Kolkata Metro Latest Update: এয়ারপোর্ট স্টেশনের আগেই মিশে যাবে ২ লাইন! বড় পরিকল্পনা কলকাতা মেট্রোর, তারপর?

এয়ারপোর্ট স্টেশনের আগেই মিশে যাবে কলকাতা মেট্রোর দুটি লাইন! বড় পরিকল্পনা করেছে কলকাতা মেট্রো। তবে কবে থেকে এয়ারপোর্ট মেট্রো স্টেশন চালু করা হবে অর্থাৎ কবে থেকে বাণিজ্যিক পরিষেবা শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়।

Published on: Jun 12, 2025 2:03 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
এয়ারপোর্ট স্টেশনের ৪০০ মিটার আগে মিশে যাবে কলকাতা মেট্রোর ইয়েলো এবং অরেঞ্জ লাইন। পাশাপাশি ছুটবে দুটি লাইনের মেট্রো। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন বলতে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত যে রুট আছে, সেটাকে বোঝানো হয়। আর ইয়েলো লাইন বলতে নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত রুটকে বোঝানো হয়ে থাকে। আর দুটি লাইনের ইন্টারচেঞ্জিং পয়েন্ট হবে এয়ারপোর্ট বা বিমানবন্দর স্টেশন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Metro Railways) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 2:03 PM

এয়ারপোর্ট স্টেশনের ৪০০ মিটার আগে মিশে যাবে কলকাতা মেট্রোর ইয়েলো এবং অরেঞ্জ লাইন। পাশাপাশি ছুটবে দুটি লাইনের মেট্রো। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন বলতে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত যে রুট আছে, সেটাকে বোঝানো হয়। আর ইয়েলো লাইন বলতে নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত রুটকে বোঝানো হয়ে থাকে। আর দুটি লাইনের ইন্টারচেঞ্জিং পয়েন্ট হবে এয়ারপোর্ট বা বিমানবন্দর স্টেশন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Metro Railways)

2/5
যদিও দুটি লাইনের এয়ারপোর্ট স্টেশন কবে থেকে চালু হবে, তা স্পষ্ট নয়। সবকিছু ঠিকঠাক থাকলে আগে ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত পরিষেবা চালু করা হবে। গত এপ্রিলে কমিশনার অফ রেলওয়ে সেফটিরও (সিআরএস) পরিদর্শন হতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে এখনও সেই 'পরীক্ষা' হয়নি। ফলে ইয়েলো লাইন কবে চালু হবে, তা এখনও নিশ্চিত নয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Metro Railways) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 2:03 PM

যদিও দুটি লাইনের এয়ারপোর্ট স্টেশন কবে থেকে চালু হবে, তা স্পষ্ট নয়। সবকিছু ঠিকঠাক থাকলে আগে ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত পরিষেবা চালু করা হবে। গত এপ্রিলে কমিশনার অফ রেলওয়ে সেফটিরও (সিআরএস) পরিদর্শন হতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে এখনও সেই 'পরীক্ষা' হয়নি। ফলে ইয়েলো লাইন কবে চালু হবে, তা এখনও নিশ্চিত নয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Metro Railways)

3/5
আর নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পৌঁছাতে আরও কিছুটা সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে। অরেঞ্জ লাইনে আপাতত নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত পরিষেবা চালু আছে। তবে বিভিন্ন জট কাটিয়ে কবে বিমানবন্দর পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু করা হবে, তা স্পষ্ট নয়। একটি মহলের দাবি, রুবি থেকে অরেঞ্জ লাইনের মেট্রোকে প্রাথমিকভাবে বেলেঘাটা পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Metro Railways) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 2:03 PM

আর নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পৌঁছাতে আরও কিছুটা সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে। অরেঞ্জ লাইনে আপাতত নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত পরিষেবা চালু আছে। তবে বিভিন্ন জট কাটিয়ে কবে বিমানবন্দর পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু করা হবে, তা স্পষ্ট নয়। একটি মহলের দাবি, রুবি থেকে অরেঞ্জ লাইনের মেট্রোকে প্রাথমিকভাবে বেলেঘাটা পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Metro Railways)

4/5
আর দুটি লাইনের পরিষেবাই শুরু হয়ে গেলে কলকাতা ও পার্শ্বর্বর্তী শহরতলির পরিবহণ ব্যবস্থা আমূল পালটে যাবে। মেট্রোয় করে বারাসত থেকে নিউ গড়িয়া পর্যন্ত পৌঁছানো যাবে। একইভাবে বারাসত থেকে সল্টলেক সেক্টর ফাইভে পৌঁছানো যাবে। একে অপরের পরিপূরক হয়ে উঠবে কলকাতা মেট্রোর ইয়েলো এবং অরেঞ্জ লাইন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Metro Railways) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 2:03 PM

আর দুটি লাইনের পরিষেবাই শুরু হয়ে গেলে কলকাতা ও পার্শ্বর্বর্তী শহরতলির পরিবহণ ব্যবস্থা আমূল পালটে যাবে। মেট্রোয় করে বারাসত থেকে নিউ গড়িয়া পর্যন্ত পৌঁছানো যাবে। একইভাবে বারাসত থেকে সল্টলেক সেক্টর ফাইভে পৌঁছানো যাবে। একে অপরের পরিপূরক হয়ে উঠবে কলকাতা মেট্রোর ইয়েলো এবং অরেঞ্জ লাইন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Metro Railways)

5/5
এমনিতে এয়ারপোর্ট স্টেশনের মতো এসপ্ল্যানেডেও ইন্টারচেঞ্জ পয়েন্ট আছে কলকাতা মেট্রোর। এসপ্ল্যানেডে ইতিমধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো এবং কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরের ইন্টারচেঞ্জ পয়েন্ট হয়ে উঠেছে। সেইসঙ্গে কলকাতা মেট্রোর পার্পল লাইনেরও স্টেশন গড়ে উঠবে এসপ্ল্যানেডে। ফলে তিনটি লাইনের ইন্টারচেঞ্জিং পয়েন্ট হবে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 2:03 PM

এমনিতে এয়ারপোর্ট স্টেশনের মতো এসপ্ল্যানেডেও ইন্টারচেঞ্জ পয়েন্ট আছে কলকাতা মেট্রোর। এসপ্ল্যানেডে ইতিমধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো এবং কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরের ইন্টারচেঞ্জ পয়েন্ট হয়ে উঠেছে। সেইসঙ্গে কলকাতা মেট্রোর পার্পল লাইনেরও স্টেশন গড়ে উঠবে এসপ্ল্যানেডে। ফলে তিনটি লাইনের ইন্টারচেঞ্জিং পয়েন্ট হবে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

Related Photos