WB Heavy Rain Forecast till 19th July: জেগেছে বর্ষা, তৈরি নিম্নচাপ, সোমে বাংলার ১০ জেলায় ভারী বৃষ্টি, কবে দুর্যোগ কমবে?

সক্রিয় হয়ে উঠেছে বর্ষা। তৈরি হয়েছে নিম্নচাপ। আর সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে ফের বৃষ্টি বাড়ছে। সোমবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের কোন জেলার আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।

Published on: Jul 14, 2025 2:28 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হবে। বাকি ১০টি জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবি সৌজন্যে এএনআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 14, 2025 2:28 AM

মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হবে। বাকি ১০টি জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবি সৌজন্যে এএনআই)

2/6
বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধুমাত্র বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। সেদিন প্রতিটি জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 14, 2025 2:28 AM

বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধুমাত্র বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। সেদিন প্রতিটি জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (ছবি সৌজন্যে পিটিআই)

3/6
মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি পাঁচটি জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও জেলায় জারি করা হয়নি সতর্কতা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 14, 2025 2:28 AM

মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি পাঁচটি জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও জেলায় জারি করা হয়নি সতর্কতা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

4/6
সোমবার উত্তরবঙ্গের তিনটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং) একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি পাঁচটি জেলার (আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 14, 2025 2:28 AM

সোমবার উত্তরবঙ্গের তিনটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং) একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি পাঁচটি জেলার (আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

5/6
শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আবার। সেদিন উত্তরবঙ্গের সব জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি চারটি জেলায় কোনও সতর্কতা জারি করা হয়নি।  (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 14, 2025 2:28 AM

শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আবার। সেদিন উত্তরবঙ্গের সব জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি চারটি জেলায় কোনও সতর্কতা জারি করা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

6/6
সোমবার পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। জারি করা হয়েছে কমলা সতর্কতাও। দক্ষিণবঙ্গের বাকি ১৪টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 14, 2025 2:28 AM

সোমবার পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। জারি করা হয়েছে কমলা সতর্কতাও। দক্ষিণবঙ্গের বাকি ১৪টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবি সৌজন্যে পিটিআই)

Related Photos