WB Monsoon Heavy Rain Forecast: বর্ষা ঢুকল পুরো বাংলায়! ৬ জেলায় লাল সতর্কতা জারি আজ, প্রবল বৃষ্টি চলবে কতদিন?

দীর্ঘ অপেক্ষায় পুরো পশ্চিমবঙ্গে ঢুকে পড়ল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বইবে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।

Published on: Jun 17, 2025 2:36 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/9
বুধবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে উত্তরবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়া বইবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 2:36 PM

বুধবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে উত্তরবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়া বইবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

2/9
আজ উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 2:36 PM

আজ উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

3/9
পুরো দক্ষিণবঙ্গে ঢুকে পড়ল বর্ষা। মঙ্গলবার ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গে যে অংশে এতদিন বর্ষা ঢোকেনি, সেই অংশেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে গিয়েছে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গেও বর্ষা ঢুকে পড়েছে। অর্থাৎ এককথায় বলতে গেলে আষাঢ় মাসের দু'তারিখে (ইংরেজি মতে ১৭ জুন) পুরো পশ্চিমবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 2:36 PM

পুরো দক্ষিণবঙ্গে ঢুকে পড়ল বর্ষা। মঙ্গলবার ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গে যে অংশে এতদিন বর্ষা ঢোকেনি, সেই অংশেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে গিয়েছে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গেও বর্ষা ঢুকে পড়েছে। অর্থাৎ এককথায় বলতে গেলে আষাঢ় মাসের দু'তারিখে (ইংরেজি মতে ১৭ জুন) পুরো পশ্চিমবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

4/9
সেই পরিস্থিতিতে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট চলবে। কয়েকটি জেলায় প্রবল বৃষ্টিও হতে পারে। ছ'টি জেলায় (হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ) লাল সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ভারী থেকে অত্যধিক ভারী বৃষ্টি (২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি) হবে। অর্থাৎ ভেসে যাবে ওই ছ'টি জেলার একাংশ। (ছবি সৌজন্যে এএনআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 2:36 PM

সেই পরিস্থিতিতে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট চলবে। কয়েকটি জেলায় প্রবল বৃষ্টিও হতে পারে। ছ'টি জেলায় (হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ) লাল সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ভারী থেকে অত্যধিক ভারী বৃষ্টি (২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি) হবে। অর্থাৎ ভেসে যাবে ওই ছ'টি জেলার একাংশ। (ছবি সৌজন্যে এএনআই)

5/9
সেইসঙ্গে আজ কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং নদিয়ার একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার) হবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঝড় উঠবে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। (ছবি সৌজন্যে এএনআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 2:36 PM

সেইসঙ্গে আজ কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং নদিয়ার একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার) হবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঝড় উঠবে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। (ছবি সৌজন্যে এএনআই)

6/9
বৃহস্পতিবার আবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার, শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে। বাকি ১৩টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 2:36 PM

বৃহস্পতিবার আবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার, শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে। বাকি ১৩টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবি সৌজন্যে পিটিআই)

7/9
বুধবার আবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে অত্যধিক ভারী বৃষ্টি হবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 2:36 PM

বুধবার আবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে অত্যধিক ভারী বৃষ্টি হবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ছবি সৌজন্যে পিটিআই)

8/9
বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের ভারী বৃষ্টি হবে। দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 2:36 PM

বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের ভারী বৃষ্টি হবে। দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

9/9
শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই চারদিন উত্তরবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টি হবে না। কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 2:36 PM

শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই চারদিন উত্তরবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টি হবে না। কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Related Photos