Mohun Bagan-East Bengal Transfer News: ইস্টবেঙ্গলের ডেরা থেকে বিষ্ণুকে তুলে নিল মোহনবাগান? আগামী মরশুমে সবুজ মেরুনে…

ইস্টবেঙ্গলের ফুটবলারকে দলবদলের বাজারে সই করাতে চলেছে মোহনবাগান, কথাবার্তা পাকা।

Published on: Apr 17, 2025 9:18 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের স্ট্রাইকাররা যে গোল পেয়েছেন তার অন্যতম কারণই উইং থেকে পিভি বিষ্ণুর ভালো ক্রস এবং দৌড়। তিনি নিজেও বেশ কয়েকটা ম্যাচেই গোল করেছেন। আইএসএলে এবারে অন্যতম সেরা ভারতীয় ফুটবলার তিনি। লালহলুদ বর্তমানে ব্যস্ত রয়েছে সুপার কাপের প্রস্তুতিতে। কিন্তু তাঁদের ঘর ভেঙেই ফুটবলার তুলে আনতে চলেছে মোহনবাগান। ছবি- ইস্টবেঙ্গল এক্স expand-iconView Photos in a new improved layout
Published on Apr 17, 2025 9:18 PM

এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের স্ট্রাইকাররা যে গোল পেয়েছেন তার অন্যতম কারণই উইং থেকে পিভি বিষ্ণুর ভালো ক্রস এবং দৌড়। তিনি নিজেও বেশ কয়েকটা ম্যাচেই গোল করেছেন। আইএসএলে এবারে অন্যতম সেরা ভারতীয় ফুটবলার তিনি। লালহলুদ বর্তমানে ব্যস্ত রয়েছে সুপার কাপের প্রস্তুতিতে। কিন্তু তাঁদের ঘর ভেঙেই ফুটবলার তুলে আনতে চলেছে মোহনবাগান। ছবি- ইস্টবেঙ্গল এক্স

2/5
মোহনবাগানে অজি বিশ্বকাপারদের সঙ্গেই আগামী বছর খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গলের তরুণ উইংগার বিষ্ণুকে। এবারের আইএসএলে বহু ম্যাচেই তিনি নজর কেড়েছিলেন। ফলে তাঁর দিকে শুধু মোহনবাগান সুপার জায়ান্টেরই নয়, আরও অনেক দলেরই নজর ছিল। কিন্তু সব বাধা টপকে নাকি চিরপ্রতিদ্বন্দী দলের অন্যতম সেরা ভারতীয় তারকাকে সই করাতে চলেছে মোহনবাগান। (ছবি:এক্স @eastbengal_fc)  expand-iconView Photos in a new improved layout
Published on Apr 17, 2025 9:18 PM

মোহনবাগানে অজি বিশ্বকাপারদের সঙ্গেই আগামী বছর খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গলের তরুণ উইংগার বিষ্ণুকে। এবারের আইএসএলে বহু ম্যাচেই তিনি নজর কেড়েছিলেন। ফলে তাঁর দিকে শুধু মোহনবাগান সুপার জায়ান্টেরই নয়, আরও অনেক দলেরই নজর ছিল। কিন্তু সব বাধা টপকে নাকি চিরপ্রতিদ্বন্দী দলের অন্যতম সেরা ভারতীয় তারকাকে সই করাতে চলেছে মোহনবাগান। (ছবি:এক্স @eastbengal_fc)

3/5
বাংলা দৈনিক সংবাদপত্র সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী মোহনবাগানে আগামী মরশুমে সই করতে চলেছেন ইস্টবেঙ্গলের এই ফুটবলার। পিভি বিষ্ণুর এজেন্টের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা প্রায় পাকা হয়ে গেছে সবুজ মেরুন শিবিরের। আগামী বছর এএফসির লিগে খেলবে মোহনবাগান, তাই তাঁর আগে স্রেফ সুপার কাপে নজর না দিয়ে ভালো দল গড়া ও ভালো রিজার্ভ বেঞ্চ তৈরিতে মন দিয়েছে বাগান ম্যানেজমেন্ট। ছবি- ইস্টবেঙ্গল expand-iconView Photos in a new improved layout
Published on Apr 17, 2025 9:18 PM

বাংলা দৈনিক সংবাদপত্র সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী মোহনবাগানে আগামী মরশুমে সই করতে চলেছেন ইস্টবেঙ্গলের এই ফুটবলার। পিভি বিষ্ণুর এজেন্টের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা প্রায় পাকা হয়ে গেছে সবুজ মেরুন শিবিরের। আগামী বছর এএফসির লিগে খেলবে মোহনবাগান, তাই তাঁর আগে স্রেফ সুপার কাপে নজর না দিয়ে ভালো দল গড়া ও ভালো রিজার্ভ বেঞ্চ তৈরিতে মন দিয়েছে বাগান ম্যানেজমেন্ট। ছবি- ইস্টবেঙ্গল

4/5
সংবাদ প্রতিদিনের ওয়েবসাইটের সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে খোদ মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা নাকি চেয়েছিলেন এই ফুটবলারকে দলে নিতে। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়ে গেছে ময়দানে। কারণ এই সংবাদপত্রের সঙ্গে জড়িত রয়েছেন বাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস। পাশাপাশি এই বছর মোহনবাগানেও নির্বাচন রয়েছে। তাই তাঁর আগে সমর্থকদের মন জয়ের চেষ্টা করবে সব পক্ষই। তাই সঞ্জীব গোয়েঙ্কারও সাফল্যেও ভাগ বসানোর চেষ্টায় থাকবে, দুই গোষ্ঠিই।  ছবি- ইস্টবেঙ্গল expand-iconView Photos in a new improved layout
Published on Apr 17, 2025 9:18 PM

সংবাদ প্রতিদিনের ওয়েবসাইটের সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে খোদ মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা নাকি চেয়েছিলেন এই ফুটবলারকে দলে নিতে। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়ে গেছে ময়দানে। কারণ এই সংবাদপত্রের সঙ্গে জড়িত রয়েছেন বাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস। পাশাপাশি এই বছর মোহনবাগানেও নির্বাচন রয়েছে। তাই তাঁর আগে সমর্থকদের মন জয়ের চেষ্টা করবে সব পক্ষই। তাই সঞ্জীব গোয়েঙ্কারও সাফল্যেও ভাগ বসানোর চেষ্টায় থাকবে, দুই গোষ্ঠিই। ছবি- ইস্টবেঙ্গল

5/5
ভারতীয় ফুটবলের অন্যান্য দলগুলো যখন সুপার কাপে মন দিচ্ছে, তখন মোহনবাগান ক্লাব সুপার কাপকে এড়িয়েই মন দিয়েছে দলবদলের বাজারে। শোনা যাচ্ছিল সুপার কাপে তাঁরা রিজার্ভ বেঞ্চকে দেখে নেবে। এরই মধ্যে তাঁদের টিম ম্যানেজমেন্ট যে মাঠের বাইরে কাজ ভালোভাবেই চালিয়ে যাচ্ছেন, সেই খবরই প্রকাশ্যে চলে এল। ছবি- এমবিএসজি (এক্স) expand-iconView Photos in a new improved layout
Published on Apr 17, 2025 9:18 PM

ভারতীয় ফুটবলের অন্যান্য দলগুলো যখন সুপার কাপে মন দিচ্ছে, তখন মোহনবাগান ক্লাব সুপার কাপকে এড়িয়েই মন দিয়েছে দলবদলের বাজারে। শোনা যাচ্ছিল সুপার কাপে তাঁরা রিজার্ভ বেঞ্চকে দেখে নেবে। এরই মধ্যে তাঁদের টিম ম্যানেজমেন্ট যে মাঠের বাইরে কাজ ভালোভাবেই চালিয়ে যাচ্ছেন, সেই খবরই প্রকাশ্যে চলে এল। ছবি- এমবিএসজি (এক্স)

Related Photos