WB Low Pressure Rain Forecast Update: নিম্নচাপ তৈরি সাগরে, আজ ভাসবে বাংলা, কাল থেকে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে?

বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল, তা মঙ্গলবার ভোর-ভোর নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে। আর প্রভাবে আজ ভাসবে পশ্চিমবঙ্গ। তারপরও চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।

Published on: Jun 17, 2025 9:44 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/10
রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের দুটি জেলার (দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর) একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ওই দু'দিনই। যে জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে না, সেখানে জারি করা হয়নি কোনও সতর্কতা। (ছবি সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 9:44 AM

রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের দুটি জেলার (দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর) একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ওই দু'দিনই। যে জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে না, সেখানে জারি করা হয়নি কোনও সতর্কতা। (ছবি সৌজন্যে এএফপি)

2/10
একইভাবে বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই পাঁচটি জেলার একটি বা দুটি অংশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বাকি ১০টি জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 9:44 AM

একইভাবে বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই পাঁচটি জেলার একটি বা দুটি অংশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বাকি ১০টি জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে এপি)

3/10
দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি নিম্নচাপ তৈরি হল। আলিপুর আবহাওয়া দফতরের জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার উপরে যে ঘূর্ণাবর্ত ছিল, সেটি আজ ভোরে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে নিম্নচাপে পরিণত হয়েছে। যা আগামী ২৪ ঘণ্টায় আরও সুস্পষ্ট হবে। অগ্রসর হবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। (ফাইল ছবি, সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 9:44 AM

দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি নিম্নচাপ তৈরি হল। আলিপুর আবহাওয়া দফতরের জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার উপরে যে ঘূর্ণাবর্ত ছিল, সেটি আজ ভোরে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে নিম্নচাপে পরিণত হয়েছে। যা আগামী ২৪ ঘণ্টায় আরও সুস্পষ্ট হবে। অগ্রসর হবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। (ফাইল ছবি, সৌজন্যে এপি)

4/10
আজ দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই চারটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 9:44 AM

আজ দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই চারটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে এপি)

5/10
শুধু তাই নয়, আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঝড় উঠবে। প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 9:44 AM

শুধু তাই নয়, আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঝড় উঠবে। প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

6/10
বৃহস্পতিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই দু'দিন কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 9:44 AM

বৃহস্পতিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই দু'দিন কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

7/10
বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেজন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবার দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি তিনটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 9:44 AM

বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেজন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবার দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি তিনটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

8/10
আজ আবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বৃষ্টি হলেও কোনও সতর্কতা জারি করা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 9:44 AM

আজ আবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বৃষ্টি হলেও কোনও সতর্কতা জারি করা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

9/10
বুধবার শুধুমাত্র আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। তাছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই ছ'টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পঙে। ওই দুটি জেলায় জারি করা হয়নি কোনও সতর্কতা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 9:44 AM

বুধবার শুধুমাত্র আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। তাছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই ছ'টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পঙে। ওই দুটি জেলায় জারি করা হয়নি কোনও সতর্কতা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

10/10
শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার, রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 9:44 AM

শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার, রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Related Photos