‘**** বাচ্চা’, বেলাগাম মীনাক্ষী! পালটা কুণাল বললেন ‘যদি এক বাপের সন্তান হয়…..’
‘**** বাচ্চা’, বেলাগাম আক্রমণ শানালেন মীনাক্ষী মুখোপাধ্যায়! পালটা আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি বললেন, ‘যদি এক বাপের সন্তান হয়, তাহলে ব্যবহার করুক।’ তৃণমূল নেতা চ্যালেঞ্জও ছুড়লেন মীনাক্ষীকে।
Published on: Jun 29, 2025 9:46 PM IST
1/5

Published on Jun 29, 2025 9:46 PM
রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে তৃণমূলের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য দাবি করেন, রাজ্যের শাসক দলের নিশানা করেন কুমন্তব্য করেছেন মীনাক্ষী। বামনেত্রীকে বলতে শোনা যায়, ‘সারদাতে চুরি করেছে। নির্লজ্জ, বেহায়া। একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই **** বাচ্চাকে বসিয়ে রেখেছে। আর তার কথা শুনব।’ (ছবি সৌজন্যে ফেসবুক)
2/5

Published on Jun 29, 2025 9:46 PM
আর সেই মন্তব্যের প্রেক্ষিতে কুণাল বলেন, ‘আমরা ব্যক্তি কুৎসা করি না। রাজনীতি আমি জানি। যুক্তি দিয়ে কথা বলি। বিরোধী পক্ষ যখন যুক্তিতে পাল্লা দিতে পারে না, তখন এসব করে না।’ সেইসঙ্গে মীনাক্ষীকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘সামনা-সামনি মুখোমুখি ডাকুন, কে **** বাচ্চা, সেটা প্রমাণ হয়ে যাক। দম থাকলে **** বাচ্চা কথাটা ব্যবহার করুক। যদি এক বাপের সন্তান হয়, তাহলে ব্যবহার করুক।’ (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Kunal Ghosh)
3/5

Published on Jun 29, 2025 9:46 PM
পরবর্তীতে তৃণমূলের মুখপাত্র বলেন, 'আমায় অনেকে প্রশ্ন করেছেন, ও (মীনাক্ষী) ওই খারাপ কথাটা বললেও আমি কেন নিজের মেজাজে পাল্টা কড়া ডোজ দিচ্ছি না। এর কারণ ও আমার থেকে বয়সে অনেক ছোট এবং ও একটি মেয়ে। ফলে আমি যা-ই বলব, সেটা হবে রাজনৈতিক, অথবা ঘুরিয়ে-ফিরিয়ে রসিকতা-সহ। আমি যথেষ্ট গালমন্দ জানি এবং ক্ষেত্রবিশেষে প্রয়োগ করি।' (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Kunal Ghosh)
4/5

Published on Jun 29, 2025 9:46 PM
তিনি আরও যোগ করেন, 'বয়সে ছোট কোনও মেয়েকে এই ধরনের শব্দের পালটা ফিরিয়ে দেওয়াটা আমার রুচিতে বাধছে।' সেইসঙ্গে তিনি বলেন, 'নিজে হারে, নিজের পাড়া, এলাকাতেও নিজের পার্টিকে জেতাতে পারে না, অথচ বায়বীয় ঔদ্ধত্যে ফুটছে, ঈশ্বর এদের সুমতি দিন।' (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Kunal Ghosh)
5/5

Published on Jun 29, 2025 9:46 PM
E-Paper

