KP on Kasba Rape Accused Manojit: দেশপ্রিয় পার্কের 'প্রভাবশালী' আগে একাধিকবার বাঁচিয়েছে কসবা কাণ্ডে ধৃত মনোজিৎকে: পুলিশ
এবার মনোজিৎ মিশ্রের সঙ্গে যোগ থাকা 'প্রভাবশালীর' নামে বড় অভিযোগ পুলিশের। আগেও নাকি সেই প্রভাবশালী মনোজিৎকে একাধিকবার বাঁচিয়েছে। তবে এবারে হাওয়া বুঝতে পেরে মনোজিৎকে আর সাহায্য করেনি সেই প্রভাবশালী।
Updated on: Jul 6, 2025 9:20 AM IST
1/4

Published on Jul 6, 2025 9:20 AM
কলকাতার কসবায় কলেজ ধর্ষণ মামলার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তার দুই সঙ্গী প্রমিত মুখোপাধ্যায় ও জাইব আহমেদ ২৫ জুন রাতে কী করেছিল গণধর্ষণের পর? ২৪ বছরের এক ছাত্রীকে গণধর্ষণ করার পর নাকি এই তিনজনে কলেজ চত্বরে গার্ড রুমেই মদ্যপান করে। পুলিশ সূত্রে খবর, ঘণ্টাখানেক মদ্যপান করার পর তিন অভিযুক্তই ইএম বাইপাসের একটি ধাবায় রাতের খাবার খেতে যায়। পরদিন সকালে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যায়। (AFP)
2/4

Published on Jul 6, 2025 9:20 AM
পুলিশ আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, 'অপরাধ করার পর ওই তিনজন নিরাপত্তারক্ষীর ঘরে মদ্যপান করে এবং নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার ব্যাপারে মুখ বন্ধ রাখতে বলে। সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে ধর্ষণের পরদিনই কলকাতার দেশপ্রিয় পার্কে এক 'প্রভাবশালী' ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে মনোজিৎ। মনোজিৎ যাঁর সঙ্গে যোগাযোগ করেছিল, সে আগেও নাকি তাঁকে সাহায্য করেছিলেন। তবে এবার পরিস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তি তাঁকে পিছু হটতে বলেন। (Utpal Sarkar)
3/4

Published on Jul 6, 2025 9:20 AM
এরপরই নাকি কোনওরকমে পরিস্থিতি থেকে বাঁচতে সাহায্যের খোঁজে তাঁর 'মেন্টরদের' কাছে যায় মনোজিৎ। তাদের সঙ্গে দেখা করতে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেরায় সে। তদন্তকারী পুলিশের কথায়, রাসবিহারী, দেশপ্রিয় পার্ক, গড়িয়াহাট, ফার্ন রোড, বালিগঞ্জ স্টেশন রোড-সহ শহরের বিভিন্ন জায়গায় গিয়ে মেন্টরদের সঙ্গে দেখা করার চেষ্টা করে মনোজিৎ। মোবাইল টাওয়ারের তথ্যও সেদিকেই ইঙ্গিত করছে। (PTI)
4/4

Published on Jul 6, 2025 9:20 AM
E-Paper

