Krishna Janmastami 2024 Tithi: জন্মাষ্টমী ২০২৪র অষ্টমী তিথি কখন থেকে পড়ছে? দেখে নিন রোহিনী নক্ষত্রের সময়কাল
চলতি বছরে ঘরের গোপালের পুজোর আগে দেখে নিন জন্মাষ্টমী তিথি কখন থেকে পড়ছে? বিশেষত এই অষ্টমী তিথির শুভ সময় দেখে নিন।
Published on: Aug 25, 2024 2:00 PM IST
1/4

Published on Aug 25, 2024 2:00 PM
জন্মাষ্টমী ২০২৪ ঘিরে মথুরা থেকে বৃন্দাবনে উৎসবের উদযাপন শুরু। বৈদিক শাস্ত্র মতে, এই জন্মাষ্টমী তিথির বিশেষ শুভ প্রভাব রয়েছে। ভাদ্রের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিনী নক্ষত্রে জন্ম হয় শ্রীকৃষ্ণের। এমনই বিশ্বাস রয়েছে। চলতি বছরে পঞ্জিকা মতে কখন থেকে এই জন্মাষ্টমী তিথি পড়ছে, তা দেখে নেওয়া যাক।
2/4

Published on Aug 25, 2024 2:00 PM
জন্মাষ্টমীর পুজো মুহূর্ত- জন্মাষ্টমীর পুজো ২৬ অগস্ট রাত ১২ টা ৪৪ মিনিটে শুরু হবে। এই সময়কেই শ্রীকৃষ্ণের জন্মসময় ধরা হয়। এবারের কৃষ্ণ জন্মাষ্টমীতে তৈরি হচ্ছে শুভ জয়ন্তী যোগ। এছাড়াও রয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।) (wikimedia commons)
3/4

Published on Aug 25, 2024 2:00 PM
জন্মাষ্টমী তিথি ২০২৪: চলতি বছরে ঘরের গোপালের পুজোর আগে দেখে নিন জন্মাষ্টমী তিথি কখন থেকে পড়ছে? বিশেষত এই অষ্টমী তিথির শুভ সময় দেখে নিন। ২৫ অগস্টের রাতে ঘড়ির কাঁটা ১২ টা পার হতেই খাতায় কলমে পড়বে ২৬ অগস্ট। ফলে ২৬ অগস্ট ভোর ৩.৩৯ মিনিট থেকে পড়বে জন্মাষ্টমীর তিথি।
4/4

Published on Aug 25, 2024 2:00 PM
E-Paper

