Los Angeles Riot Updates: মার্কিন মুলুকে এ যেন গৃহযুদ্ধ! ক্যালিফোর্নিয়ার গভর্নরের গ্রেফতারির পক্ষে সওয়াল ট্রাম্পের

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে গ্রেফতার করা হলে তা তিনি সমর্থন করবেন বলে জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। এই আবহে গ্যাভিন প্রশ্ন তোলেন কীভাবে প্রেসিডেন্ট একজন গভর্নরের গ্রেফতারির পক্ষে সওয়ল করেন!

Published on: Jun 10, 2025 7:50 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
লস অ্যাঞ্জেলেসে অভিবাসন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনা জারি আছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন যে তাঁর প্রশাসম চলমান এই বিক্ষোভ থামাতে পদক্ষেপ করেছে। সেই পদক্ষেপে সম্ভাব্য বাধা দেওয়ার জন্য ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে গ্রেফতার করা হলে তা তিনি সমর্থন করবেন।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 7:50 AM

লস অ্যাঞ্জেলেসে অভিবাসন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনা জারি আছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন যে তাঁর প্রশাসম চলমান এই বিক্ষোভ থামাতে পদক্ষেপ করেছে। সেই পদক্ষেপে সম্ভাব্য বাধা দেওয়ার জন্য ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে গ্রেফতার করা হলে তা তিনি সমর্থন করবেন।

2/5
এদিকে ট্রাম্পের 'সীমান্ত জার' টম হোমান শনিবার হুমকি দিয়েছিলেন যে নিউসম এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস যদি ক্যালিফোর্নিয়া প্রদেশে আইন প্রয়োগের প্রচেষ্টার পথে বাধান দেন, তাহলে তাঁদের গ্রেফতার করা হবে। এই আবহে ট্রাম্প বলেন, 'আমি যদি টম হতাম তবে আমি এটি (নিউসমকে গ্রেফতার) করতাম। আমি মনে করি এটা দারুণ পদক্ষেপ হত।'   (Getty Images via AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 7:50 AM

এদিকে ট্রাম্পের 'সীমান্ত জার' টম হোমান শনিবার হুমকি দিয়েছিলেন যে নিউসম এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস যদি ক্যালিফোর্নিয়া প্রদেশে আইন প্রয়োগের প্রচেষ্টার পথে বাধান দেন, তাহলে তাঁদের গ্রেফতার করা হবে। এই আবহে ট্রাম্প বলেন, 'আমি যদি টম হতাম তবে আমি এটি (নিউসমকে গ্রেফতার) করতাম। আমি মনে করি এটা দারুণ পদক্ষেপ হত।' (Getty Images via AFP)

3/5
এদিকে তাঁকে গ্রেফতার করা নিয়ে ট্রাম্পের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন, 'এমন একটা দিন আমেরিকায় দেখতে হবে, তা আমি আশা করিনি। আপনি ডেমোক্র্যাট বা রিপাবলিকান কিনা তা নিয়ে আমি পরোয়া করি না, আমরা জাতি হিসাবে কিছু সীমা অতিক্রম করতে পারি না - এটা একনায়কতন্ত্রের দিকে একটি সন্দেহাতীত পদক্ষেপ।' তিনি প্রশ্ন তোলেন কীভাবে প্রেসিডেন্ট একজন গভর্নরের গ্রেফতারির পক্ষে সওয়ল করেন!  (Getty Images via AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 7:50 AM

এদিকে তাঁকে গ্রেফতার করা নিয়ে ট্রাম্পের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন, 'এমন একটা দিন আমেরিকায় দেখতে হবে, তা আমি আশা করিনি। আপনি ডেমোক্র্যাট বা রিপাবলিকান কিনা তা নিয়ে আমি পরোয়া করি না, আমরা জাতি হিসাবে কিছু সীমা অতিক্রম করতে পারি না - এটা একনায়কতন্ত্রের দিকে একটি সন্দেহাতীত পদক্ষেপ।' তিনি প্রশ্ন তোলেন কীভাবে প্রেসিডেন্ট একজন গভর্নরের গ্রেফতারির পক্ষে সওয়ল করেন! (Getty Images via AFP)

4/5
এদিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করার প্রতিশ্রুতি দিয়েছেন গ্যাভিন নিউসম। ২০২৮ সালের সম্ভাব্য ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিবেচিত নিউসম এক্স-কে পোস্ট করে লেখেন, 'ডোনাল্ড ট্রাম্প ঠিক এটাই চেয়েছিলেন। তিনি আগুন জ্বালিয়ে ন্যাশনাল গার্ডকে ফেডারালাইজ করার অবৈধভাবে কাজ করেছিলেন।'   (Getty Images via AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 7:50 AM

এদিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করার প্রতিশ্রুতি দিয়েছেন গ্যাভিন নিউসম। ২০২৮ সালের সম্ভাব্য ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিবেচিত নিউসম এক্স-কে পোস্ট করে লেখেন, 'ডোনাল্ড ট্রাম্প ঠিক এটাই চেয়েছিলেন। তিনি আগুন জ্বালিয়ে ন্যাশনাল গার্ডকে ফেডারালাইজ করার অবৈধভাবে কাজ করেছিলেন।' (Getty Images via AFP)

5/5
উল্লেখ্য, মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) কর্মকর্তারা অভিবাসন নিয়ম লঙ্ঘনের অভিযোগে উচ্চ পর্যায়ের কর্মস্থলে অভিযান চালিয়ে কমপক্ষে ৪৪ জনকে গ্রেফতার করেছিল। এরপরেই গত ৬ জুন রাতে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সপ্তাহান্তে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ অব্যাহত ছিল। এই আবহে ট্রাম্প প্রথমে গভর্নরের সাথে পরামর্শ না করেই ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন। আর এখন সেখানে মেরিন মোতায়েন করা হয়েছে।   (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 7:50 AM

উল্লেখ্য, মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) কর্মকর্তারা অভিবাসন নিয়ম লঙ্ঘনের অভিযোগে উচ্চ পর্যায়ের কর্মস্থলে অভিযান চালিয়ে কমপক্ষে ৪৪ জনকে গ্রেফতার করেছিল। এরপরেই গত ৬ জুন রাতে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সপ্তাহান্তে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ অব্যাহত ছিল। এই আবহে ট্রাম্প প্রথমে গভর্নরের সাথে পরামর্শ না করেই ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন। আর এখন সেখানে মেরিন মোতায়েন করা হয়েছে। (REUTERS)

Related Photos