Mohun Bagan Election Latest Update: ৪৫ মিনিটের আগেই ফুল টাইমের বাঁশি ‘খেলোয়াড়দের’, মোহনবাগানে সৃঞ্জয়-দেবাশিস জুটি!

হাফ-টাইমের আগেই বাঁশি বাজিয়ে ‘ম্যাচ’ শেষ করলেন ‘খেলোয়াড়রা’। আর তার ফলে মোহনবাগানের নির্বাচনই হল না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহনবাগানের সচিব হতে চলেছেন সৃঞ্জয় বসু। সভাপতি হিসেবে দেবাশিস দত্তের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জানানো হল।

Published on: Jun 9, 2025 8:22 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
সোমবার বিকেলে মোহনবাগান তাঁবুতে এসে সচিব পদে সৃঞ্জয় মনোনয়নপত্র জমা দেন। সঙ্গে ছিলেন দেবাশিস, কুণাল ঘোষরা। পরে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল বলেন, 'মোহনবাগান। ঐক্যবদ্ধ মনোনয়নপর্ব। সচিব সৃঞ্জয় বসু ও কর্মসমিতি। ক্লাবপ্রাঙ্গণ জমজমাট। নিয়মানুযায়ী প্রথম বৈঠক থেকে সভাপতি, সহ-সভাপতি ঠিক হবে। আলোচনায় ঠিক হয়েছে সভাপতি হবেন দেবাশিস দত্ত।' (ছবি সৌজন্যে, ফেসবুক Mohun Bagan) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 9, 2025 8:22 PM

সোমবার বিকেলে মোহনবাগান তাঁবুতে এসে সচিব পদে সৃঞ্জয় মনোনয়নপত্র জমা দেন। সঙ্গে ছিলেন দেবাশিস, কুণাল ঘোষরা। পরে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল বলেন, 'মোহনবাগান। ঐক্যবদ্ধ মনোনয়নপর্ব। সচিব সৃঞ্জয় বসু ও কর্মসমিতি। ক্লাবপ্রাঙ্গণ জমজমাট। নিয়মানুযায়ী প্রথম বৈঠক থেকে সভাপতি, সহ-সভাপতি ঠিক হবে। আলোচনায় ঠিক হয়েছে সভাপতি হবেন দেবাশিস দত্ত।' (ছবি সৌজন্যে, ফেসবুক Mohun Bagan)

2/5
'খেলা' শুরুর পরে হাফ-টাইমও হয়নি। অর্থাৎ ঘড়িতে অতিক্রান্ত হয়নি ৪৫ মিনিটও। কিন্তু তার আগেই ফুল-টাইমের বাঁশি বাজিয়ে দিলেন 'দুই ক্যাপ্টেন'। হাসিমুখে দুই ‘যুযুধান ক্যাপ্টেন’ ড্রয়ের পথে হাঁটলেন। আর সেই পরিস্থিতিতে নির্বাচন ছাড়াই মোহনবাগানের নয়া কমিটির সচিব হচ্ছেন সৃঞ্জয় বসু। আর সভাপতি হিসেবে দেবাশিস দত্তের নামে কার্যত সিলমোহর পড়ে গেল। (ছবি সৌজন্যে, ফেসবুক Mohun Bagan) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 9, 2025 8:22 PM

'খেলা' শুরুর পরে হাফ-টাইমও হয়নি। অর্থাৎ ঘড়িতে অতিক্রান্ত হয়নি ৪৫ মিনিটও। কিন্তু তার আগেই ফুল-টাইমের বাঁশি বাজিয়ে দিলেন 'দুই ক্যাপ্টেন'। হাসিমুখে দুই ‘যুযুধান ক্যাপ্টেন’ ড্রয়ের পথে হাঁটলেন। আর সেই পরিস্থিতিতে নির্বাচন ছাড়াই মোহনবাগানের নয়া কমিটির সচিব হচ্ছেন সৃঞ্জয় বসু। আর সভাপতি হিসেবে দেবাশিস দত্তের নামে কার্যত সিলমোহর পড়ে গেল। (ছবি সৌজন্যে, ফেসবুক Mohun Bagan)

3/5
একটি মহলের তরফে দাবি করা হয়েছে, দেবাশিস এবং সৃঞ্জয় যে হাফ-টাইমের আগেই ম্যাচ ছেড়ে দিয়ে ড্রয়েই 'খুশি' হয়ে গিয়েছেন, সেটার নেপথ্যে রয়েছে বড়-বড় নাম। সেই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন দেবাশিস। তিনি দাবি করেছেন, মোহনবাগান নেহাতই ক্লাব নয়, মোহনবাগান হল সমাজের সবথেকে বড় প্রতিচ্ছবি। সবকিছুর ঊর্ধ্বে উঠে মোহনবাগানের সঙ্গে যুক্ত সকলের একটাই পরিচয় - মোহনবাগানি। (ছবি সৌজন্যে, ফেসবুক Kunal Ghosh) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 9, 2025 8:22 PM

একটি মহলের তরফে দাবি করা হয়েছে, দেবাশিস এবং সৃঞ্জয় যে হাফ-টাইমের আগেই ম্যাচ ছেড়ে দিয়ে ড্রয়েই 'খুশি' হয়ে গিয়েছেন, সেটার নেপথ্যে রয়েছে বড়-বড় নাম। সেই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন দেবাশিস। তিনি দাবি করেছেন, মোহনবাগান নেহাতই ক্লাব নয়, মোহনবাগান হল সমাজের সবথেকে বড় প্রতিচ্ছবি। সবকিছুর ঊর্ধ্বে উঠে মোহনবাগানের সঙ্গে যুক্ত সকলের একটাই পরিচয় - মোহনবাগানি। (ছবি সৌজন্যে, ফেসবুক Kunal Ghosh)

4/5
তারইমধ্যে মোহনবাগানের নয়া কমিটিতে সহ-সচিব হচ্ছেন সত্যজিৎ চট্টোপাধ্যায়। কোষাধ্যক্ষ হচ্ছেন সন্দীপ বন্দ্যোপাধ্যায়। অর্থ সচিব হচ্ছে সুরজিৎ বসু। ফুটবল সচিবের দায়িত্ব উঠবে স্বপন বন্দ্যোপাধ্যায়ের হাতে। যুব ফুটবলের সচিব হচ্ছেন শিল্টন পাল। কার্যকরী সদস্যদের মধ্যে থাকছেন সোহিনী মিত্র চৌবে, সোমেশ্বর বাগুইরা। (ছবি সৌজন্যে, ফেসবুক Kunal Ghosh) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 9, 2025 8:22 PM

তারইমধ্যে মোহনবাগানের নয়া কমিটিতে সহ-সচিব হচ্ছেন সত্যজিৎ চট্টোপাধ্যায়। কোষাধ্যক্ষ হচ্ছেন সন্দীপ বন্দ্যোপাধ্যায়। অর্থ সচিব হচ্ছে সুরজিৎ বসু। ফুটবল সচিবের দায়িত্ব উঠবে স্বপন বন্দ্যোপাধ্যায়ের হাতে। যুব ফুটবলের সচিব হচ্ছেন শিল্টন পাল। কার্যকরী সদস্যদের মধ্যে থাকছেন সোহিনী মিত্র চৌবে, সোমেশ্বর বাগুইরা। (ছবি সৌজন্যে, ফেসবুক Kunal Ghosh)

5/5
একইসুরে মোহনবাগানের সচিব পদে বসতে চলা সৃঞ্জয় দাবি করেছেন, আলোচনার মাধ্যমেই দুই যুযুধান পক্ষের মধ্যে যাবতীয় সমস্যা মিটে গিয়েছে। তাই হাফ-টাইমের আগেই তাঁরা হাত মিলিয়ে নিয়েছেন। আর দেবাশিসের সঙ্গে আগেও তিনি কাজ করেছেন বলে জানান সৃঞ্জয়। যে দু'জন আজ বেশ খোশমেজাজে ছিলেন। (ছবি সৌজন্যে, ফেসবুক Kunal Ghosh) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 9, 2025 8:22 PM

একইসুরে মোহনবাগানের সচিব পদে বসতে চলা সৃঞ্জয় দাবি করেছেন, আলোচনার মাধ্যমেই দুই যুযুধান পক্ষের মধ্যে যাবতীয় সমস্যা মিটে গিয়েছে। তাই হাফ-টাইমের আগেই তাঁরা হাত মিলিয়ে নিয়েছেন। আর দেবাশিসের সঙ্গে আগেও তিনি কাজ করেছেন বলে জানান সৃঞ্জয়। যে দু'জন আজ বেশ খোশমেজাজে ছিলেন। (ছবি সৌজন্যে, ফেসবুক Kunal Ghosh)

Related Photos