Meghalaya Honeymoon Murder: স্বামী খুনের দায়ে গ্রেফতারির পর পুলিশকে কী বলেছিল সোনম? কীভাবে মেঘালয় থেকে গাজিপুর পৌঁছায় সে
স্বামীর খুনের অভিযোগে গ্রেফতার সোনম রঘুবংশী প্রথমে নিজেকেও নির্যাতিতা বলে উপস্থাপন করতে চেয়েছিল পুলিশের কাছে। এমনটাই জানালেন ইউপি পুলিশের আধিকারিক। এরই সঙ্গে সোনমকে তিনি ‘দুর্বল পরিকল্পনাকারী’ আখ্যা দেন।
Published on: Jun 10, 2025 7:17 AM IST
1/5

Published on Jun 10, 2025 7:17 AM
সোনমকে প্রথমে মেডিকেল চেকআপের জন্য এবং পরে ওয়ান স্টপ সেন্টারে পাঠানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসার বলেন, 'বিকেলে ঘুম থেকে ওঠার পর সোনমকে অপহরণ করা হয়েছে এবং সে কাউকে হত্যা করেনি বলে জানায়।' মেঘালয়ের মধুচন্দ্রিমায় খুন সোনম ও রাজা রঘুবংশী গত ২৩ মে মেঘালয়ে নিখোঁজ হয়ে যান। ২ জুন রাজাকে একটি গিরিখাতের কাছে পাওয়া যায়। তাকে খুন করা হয়েছিল। (HT_PRINT)
2/5

Published on Jun 10, 2025 7:17 AM
পুলিশ শেষ পর্যন্ত তার কাছে পৌঁছে যাবে জেনে সে তার পরিবারকে বিষয়টি জানায়। সোমবার ভোর তিনটে নাগাদ পরিবারকে ওই তরুণী জানায়, গাজিপুর-বারাণসী রোডের একটি ধাবায় রয়েছে সে। মেয়েটির পরিবার তৎক্ষণাৎ মধ্যপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা স্থানীয় পুলিশকে খবর দেয়। তারপর সোনমকে গ্রেফতার করা হয়। (HT_PRINT)
3/5

Published on Jun 10, 2025 7:17 AM
আর সোমবার উত্তরপ্রদেশের গাজিপুরে রহস্যজনকভাবে ফিরে আসে সোনম। এর আগ পর্যন্ত দীর্ঘদিন সোনম নিখোঁজ ছিল। সূত্রের খবর, রাজ কুশওয়াহা গ্রেফতার হওয়ার পরেই সোনম আত্মসমর্পণ করে। রাজার পরিবারের দাবি, সোনম মেঘালয়ে যাওয়ার একমুখী টিকিট কেটে রেখেছিলেন। রাজার ভাই বিপুল রঘুবংশী জানিয়েছেন, সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা তাঁর কর্মচারী ছিলেন এবং তিনি নিয়মিত তাঁর সঙ্গে ফোনে কথা বলত। (HT_PRINT)
4/5

Published on Jun 10, 2025 7:17 AM
মেঘালয়ে মধুচন্দ্রিমায় স্বামী রাজা রঘুবংশীকে খুনের ছক কষার অভিযোগে গ্রেফতার হয়েছেন মধ্যপ্রদেশের বাসিন্দা সোনম রঘুবংশী। রিপোর্ট অনুযায়ী, প্রথমে উত্তরপ্রদেশ পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল সে। উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত ডিজিপি অমিতাভ যশ সোনম রঘুবংশীকে 'দুর্বল পরিকল্পনাকারী' হিসাবে বর্ণনা করেন। তিনি বলেন, স্বামীকে হত্যার কয়েকদিন পরে নিজেকে ভিকটিম হিসাবে পুলিশের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিল সোনম।
5/5

Published on Jun 10, 2025 7:17 AM
E-Paper

