Who is Sonam's Lover Raj: রাজার শ্রাদ্ধে এসেছিল রাজ, মেঘালয়কাণ্ডে ধৃত সোনমের এই প্রেমিক কে?

সোনম-সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে রাজার খুনের ঘটনায়। বাকি ধৃতরা হল বিশাল চৌহান, রাজা কুশওয়াহা এবং আকাশ রাজপুত। রাজার সঙ্গে বিয়ের আগেই রাজ কুশওয়াহা নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল সোনমের।

Published on: Jun 10, 2025 8:05 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
মেঘালয়ে নিখোঁজ দম্পতি কাণ্ডে রহস্যের পর্দা উন্মোচন হয়েছে। কয়েকদিন আগেই রাজা রঘুবংশীর দেহ উদ্ধার হয়েছিল। আর ৯ জুন তাঁর স্ত্রী সোনমের খোঁজ মেলে উত্তরপ্রদেশের গাজিপুরে। সেখান থেকে রাজার স্ত্রী সোনমকে গ্রেফতার করে পুলিশ। সোনম-সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে রাজার খুনের ঘটনায়। বাকি ধৃতরা হল বিশাল চৌহান, রাজা কুশওয়াহা এবং আকাশ রাজপুত।  (ANI X)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 8:05 AM

মেঘালয়ে নিখোঁজ দম্পতি কাণ্ডে রহস্যের পর্দা উন্মোচন হয়েছে। কয়েকদিন আগেই রাজা রঘুবংশীর দেহ উদ্ধার হয়েছিল। আর ৯ জুন তাঁর স্ত্রী সোনমের খোঁজ মেলে উত্তরপ্রদেশের গাজিপুরে। সেখান থেকে রাজার স্ত্রী সোনমকে গ্রেফতার করে পুলিশ। সোনম-সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে রাজার খুনের ঘটনায়। বাকি ধৃতরা হল বিশাল চৌহান, রাজা কুশওয়াহা এবং আকাশ রাজপুত। (ANI X)

2/5
এদিকে সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে সোনমের বাবা জানিয়েছেন, রাজ নামে একটি ছেলে সোমনের সঙ্গে কাজ করে। তিনি বলেছিলেন যে তাঁর পদবি কুশওয়াহা কিনা তা তিনি জানেন না, তবে তিনি রাজকে চেনেন। তবে সোনম ও রাজের মধ্যে কোনও সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন তিনি। তিনি বলেন, রাজের সঙ্গে সোনমের কোনও সম্পর্ক ছিল না। তিনি আরও জানান, সোনম ও রাজ দুজনের সম্মতিতে বিয়ে করেছিলেন। তিনি অস্বীকার করেছেন যে রাজাকে বিয়ে করার জন্য সোনমের উপর তার কোনও চাপ ছিল।  (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 8:05 AM

এদিকে সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে সোনমের বাবা জানিয়েছেন, রাজ নামে একটি ছেলে সোমনের সঙ্গে কাজ করে। তিনি বলেছিলেন যে তাঁর পদবি কুশওয়াহা কিনা তা তিনি জানেন না, তবে তিনি রাজকে চেনেন। তবে সোনম ও রাজের মধ্যে কোনও সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন তিনি। তিনি বলেন, রাজের সঙ্গে সোনমের কোনও সম্পর্ক ছিল না। তিনি আরও জানান, সোনম ও রাজ দুজনের সম্মতিতে বিয়ে করেছিলেন। তিনি অস্বীকার করেছেন যে রাজাকে বিয়ে করার জন্য সোনমের উপর তার কোনও চাপ ছিল। (HT_PRINT)

3/5
জানা গিয়েছে, রাজার সঙ্গে বিয়ের আগেই রাজ কুশওয়াহা নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল সোনমের। এই রাজ নাকি রাজার শ্রাদ্ধে এসেছিল। এমনই দাবি করেছেন রাজা রঘুবংশীর মা উমা। রাজার ভাই বিপুল রঘুবংশী জানিয়েছেন, সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা তাঁর কর্মচারী ছিলেন এবং তিনি নিয়মিত তার সঙ্গে ফোনে কথা বলতেন।   (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 8:05 AM

জানা গিয়েছে, রাজার সঙ্গে বিয়ের আগেই রাজ কুশওয়াহা নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল সোনমের। এই রাজ নাকি রাজার শ্রাদ্ধে এসেছিল। এমনই দাবি করেছেন রাজা রঘুবংশীর মা উমা। রাজার ভাই বিপুল রঘুবংশী জানিয়েছেন, সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা তাঁর কর্মচারী ছিলেন এবং তিনি নিয়মিত তার সঙ্গে ফোনে কথা বলতেন। (HT_PRINT)

4/5
এদিকে রাজ কুশওয়াহা গ্রেফতার হওয়ার পরেই সোনম আত্মসমর্পণ করে। রাজার পরিবারের দাবি, সোনম মেঘালয়ে যাওয়ার একমুখী টিকিট কেটে রেখেছিল। রিপোর্ট অনুযায়ী, প্রথমে উত্তরপ্রদেশ পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল ধৃত সোনম। নিজেকে ভিকটিম হিসাবে পুলিশের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিল সোনম। সে দাবি করেছিল যে তাকে মাদক দিয়ে অপহরণ করা হয়েছিল।  (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 8:05 AM

এদিকে রাজ কুশওয়াহা গ্রেফতার হওয়ার পরেই সোনম আত্মসমর্পণ করে। রাজার পরিবারের দাবি, সোনম মেঘালয়ে যাওয়ার একমুখী টিকিট কেটে রেখেছিল। রিপোর্ট অনুযায়ী, প্রথমে উত্তরপ্রদেশ পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল ধৃত সোনম। নিজেকে ভিকটিম হিসাবে পুলিশের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিল সোনম। সে দাবি করেছিল যে তাকে মাদক দিয়ে অপহরণ করা হয়েছিল। (HT_PRINT)

5/5
পুলিশ শেষ পর্যন্ত তার কাছে পৌঁছে যাবে জেনে সোমন ৯ জুন তার পরিবারকে জানায় যে সে গাজিপুরে আছে। গাজিপুর-বারাণসী রোডের একটি ধাবায় ছিল সোনম। এরপর সোনমের পরিবার তৎক্ষণাৎ মধ্যপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা স্থানীয় পুলিশকে খবর দেয়। তারপর সোনমকে গ্রেফতার করা হয়।  (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 8:05 AM

পুলিশ শেষ পর্যন্ত তার কাছে পৌঁছে যাবে জেনে সোমন ৯ জুন তার পরিবারকে জানায় যে সে গাজিপুরে আছে। গাজিপুর-বারাণসী রোডের একটি ধাবায় ছিল সোনম। এরপর সোনমের পরিবার তৎক্ষণাৎ মধ্যপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা স্থানীয় পুলিশকে খবর দেয়। তারপর সোনমকে গ্রেফতার করা হয়। (PTI)

Related Photos