রোনাল্ডোর পর হতাশ করলেন মেসিও! কনকাকাফ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল ইন্টার মিয়ামি, দুই লেগ মিলে ১-৫ ব্যবধানে হার

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেল লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি। প্রথম লেগের ম্যাচে ভ্যানকুভার হোয়ইটক্যাপসের কাছে ০-২ গোলে হেরেছিল মেসির দল, এবার ফিরতি লেগেও ১-৩ গোলে হারল আলবারা।

Published on: May 1, 2025 10:40 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
ম্যাচে একদমই নজর কাড়তে পারলেন না লিওনেল মেসি। ভ্যানকুভার হোয়াইটক্যাপস যে খুব শক্তিশালী দল তেমনটা হয়ত নয়, কিন্তু ইন্টার মিয়ামিকে রিয়ালিটি চেক দিয়ে দিল তাঁরা। কানাডার দলটিতে মিয়ামির তুলনায় অনেক কম বয়সী ফুটবলাররা রয়েছেন। ফলে তারুণ্যের ওপর ভরসা করেই দুই লেগ মিলিয়ে ৫-১ অ্যাগ্রিগেটে জিতে ফাইনালে পৌঁছল তাঁরা। মেসির একটা দিন খারাপ যেতেই পারে, তবে সুয়ারেজ-আলবা, বুসকেটসরা যে নিজেদের কেরিয়ারের শেষ লগ্নে রয়েছেন, সেটাই বুঝিয়ে দিল এই ম্যাচ। ছবি- এএফপি (Getty Images via AFP)expand-iconView Photos in a new improved layout
Published on May 1, 2025 10:40 AM

ম্যাচে একদমই নজর কাড়তে পারলেন না লিওনেল মেসি। ভ্যানকুভার হোয়াইটক্যাপস যে খুব শক্তিশালী দল তেমনটা হয়ত নয়, কিন্তু ইন্টার মিয়ামিকে রিয়ালিটি চেক দিয়ে দিল তাঁরা। কানাডার দলটিতে মিয়ামির তুলনায় অনেক কম বয়সী ফুটবলাররা রয়েছেন। ফলে তারুণ্যের ওপর ভরসা করেই দুই লেগ মিলিয়ে ৫-১ অ্যাগ্রিগেটে জিতে ফাইনালে পৌঁছল তাঁরা। মেসির একটা দিন খারাপ যেতেই পারে, তবে সুয়ারেজ-আলবা, বুসকেটসরা যে নিজেদের কেরিয়ারের শেষ লগ্নে রয়েছেন, সেটাই বুঝিয়ে দিল এই ম্যাচ। ছবি- এএফপি (Getty Images via AFP)

2/5
কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেল লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি। প্রথম লেগের ম্যাচে ভ্যানকুভার হোয়ইটক্যাপসের কাছে ০-২ গোলে হেরেছিল মেসির দল, ফলে এই ম্যাচ ছিল মাস্ট উইন জর্ডি আলবা, সার্জিও বুসকেটসদের কাছে। কিন্তু মাস্ট উইন ম্যাচে জেতা তো দূরের কথা, উল্টে ৩ গোল খেয়ে বসল মেসির মিয়ামি, তাতেই তাঁরা সেমি থেকেই বিদায় নিলেন। ছবি-এএফপি (Getty Images via AFP)expand-iconView Photos in a new improved layout
Published on May 1, 2025 10:40 AM

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেল লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি। প্রথম লেগের ম্যাচে ভ্যানকুভার হোয়ইটক্যাপসের কাছে ০-২ গোলে হেরেছিল মেসির দল, ফলে এই ম্যাচ ছিল মাস্ট উইন জর্ডি আলবা, সার্জিও বুসকেটসদের কাছে। কিন্তু মাস্ট উইন ম্যাচে জেতা তো দূরের কথা, উল্টে ৩ গোল খেয়ে বসল মেসির মিয়ামি, তাতেই তাঁরা সেমি থেকেই বিদায় নিলেন। ছবি-এএফপি (Getty Images via AFP)

3/5
অ্যাওয়ে ম্যাচে মেসিরা গিয়ে হেরে আসার পর মনে করা হয়েছিল, হয়ত ঘরের মাঠে তাঁরা ভালোই খেলবেন। বল পজিশন এবং শটে ভালো জায়গায় থাকলেও আসল যে কাজটা, সেই গোল করায় কিন্তু মেসির দল পিছিয়ে পড়ল। ৩-১ গোলে সেমিফাইনালের দ্বিতীয় লেগে হারল তাঁরা। আরও খারাপ বিষয় হল, ঘরের মাঠে তাঁরা এগিয়ে গেছিল, কিন্তু সেই লিড ধরে রাখতে পারল না তাঁরা দ্বিতীয়ার্ধে। বোধাই যাচ্ছিল, ফিটনেস একটা বড় বাধা হয়ে দাঁড়াল। ছবি- এএফপি (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on May 1, 2025 10:40 AM

অ্যাওয়ে ম্যাচে মেসিরা গিয়ে হেরে আসার পর মনে করা হয়েছিল, হয়ত ঘরের মাঠে তাঁরা ভালোই খেলবেন। বল পজিশন এবং শটে ভালো জায়গায় থাকলেও আসল যে কাজটা, সেই গোল করায় কিন্তু মেসির দল পিছিয়ে পড়ল। ৩-১ গোলে সেমিফাইনালের দ্বিতীয় লেগে হারল তাঁরা। আরও খারাপ বিষয় হল, ঘরের মাঠে তাঁরা এগিয়ে গেছিল, কিন্তু সেই লিড ধরে রাখতে পারল না তাঁরা দ্বিতীয়ার্ধে। বোধাই যাচ্ছিল, ফিটনেস একটা বড় বাধা হয়ে দাঁড়াল। ছবি- এএফপি (AFP)

4/5
৯ মিনিটে মেসির ঠিকানা লেখা পাস লুইস সুয়ারেজের কাছে আসতে তিনি জর্ডি আলবাকে বক্সের বাঁদিকে তা বাড়িয়ে দেন, সেখান থেকেই গোল করেন স্প্যানিশ তারকা। এরপর ১২ মিনিটে সাব্বির শট বারে লাগে, নাহলে সমতা ফেরাতে পারত ভ্যানকুভার। ১৮ মিনিটে বক্সের মাথায় ভালো জায়গায় বল পেলেও মেসির শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৩ গোলে এই ম্যাচ জিতলে সরাসরি ফাইনালে যেত মিয়ামি, সেই ম্যাচে ১ গোলে এগিয়ে থেকে লেমন ব্রেকে যায় ম্যাসচেরানোর দল। ছবি এএফপি (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on May 1, 2025 10:40 AM

৯ মিনিটে মেসির ঠিকানা লেখা পাস লুইস সুয়ারেজের কাছে আসতে তিনি জর্ডি আলবাকে বক্সের বাঁদিকে তা বাড়িয়ে দেন, সেখান থেকেই গোল করেন স্প্যানিশ তারকা। এরপর ১২ মিনিটে সাব্বির শট বারে লাগে, নাহলে সমতা ফেরাতে পারত ভ্যানকুভার। ১৮ মিনিটে বক্সের মাথায় ভালো জায়গায় বল পেলেও মেসির শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৩ গোলে এই ম্যাচ জিতলে সরাসরি ফাইনালে যেত মিয়ামি, সেই ম্যাচে ১ গোলে এগিয়ে থেকে লেমন ব্রেকে যায় ম্যাসচেরানোর দল। ছবি এএফপি (AFP)

5/5
কিন্তু দ্বিতীয়ার্ধে পরপর তিনটি গোল খেয়েই রোনাল্ডোর মতো মেসির দলও ছিটকে গেল প্রতিযোগিতায় সেমিফাইনাল থেকে। ৫১ মিনিটে বক্সের বাঁদিক থেকে বার্হাল্টারের মাপা পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান ব্রায়ান হোয়াইট। এর ২ মিনিট পরই পেদ্রো ভিটের শট গোলে ঢুকে যায় মিয়ামির গোলরক্ষকের মাথার ওপর দিয়ে, তাতেই ২-১ এগিয়ে যায় ভ্য়ানকুভার হোয়াইটক্যাপস। ৭০ মিনিট নাগান বক্সের ভিতর থেকে বাঁপায়ের জোরালো শটে গোল করে ভ্যানকুভারের ফাইনালের টিকিট নিশ্চিত করে দেন বার্হাল্টার। ছবি- এএফপি, রয়টার্স expand-iconView Photos in a new improved layout
Published on May 1, 2025 10:40 AM

কিন্তু দ্বিতীয়ার্ধে পরপর তিনটি গোল খেয়েই রোনাল্ডোর মতো মেসির দলও ছিটকে গেল প্রতিযোগিতায় সেমিফাইনাল থেকে। ৫১ মিনিটে বক্সের বাঁদিক থেকে বার্হাল্টারের মাপা পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান ব্রায়ান হোয়াইট। এর ২ মিনিট পরই পেদ্রো ভিটের শট গোলে ঢুকে যায় মিয়ামির গোলরক্ষকের মাথার ওপর দিয়ে, তাতেই ২-১ এগিয়ে যায় ভ্য়ানকুভার হোয়াইটক্যাপস। ৭০ মিনিট নাগান বক্সের ভিতর থেকে বাঁপায়ের জোরালো শটে গোল করে ভ্যানকুভারের ফাইনালের টিকিট নিশ্চিত করে দেন বার্হাল্টার। ছবি- এএফপি, রয়টার্স

Related Photos