New Buses in Kolkata: পুজোর আগেই ২০০ এসি সিএনজি বাস পাচ্ছে কলকাতা! কোন কোন রুটে চলতে পারে? রইল তালিকা

দুর্গাপুজোর আগেই কলকাতা বড় উপহার পেতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০০টি নয়া বাস পাচ্ছে কলকাতা। সেগুলি পরিবেশবান্ধব সিএনজির হবে। আর তার ফলে সবপক্ষেরই লাভ হবে। কোন কোন রুটে সেই বাস চলতে পারে? সেই তালিকা দেখে নিন।

Published on: Jun 13, 2025 9:57 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
দুর্গাপুজোর আগেই ২০০টি এসি সিএনজি বাস পেতে চলেছে কলকাতা। সূত্রের খবর, টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সেই ২০০টি বাস সরবরাহের দায়িত্ব পেয়েছে তিনটি প্রথমসারির সংস্থা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের হাতে সেই বাসগুলি চলে আসবে। যেগুলি কলকাতা এবং কলকাতা-লাগোয়া বিভিন্ন রুটে সেই পরিবেশ-বান্ধব বাস ব্যবহার করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 13, 2025 9:57 PM

দুর্গাপুজোর আগেই ২০০টি এসি সিএনজি বাস পেতে চলেছে কলকাতা। সূত্রের খবর, টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সেই ২০০টি বাস সরবরাহের দায়িত্ব পেয়েছে তিনটি প্রথমসারির সংস্থা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের হাতে সেই বাসগুলি চলে আসবে। যেগুলি কলকাতা এবং কলকাতা-লাগোয়া বিভিন্ন রুটে সেই পরিবেশ-বান্ধব বাস ব্যবহার করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

2/5
যে ২০০টি বাস কেনা হচ্ছে, সেগুলি বিভিন্ন ধরনের হবে। সূত্রের খবর, ৬০ শতাংশ বাস হল সেমি-ডিল্যাক্স ধরনের। বাকি বাসগুলির মধ্যে কয়েকটি মিডিবাস (সিঙ্গল ডেকার মিনিবাস) এবং কয়েকটি ডিল্যাক্স বাস থাকবে। বাসগুলির আসন সংখ্যা ৩০-৪০-র ঘরে থাকবে বলে সূত্রের খবর। ডিল্যাক্স বাসগুলিতে আবার পুশব্যাক সিটও থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সোনু মেহতা/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 13, 2025 9:57 PM

যে ২০০টি বাস কেনা হচ্ছে, সেগুলি বিভিন্ন ধরনের হবে। সূত্রের খবর, ৬০ শতাংশ বাস হল সেমি-ডিল্যাক্স ধরনের। বাকি বাসগুলির মধ্যে কয়েকটি মিডিবাস (সিঙ্গল ডেকার মিনিবাস) এবং কয়েকটি ডিল্যাক্স বাস থাকবে। বাসগুলির আসন সংখ্যা ৩০-৪০-র ঘরে থাকবে বলে সূত্রের খবর। ডিল্যাক্স বাসগুলিতে আবার পুশব্যাক সিটও থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সোনু মেহতা/হিন্দুস্তান টাইমস)

3/5
কোন কোন রুটে সেইসব বাস চালানো হতে পারে? সূত্রের খবর, এসপ্ল্যানেড থেকে দমদম, উল্টোডাঙা থেকে এয়ারপোর্ট, বেলগাছিয়া থেকে সায়েন্স সিটি, উল্টোডাঙা থেকে যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ রুটে এসি সিএনজি বাস চালানো হতে পারে। তাছাড়াও কলকাতা এবং শহরতলির কয়েকটি রুটে সেই পরিবেশ-বান্ধব বাস নামানো হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 13, 2025 9:57 PM

কোন কোন রুটে সেইসব বাস চালানো হতে পারে? সূত্রের খবর, এসপ্ল্যানেড থেকে দমদম, উল্টোডাঙা থেকে এয়ারপোর্ট, বেলগাছিয়া থেকে সায়েন্স সিটি, উল্টোডাঙা থেকে যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ রুটে এসি সিএনজি বাস চালানো হতে পারে। তাছাড়াও কলকাতা এবং শহরতলির কয়েকটি রুটে সেই পরিবেশ-বান্ধব বাস নামানো হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

4/5
সংশ্লিষ্ট মহলের মতে, সিএনজি বাস চালু হলে যেমন রাজ্য সরকার এবং যাত্রীদের লাভ হবে, তেমনই সেটা পরিবেশের জন্য ভালো হবে। রাজ্য সরকারের খরচ কমবে। ডিজেলে চলা বাসের পরিবর্তে সিএনজি বাস চালানো হলে পরিবেশের পক্ষেও ভালো হবে। কমবে দূষণ। আর যাত্রীরা স্বস্তিতে যাতায়াত করতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 13, 2025 9:57 PM

সংশ্লিষ্ট মহলের মতে, সিএনজি বাস চালু হলে যেমন রাজ্য সরকার এবং যাত্রীদের লাভ হবে, তেমনই সেটা পরিবেশের জন্য ভালো হবে। রাজ্য সরকারের খরচ কমবে। ডিজেলে চলা বাসের পরিবর্তে সিএনজি বাস চালানো হলে পরিবেশের পক্ষেও ভালো হবে। কমবে দূষণ। আর যাত্রীরা স্বস্তিতে যাতায়াত করতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

5/5
এমনিতে কলকাতা ও শহরতলিতে সরকারি বাস পাওয়া নিয়ে প্রায়শই অভিযোগ শোনা যায়। অভিযোগ উঠেছে, পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের হাতে থাকা একগুচ্ছ বাস অকেজো হয়ে ডিপোয় পড়ে আছে। সেটার যা ফল হওয়ার, তাই হয়েছে। রাস্তায় পর্যাপ্ত বাস মেলে না। পুজোর মধ্যে যদি ২০০টি বাসই রাস্তায় নামানো যায়, তাহলে যাত্রীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 13, 2025 9:57 PM

এমনিতে কলকাতা ও শহরতলিতে সরকারি বাস পাওয়া নিয়ে প্রায়শই অভিযোগ শোনা যায়। অভিযোগ উঠেছে, পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের হাতে থাকা একগুচ্ছ বাস অকেজো হয়ে ডিপোয় পড়ে আছে। সেটার যা ফল হওয়ার, তাই হয়েছে। রাস্তায় পর্যাপ্ত বাস মেলে না। পুজোর মধ্যে যদি ২০০টি বাসই রাস্তায় নামানো যায়, তাহলে যাত্রীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Related Photos