Kolkata Metro yellow line latest update: শনি-রবিবারও এয়ারপোর্ট মেট্রো চলবে! কখন? রইল টাইমটেবিল, সঙ্গে এল আরও ২ সুখবর

কলকাতা এয়ারপোর্ট মেট্রো চালু হওয়ার পরে যে সব দাবি উঠেছিল, তার মধ্যে একটি পূরণ করা হল। এবার থেকে শনিবার এবং রবিবারও মেট্রো চলবে কলকাতা এয়ারপোর্ট লাইনে। তবে রোজই বেশি রাত পর্যন্ত পরিষেবা চালুর যে দাবি ছিল, সেটা এখনও পূরণ হল না। তারইমধ্যে নোয়াপাড়া-এয়ারপোর্ট মেট্রোর টাইমটেবিল দেখে নিন।

Published on: Sept 10, 2025 8:56 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
রবিবার নোয়াপাড়া-কলকাতা এয়ারপোর্ট মেট্রোর টাইমটেবিল: শনিবারের মতোই রবিবার ৩৫ মিনিট অন্তর মেট্রো মিলবে। তবে শনিবারের থেকে চারটি কম মেট্রো চলবে। এয়ারপোর্ট অভিমুখে ২০টি এবং নোয়াপাড়া অভিমুখে ২০টি মেট্রো চালানো হবে। অর্থাৎ মোট ৪০টি মেট্রো চলবে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকাল ৮ টা ৩৫ মিনিট থেকে রাত ৮ টা ২২ মিনিট পর্যন্ত পরিষেবা মিলবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 10, 2025 8:56 PM

রবিবার নোয়াপাড়া-কলকাতা এয়ারপোর্ট মেট্রোর টাইমটেবিল: শনিবারের মতোই রবিবার ৩৫ মিনিট অন্তর মেট্রো মিলবে। তবে শনিবারের থেকে চারটি কম মেট্রো চলবে। এয়ারপোর্ট অভিমুখে ২০টি এবং নোয়াপাড়া অভিমুখে ২০টি মেট্রো চালানো হবে। অর্থাৎ মোট ৪০টি মেট্রো চলবে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকাল ৮ টা ৩৫ মিনিট থেকে রাত ৮ টা ২২ মিনিট পর্যন্ত পরিষেবা মিলবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

2/5
প্রাথমিকভাবে যখন নোয়াপাড়া-কলকাতা এয়ারপোর্ট লাইনে (কলকাতা মেট্রোর ইয়েলো লাইন) পরিষেবা শুরু করা হয়, তখন শনিবার এবং রবিবার মেট্রো মিলত না। তবে যাত্রী সংখ্যা দেখে এবার রোজই মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। মেট্রো কর্তৃপক্ষের দাবি, গত সোমবার যাত্রীর সংখ্যা ৭,০০০ পেরিয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে ওই লাইনে শনিবার এবং রবিবারও মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 10, 2025 8:56 PM

প্রাথমিকভাবে যখন নোয়াপাড়া-কলকাতা এয়ারপোর্ট লাইনে (কলকাতা মেট্রোর ইয়েলো লাইন) পরিষেবা শুরু করা হয়, তখন শনিবার এবং রবিবার মেট্রো মিলত না। তবে যাত্রী সংখ্যা দেখে এবার রোজই মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। মেট্রো কর্তৃপক্ষের দাবি, গত সোমবার যাত্রীর সংখ্যা ৭,০০০ পেরিয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে ওই লাইনে শনিবার এবং রবিবারও মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

3/5
সেইসঙ্গে কলকাতা বন্দরে দুটি নয়া ডালিয়ান রেক এসে পৌঁছেছে। অর্থাৎ মোট কোচের সংখ্যা ১৬। সেগুলিকে নোয়াপাড়া কারশেডে নিয়ে যাওয়া যাবে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, নয়া রেক আরও অত্যাধুনিক। এখনকার রেকের থেকে দরজার আয়তন আরও বড়। বেশি সংখ্যক যাত্রীর বসার ব্যবস্থা আছে। এসির ব্যবস্থাও আরও ভালো করা হয়েছে নয়া রেকে। ঝাঁকুনিও হবে না বলে দাবি করা হয়েছে। (ছবি সৌজন্যে Metro Railways) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 10, 2025 8:56 PM

সেইসঙ্গে কলকাতা বন্দরে দুটি নয়া ডালিয়ান রেক এসে পৌঁছেছে। অর্থাৎ মোট কোচের সংখ্যা ১৬। সেগুলিকে নোয়াপাড়া কারশেডে নিয়ে যাওয়া যাবে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, নয়া রেক আরও অত্যাধুনিক। এখনকার রেকের থেকে দরজার আয়তন আরও বড়। বেশি সংখ্যক যাত্রীর বসার ব্যবস্থা আছে। এসির ব্যবস্থাও আরও ভালো করা হয়েছে নয়া রেকে। ঝাঁকুনিও হবে না বলে দাবি করা হয়েছে। (ছবি সৌজন্যে Metro Railways)

4/5
কলকাতা এয়ারপোর্ট মেট্রো চলবে শনিবার এবং রবিবারও। অর্থাৎ কলকাতা মেট্রোর ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) মতোই সপ্তাহের প্রতিদিনই নোয়াপাড়া-কলকাতা এয়ারপোর্ট লাইনেও মেট্রো চলবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর (এই শনিবার) থেকে সপ্তাহান্তে পরিষেবা চালু করা হচ্ছে। (ছবি সৌজন্যে Metro Railways) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 10, 2025 8:56 PM

কলকাতা এয়ারপোর্ট মেট্রো চলবে শনিবার এবং রবিবারও। অর্থাৎ কলকাতা মেট্রোর ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) মতোই সপ্তাহের প্রতিদিনই নোয়াপাড়া-কলকাতা এয়ারপোর্ট লাইনেও মেট্রো চলবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর (এই শনিবার) থেকে সপ্তাহান্তে পরিষেবা চালু করা হচ্ছে। (ছবি সৌজন্যে Metro Railways)

5/5

Related Photos