Kumartuli Ghat Restoration: চেনাই যাবে না কুমোরটুলি ঘাটকে! ঐতিহ্য বজায় রেখে নয়া ‘প্রাণ’ পাবে, কী কী করা হবে?

চেনাই যাবে না কুমোরটুলি ঘাটকে। ঐতিহ্য এবং ইতিহাসকে বজায় রেখে নয়া প্রাণ পাবে কলকাতার গর্ব। আর সেই কাজের জন্য আদানি পোর্ট এবং কলকাতা বন্দর কর্তৃপক্ষের মধ্যে মউ স্বাক্ষর হয়েছে। কী কী পরিকল্পনা করা হয়েছে? কীরকম কাজ হবে?

Published on: Jul 11, 2025 9:42 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
ঐতিহাসিক কুমোরটুলি ঘাটকে নয়া রূপে সাজিয়ে তুলতে চলেছে আদানি গ্রুপ। আধিকারিকরা জানিয়েছেন, কুমারটুলি ঘাটের হৃতগৌরব ফেরানোর জন্য এবং নতুন করে কলকাতার গর্বের ঘাটকে সাজিয়ে তোলার জন্য ইতিমধ্যে কলকাতা বন্দর কর্তৃপক্ষের (শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর) সঙ্গে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের মউ স্বাক্ষর হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে এক্স @kamlesm) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 9:42 PM

ঐতিহাসিক কুমোরটুলি ঘাটকে নয়া রূপে সাজিয়ে তুলতে চলেছে আদানি গ্রুপ। আধিকারিকরা জানিয়েছেন, কুমারটুলি ঘাটের হৃতগৌরব ফেরানোর জন্য এবং নতুন করে কলকাতার গর্বের ঘাটকে সাজিয়ে তোলার জন্য ইতিমধ্যে কলকাতা বন্দর কর্তৃপক্ষের (শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর) সঙ্গে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের মউ স্বাক্ষর হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে এক্স @kamlesm)

2/5
সূত্রের খবর, যে মউ স্বাক্ষর হয়েছে, তাতে ঠিক হয়েছে যে কুমারটুলি ঘাটের সংস্কার করা হবে। উন্নত করা হবে পরিকাঠামোর। পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলা হবে। সার্বিকভাবে একেবারে নতুন করে সাজিয়ে তোলা হবে কুমোরটুলি ঘাটকে। যাতে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সেইসঙ্গে স্থানীয় বাসিন্দা ও মৃৎশিল্পীরাও লাভবান হবেন বলে দাবি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এক্স @SMPort_Kolkata) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 9:42 PM

সূত্রের খবর, যে মউ স্বাক্ষর হয়েছে, তাতে ঠিক হয়েছে যে কুমারটুলি ঘাটের সংস্কার করা হবে। উন্নত করা হবে পরিকাঠামোর। পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলা হবে। সার্বিকভাবে একেবারে নতুন করে সাজিয়ে তোলা হবে কুমোরটুলি ঘাটকে। যাতে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সেইসঙ্গে স্থানীয় বাসিন্দা ও মৃৎশিল্পীরাও লাভবান হবেন বলে দাবি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এক্স @SMPort_Kolkata)

3/5
আর সেই বিষয়টি নিয়ে আদানি পোর্ট ও স্পেশাল ইকোনমিক জোনসের বিজনেস ডেভেলপমেন্টের সভাপতি সুব্রত ত্রিপাঠী বলেছেন, 'কলকাতার পরিচিতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া একটি জায়গায় সংস্কারের কাজে সাহায্য করতে পারার বিষয়টা অত্যন্ত গর্বের। পর্যটনস্থল হিসেবে এই জায়গাটা কলকাতার গর্ব হয়ে উঠেছে।'  (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 9:42 PM

আর সেই বিষয়টি নিয়ে আদানি পোর্ট ও স্পেশাল ইকোনমিক জোনসের বিজনেস ডেভেলপমেন্টের সভাপতি সুব্রত ত্রিপাঠী বলেছেন, 'কলকাতার পরিচিতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া একটি জায়গায় সংস্কারের কাজে সাহায্য করতে পারার বিষয়টা অত্যন্ত গর্বের। পর্যটনস্থল হিসেবে এই জায়গাটা কলকাতার গর্ব হয়ে উঠেছে।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

4/5
আদানি গোষ্ঠী সূত্রে খবর, কলকাতা বন্দরের তরফে যে 'স্বচ্ছতা' অভিযান চালানো হচ্ছে, সেই কর্মসূচির আওতায় কুমারটুলি ঘাটকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। ঐতিহ্যবাহী ঘাটকে নয়া প্রাণ দিতে পিপিপি মডেলে কাজ করা হবে। আর কাজের সময় যাতে পরিবেশের কোনওরকমভাবে ক্ষতি না হয়, সেদিকে নজর দেওয়া হবে বলে দাবি করা হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 9:42 PM

আদানি গোষ্ঠী সূত্রে খবর, কলকাতা বন্দরের তরফে যে 'স্বচ্ছতা' অভিযান চালানো হচ্ছে, সেই কর্মসূচির আওতায় কুমারটুলি ঘাটকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। ঐতিহ্যবাহী ঘাটকে নয়া প্রাণ দিতে পিপিপি মডেলে কাজ করা হবে। আর কাজের সময় যাতে পরিবেশের কোনওরকমভাবে ক্ষতি না হয়, সেদিকে নজর দেওয়া হবে বলে দাবি করা হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

5/5
সেইসঙ্গে আদানি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে স্থপতি নকশা তৈরির কাজ শুরু করে দিয়েছেন। কীরকম দেখতে হবে কুমোরটুলি ঘাট, সেই সংক্রান্ত কাজ চলছে। আবার কলকাতা বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রমন বলেছেন, 'এটা স্রেফ কোনও সংস্কারের প্রকল্প নয়। বরং এই প্রকল্পের মাধ্যমে বাংলার শিল্পকলার ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করে তুলবে।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 9:42 PM

সেইসঙ্গে আদানি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে স্থপতি নকশা তৈরির কাজ শুরু করে দিয়েছেন। কীরকম দেখতে হবে কুমোরটুলি ঘাট, সেই সংক্রান্ত কাজ চলছে। আবার কলকাতা বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রমন বলেছেন, 'এটা স্রেফ কোনও সংস্কারের প্রকল্প নয়। বরং এই প্রকল্পের মাধ্যমে বাংলার শিল্পকলার ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করে তুলবে।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Related Photos