Sitaare Zameen Par: 'সিতারে জমিন পর'-র অভিনয়ের কথা ছিল কলকাতার খুদের! কোয়েল বললেন ‘এরকম আরও দরকার’
কলকাতায় আমির খান অভিনীত 'সিতারে জমিন পর’-র বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হল। ইন্ডিয়া অটিজম সেন্টার, এক প্যাকেট উমিদ এবং ফিকির তরফে সেই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে এসেছিলেন এক কিশোর, যাঁর সিনেমায় অভিনয় করার কথাও ছিল।
Published on: Jul 4, 2025 6:47 PM IST
1/5

Published on Jul 4, 2025 6:47 PM
একইসুরে এক প্যাকেট উমিদের প্রতিষ্ঠাতা আয়ুষ সারদা বলেছেন, 'এটা শুধুমাত্র কোনও সিনেমার বিশেষ প্রদর্শনী নয়, বরং এই বিষয়টার মধ্যে দিয়ে আমাদের মূল্যবোধ ফুটে উঠল। প্রত্যেক শিশুই স্টার। আর আজ ওরা সেটা বুঝতে পেরেছে।' তারইমধ্যে প্রিয়দর্শিনী পরামর্শ দেন যে 'সিতারে জমিন পর’-র মতো সিনেমা বাংলা ভাষায় করা উচিত। তাহলে আরও বেশি মানুষ সচেতন হয়ে উঠবেন।
2/5

Published on Jul 4, 2025 6:47 PM
আবার রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রীর মতে, বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের আরও বেশি করে যত্ন নেওয়ার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তারইমধ্যে ইন্ডিয়া অটিজম সেন্টারের তরফে জানানো হয়েছে, যাঁরা বিশেষ ক্ষমতাসম্পন্নদের যত্ন নেবেন, তাঁদের জন্য সার্টিফিকেট কোর্স চালু করা হবে।
3/5

Published on Jul 4, 2025 6:47 PM
ওই বিশেষ প্রদর্শনীতে আসে অংশ নামে এক কিশোরও। 'সিতারে জমিন পর’-র গুড্ডু চরিত্রে তার অভিনয় করার কথা ছিল। অংশ জানিয়েছে, মুম্বইয়ে গিয়ে স্ক্রিন টেস্ট দিয়েছিল। প্রাথমিকভাবে গুড্ডু চরিত্রের জন্য তাকে বেছে নেওয়াও হয়েছিল। কিন্তু শেষমুহূর্তে গুড্ডু হিসেবে সিনেমার নির্মাতারা অপর এক অভিনেতাকে বেছে নেওয়া হয় বলে জানিয়েছেন অংশ।
4/5

Published on Jul 4, 2025 6:47 PM
সেই উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি কোয়েল বলেন, 'এই সিনেমাটা (সিতারে জমিন পর) নেহাতই বিনোদনের বিষয় নয়। এটা একটা আন্দোলন আসলে।' সেইসঙ্গে তিনি আশাপ্রকাশ করেছেন, এরকম সিনেমার মাধ্যমে সমাজের কাছে বার্তা পৌঁছে দেওয়ার কাজটা সবথেকে সহজ। অনেকেই মেনে নিতে চান না যে তাঁর বাচ্চা একটু আলাদা। এই ছবিটার মাধ্যমে তাঁরাও সচেতন হয়ে উঠবেন।
5/5

Published on Jul 4, 2025 6:47 PM
E-Paper

