Shami-Hasin Case Latest Update: 'মাসে খরচ ৬ লাখের বেশি', দাবি বিচ্ছিন্না স্ত্রী হাসিনের, হাইকোর্টে ধাক্কা শামির
বিচ্ছিন্না স্ত্রী হাসিন জাহানের সঙ্গে আইনি লড়াইয়ে আপাতত ধাক্কা খেলেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। ৬০ দিনের মধ্যে নিম্ন আদালতকে মূল মামলার নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর কত টাকা দিতে হবে শামিকে?
Published on: Jul 2, 2025 1:34 AM IST
1/5

Published on Jul 2, 2025 1:34 AM
ভরণপোষণ বাবদ বিচ্ছিন্না স্ত্রী এবং মেয়েকে প্রতি মাসে চার লাখ দিতে হবে মহম্মদ শামিকে। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, যতদিন না গার্হস্থ্য হিংসার মামলার নিষ্পত্তি হচ্ছে, ততদিন বিচ্ছিন্না স্ত্রী হাসিন জাহানকে মাসে দেড় লাখ টাকা দিতে হবে। মেয়েকে দিতে হবে মাসিক আড়াই লাখ টাকা। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই এবং ফেসবুক Haseen Jahan)
2/5

Published on Jul 2, 2025 1:34 AM
তবে শামি যদি চান, তাহলে মেয়ের জন্য আরও বেশি টাকা খরচ করতে পারেন ভারতের তারকা পেসার। তাঁকে সেই অনুমতি দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মুখোপাধ্যায় জানিয়েছেন, পড়াশোনা-সহ মেয়ের জন্য অন্য কোনও কাজে আরও বেশি খরচ করতে চান ভারতের তারকা পেসার, সেই কাজটা করতে পারবেন। (ফাইল ছবি, সৌজন্যে এপি)
3/5

Published on Jul 2, 2025 1:34 AM
এমনিতে ২০১৪ সালে শামি এবং হাসিনের বিয়ে হয়েছিল। পরের বছরই তাঁদের জীবনে কন্যাসন্তান আসে। কিন্তু বিয়ের চার বছর কাটতে না কাটতেই শামির নামে মডেল হাসিন গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেছিলেন। একগুচ্ছ অভিযোগ তোলেন শামির বিরুদ্ধে। যে তালিকায় ছিল বধূ নির্যাতন, খুনের চেষ্টার মতো বিভিন্ন অভিযোগও ছিল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
4/5
Published on Jul 2, 2025 1:34 AM
সেই আবহে নিজের এবং মেয়ের জন্য মাসে মোট ১০ লাখ টাকা চেয়ে আবেদন করেছিলেন হাসিন। মেয়ের জন্য তিন লাখ টাকা চেয়েছিলেন। আর নিজের জন্য চেয়েছিলেন সাত লাখ টাকা। যদিও নিম্ন আদালতে আবেদন গৃহীত হয়নি। মেয়েকে মাসিক ৮০,০০০ টাকা প্রদানের নির্দেশ দিয়েছিল। আর হাসিনকে ৫০,০০০ টাকা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল। (ফাইল ছবি, সৌজন্যে দীপক গুপ্তা/হিন্দুস্তান টাইমস)
5/5

Published on Jul 2, 2025 1:34 AM
E-Paper

