Shami bowling records: জন্মদিনে শামির ৫ অভাবনীয় রেকর্ড জানুন! বিশ্বে একমাত্র বোলার হিসেবে আছে এই নজির

আজ ভারতের তারকা পেসার মহম্মদ শামির ৩৫ তম জন্মদিন। উত্তরপ্রদেশের আমরোহায় জন্মগ্রহণ করেন শামি। তবে তাঁর পেশাদার কেরিয়ার কেটেছে বাংলায়। বাংলার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। আর তারপর জাতীয় দলের হয়ে গর্বিত করেছেন দেশকে। জন্মদিনে তাঁর পাঁচটি অভাবনীয় রেকর্ড দেখে নিন।

Published on: Sept 3, 2025 1:57 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
বিশ্বকাপে সর্বাধিক উইকেট - ভারতের হয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের একটি সংস্করণে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে শামির নামে। তিনি ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে মোট ২৪ টি উইকেট নিয়েছিলেন। তিনি ওয়ান ডে বিশ্বকাপের একটি সংস্করণে সর্বাধিক উইকেট নেওয়া বোলারদের সামগ্রিক তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। তাঁর আগে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক (২৭ টি উইকেট, ২০০৯ সাল) এবং গ্লেন ম্যাকগ্রা (২৬ টি উইকেট, ২০০৭ সাল) রয়েছেন। (ফাইল ছবি, সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 3, 2025 1:57 PM

বিশ্বকাপে সর্বাধিক উইকেট - ভারতের হয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের একটি সংস্করণে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে শামির নামে। তিনি ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে মোট ২৪ টি উইকেট নিয়েছিলেন। তিনি ওয়ান ডে বিশ্বকাপের একটি সংস্করণে সর্বাধিক উইকেট নেওয়া বোলারদের সামগ্রিক তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। তাঁর আগে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক (২৭ টি উইকেট, ২০০৯ সাল) এবং গ্লেন ম্যাকগ্রা (২৬ টি উইকেট, ২০০৭ সাল) রয়েছেন। (ফাইল ছবি, সৌজন্যে এপি)

2/5
একদিনের ক্রিকেটে দ্রুততম ১০০টি এবং ২০০টি উইকেট: ভারতের হয়ে দ্রুততম ১০০ এবং ২০০ ওয়ানডে উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে শামির ঝুলিতে। তিনি ৫৬ টি ওয়ানডে ম্যাচে ১০০ উইকেট পূর্ণ করেছিলেন। অন্যদিকে, শামি ১০৪ টি ওয়ান ডে ম্যাচে ২০০-র গণ্ডি ছুঁয়ে ফেলেন। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 3, 2025 1:57 PM

একদিনের ক্রিকেটে দ্রুততম ১০০টি এবং ২০০টি উইকেট: ভারতের হয়ে দ্রুততম ১০০ এবং ২০০ ওয়ানডে উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে শামির ঝুলিতে। তিনি ৫৬ টি ওয়ানডে ম্যাচে ১০০ উইকেট পূর্ণ করেছিলেন। অন্যদিকে, শামি ১০৪ টি ওয়ান ডে ম্যাচে ২০০-র গণ্ডি ছুঁয়ে ফেলেন। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

3/5
এই কীর্তি থাকা একমাত্র ব্যক্তি: শামি আইসিসি টুর্নামেন্টে পাঁচটি ফাইফার নেওয়া বিশ্বের একমাত্র বোলার। তিনি পঞ্চম ফাইফারটি এই বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে নিয়েছিলেন। তিনি ভারতের হয়ে শেষবার ২০২৫ সালের মার্চ মাসে খেলেছিলেন, যা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। ভারত ফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করেছিল। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 3, 2025 1:57 PM

এই কীর্তি থাকা একমাত্র ব্যক্তি: শামি আইসিসি টুর্নামেন্টে পাঁচটি ফাইফার নেওয়া বিশ্বের একমাত্র বোলার। তিনি পঞ্চম ফাইফারটি এই বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে নিয়েছিলেন। তিনি ভারতের হয়ে শেষবার ২০২৫ সালের মার্চ মাসে খেলেছিলেন, যা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। ভারত ফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করেছিল। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

4/5
একদিনের ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে বেশিবার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার নজির: শামি ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি ফাইফার নেওয়া বোলার। তিনি এখন পর্যন্ত ৬ টি ফাইফার নিয়েছেন। ২০০৩ সালে ওয়ান ডে'তে অভিষেক হয়েছিল তাঁর। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 3, 2025 1:57 PM

একদিনের ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে বেশিবার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার নজির: শামি ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি ফাইফার নেওয়া বোলার। তিনি এখন পর্যন্ত ৬ টি ফাইফার নিয়েছেন। ২০০৩ সালে ওয়ান ডে'তে অভিষেক হয়েছিল তাঁর। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

5/5
আইপিএলে মহাকীর্তি" শামি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি সংস্করণে পাওয়ার প্লে'তে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলার। তিনি ২০২৩ সালের আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে পাওয়ার প্লে'তে ১৭ টি উইকেট নিয়েছিলেন। তিনি ওই মরশুমে মোট ২৮ টি উইকেট নিয়েছিলেন এবং পার্পল ক্যাপ জিতেছিলেন। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 3, 2025 1:57 PM

আইপিএলে মহাকীর্তি" শামি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি সংস্করণে পাওয়ার প্লে'তে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলার। তিনি ২০২৩ সালের আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে পাওয়ার প্লে'তে ১৭ টি উইকেট নিয়েছিলেন। তিনি ওই মরশুমে মোট ২৮ টি উইকেট নিয়েছিলেন এবং পার্পল ক্যাপ জিতেছিলেন। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

Related Photos