Mamata Banerjee on WB OBC Reservation Case: ওবিসি সংরক্ষণ নিয়ে বিধানসভায় বড় মন্তব্য মমতার,বলতে চেয়েও পারলেন না শুভেন্দু
২০১০ সালে ৭৭টি শ্রেণিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। সেইসঙ্গে ২০১২ সালের পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি আইনের (তফসিলি জাতি ও তফসিলি উপজাতি ছাড়া অন্য শ্রেণি) আওতায় ৩৭টি শ্রেণিকে যে ওবিসি তকমা প্রদান করা হয়েছিল, সেটাও খারিজ হয়েছিল। এই নিয়ে আজ মুখ খোলেন মমতা।
Published on: Jun 10, 2025 1:59 PM IST
1/5

Published on Jun 10, 2025 1:59 PM
ওবিসি সংরক্ষণ নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়ে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, তাঁর সরকার এর আগে যে ওবিসি সংরক্ষণ ১৭ শতাংশ করেছিলেন, তা কমিয়ে হাইকোর্ট ৭ শতাংশ করেছে। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে এখনও। এর জেরে শিক্ষাক্ষেত্রে পড়ুয়াদের ভর্তি বা চাকরির ক্ষেত্রে নিয়োগে সমস্যা দেখা দিচ্ছে। (Saikat Paul)
2/5

Published on Jun 10, 2025 1:59 PM
ওবিসি ইস্যুতে আজ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, রাজ্য সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে বেঞ্চ মার্ক সার্ভে চালিয়েছে এবং পিছিয়ে পড়া অংশের মানুষজনকে চিহ্নিত করেছে। সেই অনুযায়ী ওবিসি তালিকা তৈরি করেছ সরকার। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, ওবিসি সংরক্ষণের সঙ্গে কোনও জাত ধর্মের যোগ নেই। এই নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে বিজেপিকে তোপ দাগেন তিনি। (PTI)
3/5

Published on Jun 10, 2025 1:59 PM
এদিকে ওবিসি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের বক্তব্যের পরই সেই বিষয়ে বলতে চেয়ে উঠে দাঁড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তাঁকে বলার অনুমতি দেননি স্পিকার। পরে শুভেন্দু অধিকারী এই নিয়ে বলেন, 'মুসলিম তোষণের সরকার চলছে। সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী কি বিবৃতি দিতে পারেন?' (Saikat Paul)
4/5

Published on Jun 10, 2025 1:59 PM
এর আগে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল এই ওবিসি মামায়। ২০১০ সাল থেকে পশ্চিমবঙ্গে সব ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। সবমিলিয়ে ২০১০ সালের এপ্রিল থেকে ২০১০ সালের সেপ্টেম্বরের মধ্যে ৭৭টি শ্রেণিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। সেইসঙ্গে ২০১২ সালের পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি আইনের (তফসিলি জাতি ও তফসিলি উপজাতি ছাড়া অন্য শ্রেণি) আওতায় ৩৭টি শ্রেণিকে যে ওবিসি তকমা প্রদান করা হয়েছিল, সেটাও খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। (HT_PRINT)
5/5

Published on Jun 10, 2025 1:59 PM
E-Paper

