Kolkata phone mystery: বউকে ফোন গিফট করতেই আইনজীবীর দুয়ারে পুলিশ, ভুল এড়াতে কী কী বিষয় খতিয়ে দেখবেন?
বউকে ফোন গিফট করেন কলকাতার আইনজীবী। আর তারপরই তাঁর দুয়ারে হাজির হল গুজরাট পুলিশ এবং কলকাতা পুলিশের দল। আপনারও যাতে এরকম না হয়, সেজন্য আপনি কীভাবে সতর্ক থাকবেন? ফোন কেনার আগে কী কী বিষয় খতিয়ে দেখবেন? তা জেনে নিন।
Published on: Jul 8, 2025 3:33 PM IST
1/5

Published on Jul 8, 2025 3:33 PM
বউকে ভালোবেসে ফোন উপহার দিয়েছিলেন সল্টলেকে এক আইনজীবী। আর সেই ফোনই এখন তাঁদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। হাজির হয়েছে গুজরাট পুলিশের দল। পুলিশের দাবি, আইনজীবীর স্ত্রী যে ফোন ব্যবহার করছেন, তা সাইবার অপরাধের কাজে লাগানো হত। যে বিষয়টির যৌথভাবে তদন্ত করছে গুজরাট পুলিশ এবং বউবাজার থানার একটি দল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5

Published on Jul 8, 2025 3:33 PM
কিন্তু ভুলটা ভেঙে যায় কয়েকদিন পরেই। আইনজীবী জানিয়েছেন, গুজরাট পুলিশের তরফে যোগাযোগ করে বলা হয় যে তাঁদের ফোনটা আদতে সাইবার অপরাধের জন্য ব্যবহার করা হত। আইএমইআই নম্বর মিলিয়ে দেখা হয়েছে। আর সেটা শুনে হতবাক হয়ে যান আইনজীবী দম্পতি। পুলিশকে জানানো হয় যে দোকান থেকে বৈধভাবেই তাঁরা ফোনটা কিনেছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel)
3/5

Published on Jul 8, 2025 3:33 PM
কলকাতা পুলিশ সূত্রে খবর, গত ফেব্রুয়ারিতে মধ্য কলকাতার একটি দোকান থেকে ৪৯,০০০ টাকা দিয়ে ওই ফোনটি কেনেন আইনজীবী। তিনি জানিয়েছেন, যখন ফোন কিনেছিলেন, তখন পুরো সিল করা ছিল। নিয়েছিলেন জিএসটির বিলও। কেনার সময় দেখে মনেই হয়নি যে সেটা 'সেকেন্ড হ্যান্ড' ফোন। তাঁরা নতুন ফোনই কিনেছেন বলে জানতেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel)
4/5

Published on Jul 8, 2025 3:33 PM
সেই পরিস্থিতিতে মধ্য কলকাতার ওই দোকানের মালিকের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন আইনজীবী। ইতিমধ্যে দোকানের মালিককে তলব করেছে পুলিশ। সেইসঙ্গে যে ডিস্ট্রিবিউটরের থেকে ফোন কিনেছিলেন ওই দোকানের মালিক, তাঁকেও তলব করা হয়েছে বলে সূত্রের খবর। পুলিশের বক্তব্য, আইনজীবীর সঙ্গে স্পষ্টতই জালিয়াতি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel)
5/5
Published on Jul 8, 2025 3:33 PM
E-Paper

