Mahua Moitra on Odisha: বেজায় চটেছেন মহুয়া, এবার 'শ্বশুরবাড়ি' বয়কটের হুঁশিয়ারি মহুয়ার

সম্প্রতি ওড়িশার প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রকে বিয়ে করেছেন মহুয়া মৈত্র। সেই মহুয়ার গলায় এবার ওড়িশা বয়কটের ডাক! বাংলার পরিযায়ী শ্রমিকদের ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে আটক করা হচ্ছে বলে দাবি মহুয়ার।

Published on: Jul 10, 2025 8:16 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/8
আটক শ্রমিকদের পরিবারগুলি বলছে যে তাদের কাছে আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডের মতো সমস্ত প্রয়োজনীয় নথি রয়েছে। তবে ওড়িশা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আটক হওয়া ব্যক্তিদের কাছে বাসস্থান বা নাগরিকত্ব প্রমাণের জন্য বৈধ কাগজপত্র ছিল না। তিনি আরও বলেন, পুলিশ কোনও সম্প্রদায় বা এলাকাকে টার্গেট করছে না, শুধুমাত্র দেশের নিরাপত্তা নিশ্চিত করছে।   (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 8:16 AM

আটক শ্রমিকদের পরিবারগুলি বলছে যে তাদের কাছে আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডের মতো সমস্ত প্রয়োজনীয় নথি রয়েছে। তবে ওড়িশা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আটক হওয়া ব্যক্তিদের কাছে বাসস্থান বা নাগরিকত্ব প্রমাণের জন্য বৈধ কাগজপত্র ছিল না। তিনি আরও বলেন, পুলিশ কোনও সম্প্রদায় বা এলাকাকে টার্গেট করছে না, শুধুমাত্র দেশের নিরাপত্তা নিশ্চিত করছে। (PTI)

2/8
ওড়িশার ঝাড়সুগুড়া জেলায় পুলিশ ৪৪৪ জন বাঙালি শ্রমিককে 'বাংলাদেশি নাগরিক' সন্দেহে আটক করেছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। এই পদক্ষেপের তীব্র নিন্দা করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ওড়িশা সরকারকে সতর্ক করে বলেছেন, যদি বাঙালি পর্যটকরা ওড়িশা ভ্রমণ বন্ধ করে দেন তবে তা সেই রাজ্যের অর্থনীতিতে এটি মারাত্মক প্রভাব ফেলতে পারে।   (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 8:16 AM

ওড়িশার ঝাড়সুগুড়া জেলায় পুলিশ ৪৪৪ জন বাঙালি শ্রমিককে 'বাংলাদেশি নাগরিক' সন্দেহে আটক করেছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। এই পদক্ষেপের তীব্র নিন্দা করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ওড়িশা সরকারকে সতর্ক করে বলেছেন, যদি বাঙালি পর্যটকরা ওড়িশা ভ্রমণ বন্ধ করে দেন তবে তা সেই রাজ্যের অর্থনীতিতে এটি মারাত্মক প্রভাব ফেলতে পারে। (PTI)

3/8
তৃণমূলের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার নাম করে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বেআইনিভাবে আটকে রেখেছে বিজেপি শাসিত ওড়িশা সরকার। এই আবহে বাংলার ক্ষমতাসীন দল আটক শ্রমিকদের অবিলম্বে মুক্তি দাবি করেছে। এর পাশাপাশি তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, এহেন 'হয়রানি' অব্যাহত থাকলে বিশাল রাজনৈতিক আন্দোলন শুরু করা হবে।   (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 8:16 AM

তৃণমূলের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার নাম করে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বেআইনিভাবে আটকে রেখেছে বিজেপি শাসিত ওড়িশা সরকার। এই আবহে বাংলার ক্ষমতাসীন দল আটক শ্রমিকদের অবিলম্বে মুক্তি দাবি করেছে। এর পাশাপাশি তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, এহেন 'হয়রানি' অব্যাহত থাকলে বিশাল রাজনৈতিক আন্দোলন শুরু করা হবে। (PTI)

4/8
পুরো ব্যাপারটা কী? সোমবার ঝাড়সুগুড়া জেলার বাংলাভাষী শ্রমিকদের আবাসিক এলাকায় অভিযান চালায় ওড়িশা পুলিশ। ৪৪৪ জন অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে, যাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে সন্দেহ করছে পুলিশ। উল্লেখ্য, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা থেকে অনেক শ্রমিকরা ওড়িশায় যান কাজ করতে। তৃণমূলের অভিযোগ, সেই সব শ্রমিকদেরই বাংলাদেশি আখ্যা দিয়ে আটক করা হচ্ছে।   (@AITCofficial)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 8:16 AM

পুরো ব্যাপারটা কী? সোমবার ঝাড়সুগুড়া জেলার বাংলাভাষী শ্রমিকদের আবাসিক এলাকায় অভিযান চালায় ওড়িশা পুলিশ। ৪৪৪ জন অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে, যাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে সন্দেহ করছে পুলিশ। উল্লেখ্য, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা থেকে অনেক শ্রমিকরা ওড়িশায় যান কাজ করতে। তৃণমূলের অভিযোগ, সেই সব শ্রমিকদেরই বাংলাদেশি আখ্যা দিয়ে আটক করা হচ্ছে। (@AITCofficial)

5/8
ওড়িশার বিজেপি সরকারকে মহুয়ার হুঁশিয়ারি, 'ভাববেন না যে এই শ্রমিকদের জন্য লড়াই করার কেউ নেই।' অন্য একটি পোস্টে মহুয়া জানিয়েছেন, ওই ২৩ জন শ্রমিক তাঁর লোকসভা কেন্দ্রের পানিঘাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মির্জাপুর গ্রামের বাসিন্দা। তৃণমূল সাংসদের অভিযোগ, 'সমস্ত নথি থাকা সত্ত্বেও ওড়িশার ঝাড়সুগুড়ায় জিজ্ঞাসাবাদ কেন্দ্রে আটক করা হয়েছে নদিয়ার বাসিন্দাদের। এছাড়া আরও ৪২১ জন বাঙালি শ্রমিকদের বেআইনিভাবে আটক রাখা হয়েছে।'   (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 8:16 AM

ওড়িশার বিজেপি সরকারকে মহুয়ার হুঁশিয়ারি, 'ভাববেন না যে এই শ্রমিকদের জন্য লড়াই করার কেউ নেই।' অন্য একটি পোস্টে মহুয়া জানিয়েছেন, ওই ২৩ জন শ্রমিক তাঁর লোকসভা কেন্দ্রের পানিঘাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মির্জাপুর গ্রামের বাসিন্দা। তৃণমূল সাংসদের অভিযোগ, 'সমস্ত নথি থাকা সত্ত্বেও ওড়িশার ঝাড়সুগুড়ায় জিজ্ঞাসাবাদ কেন্দ্রে আটক করা হয়েছে নদিয়ার বাসিন্দাদের। এছাড়া আরও ৪২১ জন বাঙালি শ্রমিকদের বেআইনিভাবে আটক রাখা হয়েছে।' (PTI)

6/8
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং রাজ্যসভার সাংসদ সমিরুল ইসলাম সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। সমিরুল আবার অভিবাসী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যানও। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই ঘটনাকে বাংলাভাষীদের বিরুদ্ধে অঘোষিত সন্ত্রাস বলে অভিহিত করেছেন। উল্লেখ্য, ওড়িয়াদের ওপর চটলেও সম্প্রতি ওড়িশারই প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রকে বিয়ে করেছেন মহুয়া। এই আবহে ওড়িশা একভাবে তাঁর 'শ্বশুরবাড়ি'।   (Shrikant Singh)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 8:16 AM

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং রাজ্যসভার সাংসদ সমিরুল ইসলাম সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। সমিরুল আবার অভিবাসী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যানও। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই ঘটনাকে বাংলাভাষীদের বিরুদ্ধে অঘোষিত সন্ত্রাস বলে অভিহিত করেছেন। উল্লেখ্য, ওড়িয়াদের ওপর চটলেও সম্প্রতি ওড়িশারই প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রকে বিয়ে করেছেন মহুয়া। এই আবহে ওড়িশা একভাবে তাঁর 'শ্বশুরবাড়ি'। (Shrikant Singh)

7/8
মহুয়া বলেন, 'ওড়িশার পর্যটন আয়ের ৫০ শতাংশ আসে বাঙালি পর্যটকদের থেকে। তারা আপনার হোটেলে থাকে, আপনার রেস্তোরাঁয় খায় এবং আপনার তীর্থস্থানগুলি ঘোরে। সেই ওড়িশারই ঝাড়সুগুদায় নদিয়ার ২৩ জন শ্রমিককে বেআইনিভাবে আটক করা হয়েছে। আমি ওড়িশার মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে অনুরোধ করছি অবিলম্বে তাঁদের মুক্তি দেওয়া হোক।' তাঁর দাবি, ওড়িশায় নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজু জনতা দলের ২৪ বছরের শাসনকালে এমন ঘটনা কখনও ঘটেনি।   (Sansad TV )expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 8:16 AM

মহুয়া বলেন, 'ওড়িশার পর্যটন আয়ের ৫০ শতাংশ আসে বাঙালি পর্যটকদের থেকে। তারা আপনার হোটেলে থাকে, আপনার রেস্তোরাঁয় খায় এবং আপনার তীর্থস্থানগুলি ঘোরে। সেই ওড়িশারই ঝাড়সুগুদায় নদিয়ার ২৩ জন শ্রমিককে বেআইনিভাবে আটক করা হয়েছে। আমি ওড়িশার মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে অনুরোধ করছি অবিলম্বে তাঁদের মুক্তি দেওয়া হোক।' তাঁর দাবি, ওড়িশায় নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজু জনতা দলের ২৪ বছরের শাসনকালে এমন ঘটনা কখনও ঘটেনি। (Sansad TV )

8/8
তৃণমূলের রাজ্যসভার সাংসদ সমিরুল ইসলামের অভিযোগ, কর্মীদের ভাষা ও মৌলিক ভিত্তির পরিপ্রেক্ষিতে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হয়েছে। ওড়িশার ঝাড়সুগুড়া জেলায় বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর 'অত্যাচার' চলছে বলে তাঁর অভিযোগ। এই আবহে তাঁর বক্তব্য, 'এই শ্রমিকদের কী দোষ? তারা বাংলা ভাষায় কথা বলে, এটাই দোষের? এই গরিব বাঙালিদের বিরুদ্ধে (প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভিযোগ কী?'  expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 8:16 AM

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সমিরুল ইসলামের অভিযোগ, কর্মীদের ভাষা ও মৌলিক ভিত্তির পরিপ্রেক্ষিতে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হয়েছে। ওড়িশার ঝাড়সুগুড়া জেলায় বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর 'অত্যাচার' চলছে বলে তাঁর অভিযোগ। এই আবহে তাঁর বক্তব্য, 'এই শ্রমিকদের কী দোষ? তারা বাংলা ভাষায় কথা বলে, এটাই দোষের? এই গরিব বাঙালিদের বিরুদ্ধে (প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভিযোগ কী?'

Related Photos