WB Low Pressure Rain Forecast Update: নিম্নচাপ সরছে! বৃষ্টিতে ভাসবে বাংলার একাধিক জেলা, ২ দিন বিরতি মিলবে কবে কবে?

বর্ষায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার উপরে যে সুস্পষ্ট নিম্নচাপ ছিল, তা উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর-পূর্ব ঝাড়খণ্ড ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে আছে। যে ঘূর্ণাবর্ত আছে, সেটি আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। সবমিলিয়ে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে? তা দেখে নিন।

Published on: Jun 19, 2025 4:57 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/7
রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। তারইমধ্যে বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 4:57 PM

রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। তারইমধ্যে বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

2/7
সেইসঙ্গে আজ দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঝড় উঠবে। প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 4:57 PM

সেইসঙ্গে আজ দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঝড় উঠবে। প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

3/7
আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০-২০০ মিলিমিটার) হবে। ওই পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 4:57 PM

আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০-২০০ মিলিমিটার) হবে। ওই পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

4/7
সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। শুধু তাই নয়, শুক্রবার এবং শনিবারও সতর্কতা জারি করা হয়নি দক্ষিণবঙ্গের কোনও জেলায়। একেবারে বুধবার দক্ষিণবঙ্গের দুটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। বুধবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 4:57 PM

সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। শুধু তাই নয়, শুক্রবার এবং শনিবারও সতর্কতা জারি করা হয়নি দক্ষিণবঙ্গের কোনও জেলায়। একেবারে বুধবার দক্ষিণবঙ্গের দুটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। বুধবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। (ছবি সৌজন্যে পিটিআই)

5/7
আজ উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 4:57 PM

আজ উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

6/7
শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেজন্য ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি তিনটি জেলায় কোনও সতর্কতা জারি করা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 4:57 PM

শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেজন্য ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি তিনটি জেলায় কোনও সতর্কতা জারি করা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

7/7
সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবার মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 4:57 PM

সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবার মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Related Photos