MLC 2025 Live Streaming: আইপিএলের পরে এবার মেজর লিগে ঝড় তুলবেন পুরান-নারিন-ম্যাক্সওয়েল-ক্লাসেনরা, কবে-কখন-কোথায় দেখবেন?
MLC 2025 Live Streaming: কবে শুরু এবং কবে ফাইনাল? কোন কোন দল অংশ নিচ্ছে? ক্যাপ্টেন কারা? কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে? জেনে নিন মেজর লিগ ক্রিকেটের খুঁটিনাটি।
Published on: Jun 12, 2025 1:38 PM IST
1/5

Published on Jun 12, 2025 1:38 PM
সান ফ্রান্সিসকো ইউনিকর্নস বনাম ওয়াশিংটন ফ্রিডম এমএলসি ২০২৫-এর উদ্বোধনী ম্যাচটি খেলা হবে ভারতের তারিখ অনুযায়ী ১৩ জুন অর্থাৎ শুক্রবার। এই ম্যাচটি খেলা হবে ওকল্যান্ড কলিজিয়ামে। হাই-ভোল্টেজ এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সকাল ৬টা ৩০ মিনিটে। টস অনুষ্ঠিত হবে ৩০ মিনিট আগে অর্থাৎ, সকাল ৬টায়। ছবি- এমএলসি টুইটার।
2/5

Published on Jun 12, 2025 1:38 PM
এমএলসি ২০২৫-এর ম্যাচগুলি ভারতে সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। ভারতে টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্ব রয়েছে জিওহটস্টারের হাতে। অর্থাৎ, সান ফ্রান্সিসকো ইউনিকর্নস বনাম ওয়াশিংটন ফ্রিডম ম্যাচ দেখা যাবে জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও। এছাড়া ম্যাচের যাবতীয় খবর ও আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়। ছবি- এমএলসি টুইটার।
3/5

Published on Jun 12, 2025 1:38 PM
প্রথম ২টি মরশুমে দারুণ সাড়া জাগানো মেজর লিগ ক্রিকেটের তৃতীয় মরশুম শুরু হচ্ছে অবশেষে। আমেরিকার এই ঘরোয়া টি-২০ লিগে অংশ নেয় আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজির দল এমআই নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও টেক্সাস সুপার কিংস। আপাতত দেখে নেওয়া যাক সান ফ্রান্সিসকো ইউনিকর্নস বনাম ওয়াশিংটন ফ্রিডম এমএলসি ২০২৫-এর উদ্বোধনী ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে। ছবি- এমএলসি টুইটার।
4/5

Published on Jun 12, 2025 1:38 PM
এবারের মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন সুনীল নারিন। এমআই নিউ ইয়র্কের ক্যাপ্টেন নিযুক্ত হয়েছেন নিকোলাস পুরান। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের ক্যাপ্টেন কোরি অ্যান্ডারসন। ওয়াশিংটন ফ্রিডমকে নেতৃত্ব দেবেন গ্লেন ম্যাক্সওয়েল। টেক্সাস সুপার কিংসের নেতা ফ্যাফ ডু'প্লেসি এবং সিয়াটেলের ক্যাপ্টেন এনরিখ ক্লাসেন। এছাড়া টুর্নামেন্টে মাঠে নামবেন আন্দ্রে রাসেল, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ট্রেন্ট বোল্টের মতো সুপারস্টাররা। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলা হবে ১৪ জুলাই। ছবি- এমএলসি টুইটার।
5/5

Published on Jun 12, 2025 1:38 PM
E-Paper

