Most Runs In IPL 2025: আইপিএল ২০২৫-এ সব থেকে বেশি রান করেছেন কারা? সেরা পাঁচে রয়েছেন একজনই বিদেশি
Published on Jun 04, 2025 09:26 am IST
IPL 2025-এ সব থেকে বেশি রান করা পাঁচ ব্যাটারের তালিকায় চোখ রাখুন। তালিকায় রয়েছেন চারজন ভারতীয় ক্রিকেটার।
1 / 5
Published on Jun 04, 2025 09:26 am IST
গুজরাট টাইটানসের সাই সুদর্শন আইপিএল ২০২৫-এ সব থেকে বেশি রান সংগ্রহ করে টুর্নামেন্টের অরেঞ্জ ক্যাপ জিতে নেন। তিনি ১৫টি ইনিংসে ব্যাট করে ৫৪.২১ গড়ে সাকুল্যে ৭৫৯ রান সংগ্রহ করেন। এবারের আইপিএলে সুদর্শন ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১০৮ রানের। তিনি চার মেরেছেন সব থেকে বেশি ৮৮টি এবং ছক্কা হাঁকিয়েছেন ২১টি। ছবি- পিটিআই।
2 / 5
Published on Jun 04, 2025 09:26 am IST
মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব আইপিএল ২০২৫-এ সব থেকে বেশি রান সংগ্রহ করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকেন। তিনি ১৬টি ইনিংসে ব্যাট করে ৬৫.১৮ গড়ে সাকুল্যে ৭১৭ রান সংগ্রহ করেন। এবারের আইপিএলে সূর্যকুমার মোট ৫টি হাফ-সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৭৩ রানের। তিনি চার মেরেছেন ৬৯টি এবং ছক্কা হাঁকিয়েছেন ৩৮টি। ছবি- এএফপি।
3 / 5
Published on Jun 04, 2025 09:26 am IST
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি আইপিএল ২০২৫-এ সব থেকে বেশি রান সংগ্রহ করা ব্যাটারদের তালিকায় তৃতীয় স্থানে থাকেন। তিনি ১৫টি ইনিংসে ব্যাট করে ৫৪.৭৫ গড়ে সাকুল্যে ৬৫৭ রান সংগ্রহ করেন। এবারের আইপিএলে কোহলি মোট ৮টি হাফ-সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৭৩ রানের। তিনি চার মেরেছেন ৬৬টি এবং ছক্কা হাঁকিয়েছেন ১৯টি। ছবি- এএফপি।
4 / 5
Published on Jun 04, 2025 09:26 am IST
গুজরাট টাইটানসের ক্যাপ্টেন শুভমন গিল আইপিএল ২০২৫-এ সব থেকে বেশি রান সংগ্রহ করা ব্যাটারদের তালিকায় চতুর্থ স্থানে থাকেন। তিনি ১৫টি ইনিংসে ব্যাট করে ৫০.০০ গড়ে সাকুল্যে ৬৫০ রান সংগ্রহ করেন। এবারের আইপিএলে গিল মোট ৬টি হাফ-সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৯৩ রানের। তিনি চার মেরেছেন ৬২টি এবং ছক্কা হাঁকিয়েছেন ২৪টি। ছবি- পিটিআই।
5 / 5
Published on Jun 04, 2025 09:26 am IST
E-Paper

