WB Weather and Rain Forecast till 7th June: আজ-কালও ভাসবে উত্তর, দক্ষিণে ফের বৃষ্টি শুরু কবে থেকে? কলকাতায় কত গরম পড়বে?
আজ এবং আগামিকাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এদিকে দক্ষিণবঙ্গে মাঝে একদিন বৃষ্টির সম্ভাবনা থাকবে না সেভাবে। আবার এর মধ্যে কলকাতায় বেশ গরম পড়তে চলেছে।
Published on: Jun 1, 2025 11:46 AM IST
1/6

Published on Jun 1, 2025 11:46 AM
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিক। এদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা কি না স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি ওপরে। এদিকে আজ আকাশ সারাদিনই আংশিক মেঘলা থাকবে কলকাতায়। বৃষ্টি হতে পারে শহরের নানা জায়গায়। তিলোত্তমার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের ওপরেই থাকতে পারে। (AFP)
2/6

Published on Jun 1, 2025 11:46 AM
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিক। এদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা কি না স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি ওপরে। এদিকে আজ আকাশ সারাদিনই আংশিক মেঘলা থাকবে কলকাতায়। বৃষ্টি হতে পারে শহরের নানা জায়গায়। তিলোত্তমার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের ওপরেই থাকতে পারে। (Hindustan Times)
3/6

Published on Jun 1, 2025 11:46 AM
এদিকে ২ জুন ভারী বৃষ্টি হতে পারে উত্তরের ওপরের পাঁচ জেলায়। সেদিনও উত্তরের সব জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা। তারপর ৭ জুন পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এর মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই উত্তরের কোথাও। এদিকে আগামী ২৪ ঘণ্টার পর থেকে উত্তরবঙ্গে চারদিনে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। এই আবহে গরম অনুভূত হবে। দিনের বেলায় আর্দ্রতা বাড়বে। বেশ ঘাম হবে। (Hindustan Times)
4/6

Published on Jun 1, 2025 11:46 AM
এরপর ২ জনু দক্ষিণবঙ্গের সব জেলাতেই অল্প বিস্তর বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর ৩ তারিখ বৃষ্টি কমবে। কলকাতায় আবহাওয়া শুষ্ক থাকবে। সেদিন শুধু বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও কোথাও। এরপর ফের ৭ জুন পর্যন্ত কলকাতা সহ সব জেলায় বৃষ্টি হতে পারে। এদিকে আগামী ২৪ ঘণ্টার পর থেকে উত্তরবঙ্গে চারদিনে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। এই আবহে গরম অনুভূত হবে। দিনের বেলায় আর্দ্রতা বাড়বে। বেশ ঘাম হবে। (Hindustan Times)
5/6

Published on Jun 1, 2025 11:46 AM
১ জুন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রপাত সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই সব জেলায় আজ জারি লাল সতর্কতা। এরই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে এবং মালদাতে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের এই তিন জেলায় আজ জারি হলুদ সতর্কতা। সব জেলারই কোথাও না কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। (Hindustan Times)
6/6

Published on Jun 1, 2025 11:46 AM
E-Paper

