Kolkata Metro Blue Line Update: পুজোর আগেই মেট্রোর ক্রসওভার তৈরি হবে শহিদ ক্ষুদিরামে! কবে মিটবে ভিড়ের সমস্যা?

শহিদ ক্ষুদিরামে মেট্রো স্টেশনে মেট্রোর বড়সড় কাজ চলছে। দুর্গাপুজোর আগেই সেই কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তাহলে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত নির্ঝঞ্জাট মেট্রো পরিষেবা কবে থেকে চালু হবে?

Published on: Aug 31, 2025 11:05 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
মেট্রোর অভিমুখ পরিবর্তনের জন্য শহিদ ক্ষুদিরাম স্টেশনের সামনের দিকে যে ক্রসওভার তৈরির কাজ শুরু হয়েছে, তা দুর্গাপুজোর আগেই শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের আশা, তিন সপ্তাহের মধ্যে কাজ হয়ে গেলে ব্লু লাইনের পরিষেবা আবারও ছন্দে ফিরবে। মারাত্মক ভিড় এবং দেরিতে মেট্রো আসা থেকে রেহাই পাবেন যাত্রীরা। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 31, 2025 11:05 PM

মেট্রোর অভিমুখ পরিবর্তনের জন্য শহিদ ক্ষুদিরাম স্টেশনের সামনের দিকে যে ক্রসওভার তৈরির কাজ শুরু হয়েছে, তা দুর্গাপুজোর আগেই শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের আশা, তিন সপ্তাহের মধ্যে কাজ হয়ে গেলে ব্লু লাইনের পরিষেবা আবারও ছন্দে ফিরবে। মারাত্মক ভিড় এবং দেরিতে মেট্রো আসা থেকে রেহাই পাবেন যাত্রীরা। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

2/5
সেই কাজের জন্য রবিবার বিকেল চারটে পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। সূত্রের খবর, পরের সপ্তাহেও ওই ক্রসওভার তৈরির কাজ চলবে। সেজন্য সপ্তাহান্তে একইরকমভবে কয়েক ঘণ্টার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে। ওই সময় বাকি অংশে স্বাভাবিকভাবেই চলবে মেট্রো। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 31, 2025 11:05 PM

সেই কাজের জন্য রবিবার বিকেল চারটে পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। সূত্রের খবর, পরের সপ্তাহেও ওই ক্রসওভার তৈরির কাজ চলবে। সেজন্য সপ্তাহান্তে একইরকমভবে কয়েক ঘণ্টার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে। ওই সময় বাকি অংশে স্বাভাবিকভাবেই চলবে মেট্রো। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

3/5
আসলে পিলারে ফাটল ধরার জন্য ২৮ জুলাই থেকে ব্লু লাইনের কবি সুভাষ স্টেশন বন্ধ রাখা হয়েছে। নয় মাসের মতো বন্ধ থাকবে কবি সুভাষ স্টেশন। সেই পরিস্থিতিতে শহিদ ক্ষুদিরামে যাত্রীরা নেমে যাওয়ার পরে খালি রেক কবি সুভাষ স্টেশনে নিয়ে গিয়ে ঘুরিয়ে আনা হচ্ছে। কারণ শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো ঘোরানোর ব্যবস্থা নেই। ওই বাড়তি সময় বাঁচাতে অনেক মেট্রোই মহানায়ক উত্তম কুমার পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Metro Railways) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 31, 2025 11:05 PM

আসলে পিলারে ফাটল ধরার জন্য ২৮ জুলাই থেকে ব্লু লাইনের কবি সুভাষ স্টেশন বন্ধ রাখা হয়েছে। নয় মাসের মতো বন্ধ থাকবে কবি সুভাষ স্টেশন। সেই পরিস্থিতিতে শহিদ ক্ষুদিরামে যাত্রীরা নেমে যাওয়ার পরে খালি রেক কবি সুভাষ স্টেশনে নিয়ে গিয়ে ঘুরিয়ে আনা হচ্ছে। কারণ শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো ঘোরানোর ব্যবস্থা নেই। ওই বাড়তি সময় বাঁচাতে অনেক মেট্রোই মহানায়ক উত্তম কুমার পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Metro Railways)

4/5
একটা সময় মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ স্টেশন পর্যন্তই মেট্রো চলত। ফলে সেখানে মেট্রোর অভিমুখ পরিবর্তনের ব্যবস্থা আছে। কিন্তু মহানায়ক উত্তম কুমার স্টেশন পেরিয়ে যাঁরা যান, তাঁরা সমস্যায় পড়ছেন। সবমিলিয়ে তড়িঘড়ি শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনেই ক্রসওভার প্যাসেজ তৈরি করা হচ্ছে। মেট্রো সূত্রে খবর, পুজোর আগেই সেই কাজ শেষ হয়ে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Metro Railways) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 31, 2025 11:05 PM

একটা সময় মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ স্টেশন পর্যন্তই মেট্রো চলত। ফলে সেখানে মেট্রোর অভিমুখ পরিবর্তনের ব্যবস্থা আছে। কিন্তু মহানায়ক উত্তম কুমার স্টেশন পেরিয়ে যাঁরা যান, তাঁরা সমস্যায় পড়ছেন। সবমিলিয়ে তড়িঘড়ি শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনেই ক্রসওভার প্যাসেজ তৈরি করা হচ্ছে। মেট্রো সূত্রে খবর, পুজোর আগেই সেই কাজ শেষ হয়ে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Metro Railways)

5/5
আর সেই কাজ শেষ হওয়ার অপেক্ষায় আছেন যাত্রীরাও। কারণ ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো অংশ জুড়ে যাওয়ায় এবং নোয়াপাড়া-এয়ারপোর্ট চালু হওয়ায় ভিড় বেড়েছে ব্লু লাইনে। তারইমধ্যে কবি সুভাষ স্টেশন বন্ধ, কর্মী সংকট, মেট্রো কর্তৃপক্ষের ভুল কৌশলের মতো কারণে ব্লু লাইনে পরিষেবা নিয়মিত না হওয়ায় মারাত্মক ভিড় হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 31, 2025 11:05 PM

আর সেই কাজ শেষ হওয়ার অপেক্ষায় আছেন যাত্রীরাও। কারণ ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো অংশ জুড়ে যাওয়ায় এবং নোয়াপাড়া-এয়ারপোর্ট চালু হওয়ায় ভিড় বেড়েছে ব্লু লাইনে। তারইমধ্যে কবি সুভাষ স্টেশন বন্ধ, কর্মী সংকট, মেট্রো কর্তৃপক্ষের ভুল কৌশলের মতো কারণে ব্লু লাইনে পরিষেবা নিয়মিত না হওয়ায় মারাত্মক ভিড় হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Related Photos