‘প্রাণভিক্ষা’ চেয়ে তাঁকেই ফোন করেছিল পাকিস্তান, সেই রাজীব ঘাইকে প্রমোশন ভারতের
‘অপারেশন সিঁদুর’-র সময় ভারতের সামরিক বাহিনীর তরফে যে সাংবাদিক বৈঠক করা হত, সেটার অন্যতম মুখ হয়ে উঠেছিলেন লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। তাঁর এবার প্রমোশন হল। ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনের (ডিজিএমও) দায়িত্বও সামলাবেন।
Published on: Jun 9, 2025 5:35 PM IST
1/5

Published on Jun 9, 2025 5:35 PM
দিনকয়েক আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কারও পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ঘাই। তাঁকে উত্তম যুদ্ধ সেবা মেডেল দেওয়া হয়। এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মণিপুরের সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে দেখতে গত ২৫ ফেব্রুয়ারি গিয়েছিলেন। বিশেষত জোর দিয়েছিলেন ভারত-মায়ানমার সীমান্তে। একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকও করেছিলেন। (ছবি সৌজন্যে পিটিআই)
2/5

Published on Jun 9, 2025 5:35 PM
'অপারেশন সিঁদুর' সংক্রান্ত সাংবাদিক বৈঠকে লেফটেন্যান্ট জেনারেল ঘাই যেভাবে কথা বলতেন, তা মন জিতে নিয়েছিল ভারতীয়দের। ক্রিকেটের প্রসঙ্গ টেনে, অত্যন্ত তীক্ষ্ণ কথাবার্তার মাধ্যমে বারেবারে লেফটেন্যান্ট জেনারেল ঘাই বুঝিয়ে দিয়ে এসেছিলেন যে কীভাবে ভারতের কাছে মাত খেয়েছে পাকিস্তান। আর প্রমাণ-সহ বুঝিয়ে দিতেন যে কীভাবে পাকিস্তানের আক্রমণের পরিকল্পনাও ভেস্তে দিয়েছে ভারত। (ছবি সৌজন্যে এএফপি)
3/5

Published on Jun 9, 2025 5:35 PM
লেফটেন্যান্ট জেনারেল ঘাই যে নয়া পদে বসানো হল, তা তুলনামূলকভাবে নতুন পদ। ভারতীয় সেনার অপারেশনস এবং ইনটেলিজেন্স ডিরেক্টরেট-সহ বিভিন্ন শাখার দেখভালের দায়িত্ব থাকবে লেফটেন্যান্ট জেনারেল ঘাইয়ের উপরে। তিনি এখন যে পদে আছেন, তা ভারতীয় সেনার অন্যতম গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচনা করা হয়। (ছবি সৌজন্যে এএফপি)
4/5

Published on Jun 9, 2025 5:35 PM
'অপারেশন সিঁদুর'-র সময় ভারতের মুখ হয়ে উঠেছিলেন লেফটেন্যান্ট জেনারেল ঘাই। পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি ভারত গুঁড়িয়ে দেওয়ার পরে কীভাবে ইসলামাবাদ আক্রমণ চালানোর চেষ্টা করেছিল এবং তা রুখে দেওয়া হয়েছিল, সে বিষয়ে জানিয়েছিলেন। তারপর ৯-১০ মে ভারত যে পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটিতে প্রত্যাঘাত করেছিল, তাও জানিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল ঘাই। (ছবি সৌজন্যে এএফপি)
5/5

Published on Jun 9, 2025 5:35 PM
E-Paper

