Low Pressure impact on WB Update: উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে কোনদিকে এগোবে এটি?

বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টায় এই সিস্টেমটি আরও উত্তরদিকে অগ্রসর হবে। এই আবহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যার জেরে জারি করা হয়েছে সতর্কতা।

Published on: May 27, 2025 3:02 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে আজ একটি নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপটি দক্ষিণবঙ্গ এবং ওড়িশা উপকূলের অদূরেই অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এটি এখন ৭.৬ কিমি উচ্চতা পর্যন্ত অবস্থান করছে। এটি আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হতে চলেছে। উত্তরদিকে অগ্রসর হতে চলেছে এই নিম্নচাপটি।   expand-iconView Photos in a new improved layout
Published on May 27, 2025 3:02 PM

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে আজ একটি নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপটি দক্ষিণবঙ্গ এবং ওড়িশা উপকূলের অদূরেই অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এটি এখন ৭.৬ কিমি উচ্চতা পর্যন্ত অবস্থান করছে। এটি আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হতে চলেছে। উত্তরদিকে অগ্রসর হতে চলেছে এই নিম্নচাপটি।

2/5
এই আবহে ২৮ মে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া সেদিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। নিম্নচাপের জেরেই উপকূলীয় এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। তাই দক্ষিণবঙ্গের সব জেলাতে ২৮ তারিখ হলুদ সতর্কতা জারি করা হয়েছে।  (Debajyoti Chakraborty)expand-iconView Photos in a new improved layout
Published on May 27, 2025 3:02 PM

এই আবহে ২৮ মে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া সেদিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। নিম্নচাপের জেরেই উপকূলীয় এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। তাই দক্ষিণবঙ্গের সব জেলাতে ২৮ তারিখ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (Debajyoti Chakraborty)

3/5
এরপর ২৯ মে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সেদিন ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি জারি থাকবে সেদিন। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে সব জেলাতেই। আর তাই সেদিনও দক্ষিণের সব জেলাতেই জারি থাকবে হলুদ সতর্কতা।  (Hindustan Times)expand-iconView Photos in a new improved layout
Published on May 27, 2025 3:02 PM

এরপর ২৯ মে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সেদিন ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি জারি থাকবে সেদিন। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে সব জেলাতেই। আর তাই সেদিনও দক্ষিণের সব জেলাতেই জারি থাকবে হলুদ সতর্কতা। (Hindustan Times)

4/5
৩০ মে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এর মধ্যে আবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও। এই জেলাগুলিতে তাই জারি থাকবে কমলা সতর্কতা। কলকাতা সহ দক্ষিণের বাকি সব জেলাতে সেদিন জারি থাকবে হলুদ সতর্কতা।   (Hindustan Times)expand-iconView Photos in a new improved layout
Published on May 27, 2025 3:02 PM

৩০ মে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এর মধ্যে আবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও। এই জেলাগুলিতে তাই জারি থাকবে কমলা সতর্কতা। কলকাতা সহ দক্ষিণের বাকি সব জেলাতে সেদিন জারি থাকবে হলুদ সতর্কতা। (Hindustan Times)

5/5
এরপর ৩১ মে, দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র বাঁকুড়া এবং বীরভূমে সেদিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। এছাড়া ১ এবং ২ জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকতে পারে। এর মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় রকমের হেরফের হবে না। (Hindustan Times)expand-iconView Photos in a new improved layout
Published on May 27, 2025 3:02 PM

এরপর ৩১ মে, দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র বাঁকুড়া এবং বীরভূমে সেদিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। এছাড়া ১ এবং ২ জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকতে পারে। এর মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় রকমের হেরফের হবে না। (Hindustan Times)

Related Photos