WB Monsoon Heavy Rain Forecast: রবিতে ৭ জেলায় ভারী বৃষ্টি, ত্রিফলার জেরে টানা ভিজবে বাংলা, কবে ও কোথায় ঝড় উঠবে?
ত্রিফলার জেরে রবিবার পশ্চিমবঙ্গের সাতটি জেলায় ভারী বৃষ্টি হবে। ঝড়ও উঠবে জেলায়-জেলায়। বর্ষায় দুই অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে কয়েকদিন বর্ষণ চলবে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।
Published on: Jul 5, 2025 5:29 PM IST
1/5

Published on Jul 5, 2025 5:29 PM
পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়ার ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হবে রবিবার। বাকি আটটি জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
2/5

Published on Jul 5, 2025 5:29 PM
রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার) হবে। ওই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি ১২টি জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া)। (ছবি সৌজন্যে পিটিআই)
3/5

Published on Jul 5, 2025 5:29 PM
সোমবার পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলির অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (ছবি সৌজন্যে এএনআই)
4/5

Published on Jul 5, 2025 5:29 PM
রবিবার উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আবার সোমবার উত্তরবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই দু'দিনই কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5

Published on Jul 5, 2025 5:29 PM
E-Paper

