Meghalaya Murder Update: রাজার খুনের আগে হোমস্টেতে 'মঙ্গলসূত্র' ফেলে এসেছিল সোনম রঘুবংশী, তাতেই খটকা লেগেছিল পুলিশের

সোহরার একটি হোমস্টে থেকে ওই দম্পতির ফেলে যাওয়া স্যুটকেস থেকে পুলিশ মঙ্গলসূত্র এবং একটি আংটি উদ্ধার করেছিল। এর জেরে পুলিশের মনে সন্দেহ জেগেছিল।

Published on: Jun 12, 2025 11:28 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
তার কথিত প্রেমিক রাজ কুশওয়াহা এবং তিন ভাড়াটে খুনিকে একই দিনে গ্রেফতার করা হয়েছিল। এর আগেই তদন্তে নেমে পুলিশের মনে সন্দেহ জেগেছিল, সোনম রঘুবংশী কেন মঙ্গলসূত্র রেখে গেলেন? জানা গিয়েছে, এই তদন্তের মোড় ঘোরে যখন পুলিশ হোমস্টের ঘর থেকে একটি আংটি এবং সোনমের মঙ্গলসূত্র উদ্ধার করে।   (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 11:28 AM

তার কথিত প্রেমিক রাজ কুশওয়াহা এবং তিন ভাড়াটে খুনিকে একই দিনে গ্রেফতার করা হয়েছিল। এর আগেই তদন্তে নেমে পুলিশের মনে সন্দেহ জেগেছিল, সোনম রঘুবংশী কেন মঙ্গলসূত্র রেখে গেলেন? জানা গিয়েছে, এই তদন্তের মোড় ঘোরে যখন পুলিশ হোমস্টের ঘর থেকে একটি আংটি এবং সোনমের মঙ্গলসূত্র উদ্ধার করে। (HT_PRINT)

2/5
মেঘালয়ে রহস্যজনক মধুচন্দ্রিমা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে একটি স্যুটকেসে ফেলে যাওয়া 'মঙ্গলসূত্র' পুলিশকে তদন্তে সাহায্য করেছে বলে জানিয়েছেন ডিজিপি আই নোংরাং। রাজা রঘুবংশী (২৯) ও তাঁর স্ত্রী সোনম (২৫) গত ১১ মে ইন্দোরে বিয়ে করে ২০ মে মধুচন্দ্রিমায় মেঘালয়ে পৌঁছেছেন। ২২ মে পূর্ব খাসি হিলস জেলার সোহরা পৌঁছে একটি হোমস্টেতে চেক ইন করার চেষ্টা করেন ওই দম্পতি।   (ANI Grab)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 11:28 AM

মেঘালয়ে রহস্যজনক মধুচন্দ্রিমা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে একটি স্যুটকেসে ফেলে যাওয়া 'মঙ্গলসূত্র' পুলিশকে তদন্তে সাহায্য করেছে বলে জানিয়েছেন ডিজিপি আই নোংরাং। রাজা রঘুবংশী (২৯) ও তাঁর স্ত্রী সোনম (২৫) গত ১১ মে ইন্দোরে বিয়ে করে ২০ মে মধুচন্দ্রিমায় মেঘালয়ে পৌঁছেছেন। ২২ মে পূর্ব খাসি হিলস জেলার সোহরা পৌঁছে একটি হোমস্টেতে চেক ইন করার চেষ্টা করেন ওই দম্পতি। (ANI Grab)

3/5
তবে তাদের আগে থেকে কোনও বুকিং ছিল না। এরপর ২ জুন রাজার মৃতদেহ ওয়েইসাওডং জলপ্রপাতের কাছে একটি গিরিখাত থেকে পাওয়া যায়। এরপর গত ৯ জুন ভোরে ১২০০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের গাজিপুরে আত্মসমর্পণ করা সোনমের খোঁজে তল্লাশি শুরু হয়।   (ANI Grab)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 11:28 AM

তবে তাদের আগে থেকে কোনও বুকিং ছিল না। এরপর ২ জুন রাজার মৃতদেহ ওয়েইসাওডং জলপ্রপাতের কাছে একটি গিরিখাত থেকে পাওয়া যায়। এরপর গত ৯ জুন ভোরে ১২০০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের গাজিপুরে আত্মসমর্পণ করা সোনমের খোঁজে তল্লাশি শুরু হয়। (ANI Grab)

4/5
তদন্তের সঙ্গে যুক্ত এক পুলিশ আধিকারিকরে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত ২২ মে সোহরার একটি হোমস্টেতে পৌঁছন ওই দম্পতি। কোনও জায়গা খালি না থাকায়, তারা তাদের স্যুটকেসটি হোমস্টেতে রেখে এসেছিল। ডিজিপি নোংরাং বলেন, 'সোহরার একটি হোমস্টে থেকে ওই দম্পতির ফেলে যাওয়া স্যুটকেস থেকে আমরা সোনমের মঙ্গলসূত্র এবং একটি আংটি উদ্ধার করেছিলাম। একজন বিবাহিত মহিলা গয়না রেখে গেছেন দেখে আমাদের সন্দেহ হয়েছিল যে হয়ত সেও এতে যুক্ত।'   (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 11:28 AM

তদন্তের সঙ্গে যুক্ত এক পুলিশ আধিকারিকরে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত ২২ মে সোহরার একটি হোমস্টেতে পৌঁছন ওই দম্পতি। কোনও জায়গা খালি না থাকায়, তারা তাদের স্যুটকেসটি হোমস্টেতে রেখে এসেছিল। ডিজিপি নোংরাং বলেন, 'সোহরার একটি হোমস্টে থেকে ওই দম্পতির ফেলে যাওয়া স্যুটকেস থেকে আমরা সোনমের মঙ্গলসূত্র এবং একটি আংটি উদ্ধার করেছিলাম। একজন বিবাহিত মহিলা গয়না রেখে গেছেন দেখে আমাদের সন্দেহ হয়েছিল যে হয়ত সেও এতে যুক্ত।' (PTI)

5/5
পরে সাইবার নজরদারি এবং সিসিটিভি ফুটেজের সাহায্যে পুলিশ সোনমের ডিজিটাল ফুটপ্রিন্টগুলি ট্র্যাক করে। গাজিপুরে ভাইকে ফোন করা মাত্রই পুলিশ তার অবস্থান ধরে ফেলে। মেঘালয় পুলিশের ডিজিপি আই নোঙ্গারাং সাংবাদিক সম্মেলনে জানান, সোনম ও তার কথিত প্রেমিক রাজ কুশওয়াহা, আকাশ রাজপুত, বিশাল চৌহান ও আনন্দ কুর্মিকে ভাড়া করেছিল। হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে দেখানোর চেষ্টা করা হলেও একজন ট্যুরিস্ট গাইডের সাক্ষ্যে ষড়যন্ত্রের বিষয়টি উন্মোচিত হয়।  (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 11:28 AM

পরে সাইবার নজরদারি এবং সিসিটিভি ফুটেজের সাহায্যে পুলিশ সোনমের ডিজিটাল ফুটপ্রিন্টগুলি ট্র্যাক করে। গাজিপুরে ভাইকে ফোন করা মাত্রই পুলিশ তার অবস্থান ধরে ফেলে। মেঘালয় পুলিশের ডিজিপি আই নোঙ্গারাং সাংবাদিক সম্মেলনে জানান, সোনম ও তার কথিত প্রেমিক রাজ কুশওয়াহা, আকাশ রাজপুত, বিশাল চৌহান ও আনন্দ কুর্মিকে ভাড়া করেছিল। হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে দেখানোর চেষ্টা করা হলেও একজন ট্যুরিস্ট গাইডের সাক্ষ্যে ষড়যন্ত্রের বিষয়টি উন্মোচিত হয়। (PTI)

Related Photos