুনো অর্পণ করা হয়। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 11, 2025 11:00 AM

পুরানে পাওয়া তথ্য অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। এরপর থেকেই স্নানযাত্রা অনুষ্ঠানের শুরু হয়। স্নান যাত্রার দিনে ফুল দিয়ে মন্ডপ সাজানো হয়। মন্ডলের আশেপাশে তোরণ করা হয়, পতাকা লাগানো হয়। এ ছাড়া জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তিকে ফুল দিয়ে সাজানো হয়। ধূপ ধুনো অর্পণ করা হয়।

4/6
স্নান পর্বে স্নানের সঙ্গে সঙ্গে যখন জল ঢালা হয় তখন বৈদিক মন্ত্র উচ্চারণে চারিদিক মুখরিত হতে থাকে। সঙ্গে চলে কীর্তন ও শঙ্খ ধ্বনি স্নানের পর ১০৮ টা তুলসী পাতা শ্রী জগন্নাথ দেবের চরণে নিবেদন করা হয়। এরপর জগন্নাথ দেব এবং বলরাম কে গজবেশে সজ্জিত করা হয় আর মা সুভদ্রা কে পদ্মবেশে সজ্জিত করা হয়। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 11, 2025 11:00 AM

স্নান পর্বে স্নানের সঙ্গে সঙ্গে যখন জল ঢালা হয় তখন বৈদিক মন্ত্র উচ্চারণে চারিদিক মুখরিত হতে থাকে। সঙ্গে চলে কীর্তন ও শঙ্খ ধ্বনি স্নানের পর ১০৮ টা তুলসী পাতা শ্রী জগন্নাথ দেবের চরণে নিবেদন করা হয়। এরপর জগন্নাথ দেব এবং বলরাম কে গজবেশে সজ্জিত করা হয় আর মা সুভদ্রা কে পদ্মবেশে সজ্জিত করা হয়।

5/6
এরপর তিন মূর্তিকে পাঁচ রকমের ফল এবং ফুল উৎসর্গ করা হয়। স্নান যাত্রার পরে শোনা যায় ভগবান জগন্নাথ দেবের জ্বর আসে। তাই এই সময় মন্দির বন্ধ থাকে। তবে মন্দিরের ভিতরে চলে পুজো অর্চনা। এরপর ১৬ তম দিনে জগন্নাথ দেবকে রথে করে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। ওই দিন তিনি আবার সর্বসমক্ষে আসেন। বলা হয় জগন্নাথ দেবের ১৫ দিন ধরে যে প্রবল জ্বর থাকে, এই পর্যায়টিকে অনসর বলা হয়। এই সময় ভগবান জগন্নাথ দেবকে বিভিন্ন রকম আয়ুর্বেদিক পাঁচন দেওয়া হয়। এই সময় বিদ্রোহদেরকে রতন বেদী নাম একটি বিশেষ বেদীতে নিয়ে গিয়ে রাখা হয়। (Pexel)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 11, 2025 11:00 AM

এরপর তিন মূর্তিকে পাঁচ রকমের ফল এবং ফুল উৎসর্গ করা হয়। স্নান যাত্রার পরে শোনা যায় ভগবান জগন্নাথ দেবের জ্বর আসে। তাই এই সময় মন্দির বন্ধ থাকে। তবে মন্দিরের ভিতরে চলে পুজো অর্চনা। এরপর ১৬ তম দিনে জগন্নাথ দেবকে রথে করে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। ওই দিন তিনি আবার সর্বসমক্ষে আসেন। বলা হয় জগন্নাথ দেবের ১৫ দিন ধরে যে প্রবল জ্বর থাকে, এই পর্যায়টিকে অনসর বলা হয়। এই সময় ভগবান জগন্নাথ দেবকে বিভিন্ন রকম আয়ুর্বেদিক পাঁচন দেওয়া হয়। এই সময় বিদ্রোহদেরকে রতন বেদী নাম একটি বিশেষ বেদীতে নিয়ে গিয়ে রাখা হয়। (Pexel)

6/6
প্রতিবছর জৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রার উৎসব পালিত হয়। এরপর হয় রথযাত্রার উৎসব। তবে স্নানযাত্রার উৎসবও কিন্তু অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। জৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল বলে মনে করা হয়। তাই এইদিন স্নানযাত্রার আয়োজন করা হয়। (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 11, 2025 11:00 AM

প্রতিবছর জৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রার উৎসব পালিত হয়। এরপর হয় রথযাত্রার উৎসব। তবে স্নানযাত্রার উৎসবও কিন্তু অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। জৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল বলে মনে করা হয়। তাই এইদিন স্নানযাত্রার আয়োজন করা হয়। (PTI)

Related Photos