India on Lalmonirhat Air Base: চিকেন নেকের কাছে চিনা বায়ুঘাঁটি তৈরি হচ্ছে? বাংলাদেশ নিয়ে ভারত সোজা বলল ‘আমরা…’

চিকেন নেকের কাছে লালমনিরহাটে বায়ুঘাঁটি তৈরি করছে চিন? মহম্মদ ইউনুসের আমলে কি ভারতকে চাপে রাখতে নয়া পরিকল্পনা করছে বাংলাদেশ? সেই বিষয়টি নিয়ে সংসদে মুখ খুলল ভারতের বিদেশ মন্ত্রক। লিখিত জবাবে ভারত কী বলল?

Published on: Aug 8, 2025 6:39 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
একটা সময় লালমনিরহাটে বায়ুঘাঁটি ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেটি ব্যবহৃত হত। ১৯৪৭ সালের পরে সেটি ব্যবহার করত পাকিস্তান। আর ১৯৭১ সালের পরে সেটি ব্যবহার করত বাংলাদেশ। তারইমধ্যে ২০১৯ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ওই জায়গায় জমি দেওয়া হয়েছিল বাংলাদেশ অ্যারোস্পেস অ্যান্ড অ্যাভিয়েশন ইউনিভার্সিটিকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 8, 2025 6:39 PM

একটা সময় লালমনিরহাটে বায়ুঘাঁটি ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেটি ব্যবহৃত হত। ১৯৪৭ সালের পরে সেটি ব্যবহার করত পাকিস্তান। আর ১৯৭১ সালের পরে সেটি ব্যবহার করত বাংলাদেশ। তারইমধ্যে ২০১৯ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ওই জায়গায় জমি দেওয়া হয়েছিল বাংলাদেশ অ্যারোস্পেস অ্যান্ড অ্যাভিয়েশন ইউনিভার্সিটিকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

2/5
সেইসঙ্গে সংসদে লিখিত জবাবে ভারতীয় বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং আশ্বস্ত করেছেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত যে কোনও বিষয়ের উপরে লাগাতার নজর রাখা হচ্ছে। আর ভারতের জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে নয়াদিল্লি যাবতীয় পদক্ষেপ করছে বলে আশ্বাস দিয়েছেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। যিনি নালন্দার সাংসদ কৌশলেন্দ্র কুমারের প্রশ্নের উত্তরে সেই তথ্য জানিয়েছেন। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 8, 2025 6:39 PM

সেইসঙ্গে সংসদে লিখিত জবাবে ভারতীয় বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং আশ্বস্ত করেছেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত যে কোনও বিষয়ের উপরে লাগাতার নজর রাখা হচ্ছে। আর ভারতের জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে নয়াদিল্লি যাবতীয় পদক্ষেপ করছে বলে আশ্বাস দিয়েছেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। যিনি নালন্দার সাংসদ কৌশলেন্দ্র কুমারের প্রশ্নের উত্তরে সেই তথ্য জানিয়েছেন। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

3/5
বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, 'বাংলাদেশে লালমনিরহাট বায়ুঘাঁটি সংক্রান্ত প্রতিবেদন দেখেছে ভারত। সেইসঙ্গে ২০২৫ সালের ২৬ মে বাংলাদেশ সেনার মিলিটারি অপারেশনসের ডিরেক্টর যে সাংবাদিক বৈঠক করেছেন, সেটিও ভারতের নজর এসেছে। তাতে বলা হয়েছে যে লালমনিরহাট এয়ারফিল্ডকে আপাতত সামরিক কারণে ব্যবহার করার কোনও পরিকল্পনা নেই।' (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 8, 2025 6:39 PM

বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, 'বাংলাদেশে লালমনিরহাট বায়ুঘাঁটি সংক্রান্ত প্রতিবেদন দেখেছে ভারত। সেইসঙ্গে ২০২৫ সালের ২৬ মে বাংলাদেশ সেনার মিলিটারি অপারেশনসের ডিরেক্টর যে সাংবাদিক বৈঠক করেছেন, সেটিও ভারতের নজর এসেছে। তাতে বলা হয়েছে যে লালমনিরহাট এয়ারফিল্ডকে আপাতত সামরিক কারণে ব্যবহার করার কোনও পরিকল্পনা নেই।' (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

4/5
আসলে ভৌগোলিক অবস্থানের দিক থেকে লালমনিরহাট অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। চিকেন নেক বা শিলিগুড়ি করিডরের একেবারে কাছেই অবস্থিত। সম্প্রতি জল্পনা ছড়িয়েছিল যে লালমনিরহাটে বায়ুঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা করছে চিন। এমনকী বায়ুঘাঁটি গড়ে তোলার কাজের জন্য কয়েকজন চিনা আধিকারিক সেখানে ঘুরে গিয়েছিলেন বলেও দাবি করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 8, 2025 6:39 PM

আসলে ভৌগোলিক অবস্থানের দিক থেকে লালমনিরহাট অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। চিকেন নেক বা শিলিগুড়ি করিডরের একেবারে কাছেই অবস্থিত। সম্প্রতি জল্পনা ছড়িয়েছিল যে লালমনিরহাটে বায়ুঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা করছে চিন। এমনকী বায়ুঘাঁটি গড়ে তোলার কাজের জন্য কয়েকজন চিনা আধিকারিক সেখানে ঘুরে গিয়েছিলেন বলেও দাবি করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

5/5
সেই প্রেক্ষিতে গত মে'তে বাংলাদেশ সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ নাজিম-উদ-দৌলা জানিয়েছিলেন, অতীতে লালমনিরহাট এয়ারফিল্ডকে ব্যবহার করা হত। কিন্তু পরবর্তীতে সেটি নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। প্রয়োজনের কথা মাথায় রেখে আবারও সেটিকে চালু করা হচ্ছে। সেই বায়ুঘাঁটি চিন ব্যবহার করবে কিনা, সে বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই। তবে সরকার যা করবে, সেটা ভেবেচিন্তেই করবে বলে জানিয়েছিলেন তিনি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 8, 2025 6:39 PM

সেই প্রেক্ষিতে গত মে'তে বাংলাদেশ সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ নাজিম-উদ-দৌলা জানিয়েছিলেন, অতীতে লালমনিরহাট এয়ারফিল্ডকে ব্যবহার করা হত। কিন্তু পরবর্তীতে সেটি নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। প্রয়োজনের কথা মাথায় রেখে আবারও সেটিকে চালু করা হচ্ছে। সেই বায়ুঘাঁটি চিন ব্যবহার করবে কিনা, সে বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই। তবে সরকার যা করবে, সেটা ভেবেচিন্তেই করবে বলে জানিয়েছিলেন তিনি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

Related Photos