Dhoni Captain Cool Trademark: 'ক্যাপ্টেন কুল'-র ট্রেডমার্কের জন্য আবেদন ধোনির! মিলল অনুমতি, রয়েছে কলকাতা যোগও

'ক্যাপ্টেন কুল'-র ট্রেডমার্কের জন্য আবেদন করলেন মহেন্দ্র সিং ধোনি! সেজন্য প্রাথমিক অনুমতিও পেয়ে গিয়েছেন। আর যে জার্নাল প্রকাশ করা হয়েছে, তাতে কলকাতার নামও আছে। কোন কাজে ধোনি ব্যবহার করতে চান 'ক্যাপ্টেন কুল'-র ট্রেডমার্ক?

Published on: Jun 30, 2025 5:37 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
খেলাধুলো সংক্রান্ত ট্রেনিং, কোচিং এবং প্রশিক্ষণ কেন্দ্রের জন্য 'ক্যাপ্টেন কুল' ট্রেডমার্ক ব্যবহার করতে চেয়ে আবেদন করেছিলেন ধোনি। ট্রেডমার্কস রেজিস্ট্রি পোর্টাল অনুযায়ী, সেই আবেদন গৃহীত হয়েছে। আর গত ১৬ জুন সরকারিভাবে ট্রেডমার্কস জার্নালে 'ক্যাপ্টেন কুল' ট্রেডমার্ক প্রকাশ করা হয়েছে। এবার চার মাস অপেক্ষা করতে হবে ধোনিদের। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 30, 2025 5:37 PM

খেলাধুলো সংক্রান্ত ট্রেনিং, কোচিং এবং প্রশিক্ষণ কেন্দ্রের জন্য 'ক্যাপ্টেন কুল' ট্রেডমার্ক ব্যবহার করতে চেয়ে আবেদন করেছিলেন ধোনি। ট্রেডমার্কস রেজিস্ট্রি পোর্টাল অনুযায়ী, সেই আবেদন গৃহীত হয়েছে। আর গত ১৬ জুন সরকারিভাবে ট্রেডমার্কস জার্নালে 'ক্যাপ্টেন কুল' ট্রেডমার্ক প্রকাশ করা হয়েছে। এবার চার মাস অপেক্ষা করতে হবে ধোনিদের। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

2/5
ক্রিকেট কেরিয়ারে অসংখ্য 'উইনিং শট' মেরেছেন। আর এবার আইনি ক্ষেত্রে একটি 'উইনিং শট' মারলেই 'ক্যাপ্টেন কুল'-র ট্রেডমার্ক পেয়ে যাবেন মহেন্দ্র সিং ধোনি। সেই 'উইনিং শট' অবশ্য ঠিক তাঁকে মারতে হবে না। যদি অন্য কেউ ‘ক্যাপ্টেন কুল’ ট্রেডমার্ক নিয়ে চ্যালেঞ্জ না করেন, তাহলেই বিশেষ অধিকার পেয়ে যাবেন ধোনি। ব্যবহার করতে পারবেন ‘ক্যাপ্টেন কুল’ ট্রেডমার্ক। (ফাইল ছবি, সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 30, 2025 5:37 PM

ক্রিকেট কেরিয়ারে অসংখ্য 'উইনিং শট' মেরেছেন। আর এবার আইনি ক্ষেত্রে একটি 'উইনিং শট' মারলেই 'ক্যাপ্টেন কুল'-র ট্রেডমার্ক পেয়ে যাবেন মহেন্দ্র সিং ধোনি। সেই 'উইনিং শট' অবশ্য ঠিক তাঁকে মারতে হবে না। যদি অন্য কেউ ‘ক্যাপ্টেন কুল’ ট্রেডমার্ক নিয়ে চ্যালেঞ্জ না করেন, তাহলেই বিশেষ অধিকার পেয়ে যাবেন ধোনি। ব্যবহার করতে পারবেন ‘ক্যাপ্টেন কুল’ ট্রেডমার্ক। (ফাইল ছবি, সৌজন্যে এপি)

3/5
নিয়ম অনুযায়ী, ওই চার মাসের মধ্যে 'ক্যাপ্টেন কুল'-র ট্রেডমার্ক নিয়ে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। যদি কেউ চ্যালেঞ্জ না করেন, তাহলে 'ক্যাপ্টেন কুল'-র ট্রেডমার্কের সম্পূর্ণ রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর ধোনি সম্পূর্ণ অধিকার পেয়ে যাবেন। অর্থাৎ কেউ বিরোধিতা না করলে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যেই ধোনি সুখবর পেয়ে যাবেন। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 30, 2025 5:37 PM

নিয়ম অনুযায়ী, ওই চার মাসের মধ্যে 'ক্যাপ্টেন কুল'-র ট্রেডমার্ক নিয়ে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। যদি কেউ চ্যালেঞ্জ না করেন, তাহলে 'ক্যাপ্টেন কুল'-র ট্রেডমার্কের সম্পূর্ণ রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর ধোনি সম্পূর্ণ অধিকার পেয়ে যাবেন। অর্থাৎ কেউ বিরোধিতা না করলে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যেই ধোনি সুখবর পেয়ে যাবেন। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

4/5
যদিও পুরো প্রক্রিয়াটা সহজ ছিল না বলে জানিয়েছেন ধোনির আইনজীবী মানসী আগরওয়াল। তিনি জানিয়েছেন, প্রথমে যখন 'ক্যাপ্টেন কুল'-র ট্রেডমার্কের জন্য আবেদন করা হয়েছিল, তখন আপত্তি তোলা হয়েছিল। একইরকম ট্রেডমার্কের কারণে মূলত আপত্তি তোলা হয়েছিল। তাতে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল বলে সূত্রের খবর। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 30, 2025 5:37 PM

যদিও পুরো প্রক্রিয়াটা সহজ ছিল না বলে জানিয়েছেন ধোনির আইনজীবী মানসী আগরওয়াল। তিনি জানিয়েছেন, প্রথমে যখন 'ক্যাপ্টেন কুল'-র ট্রেডমার্কের জন্য আবেদন করা হয়েছিল, তখন আপত্তি তোলা হয়েছিল। একইরকম ট্রেডমার্কের কারণে মূলত আপত্তি তোলা হয়েছিল। তাতে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল বলে সূত্রের খবর। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

5/5
তবে শেষপর্যন্ত ধোনির জয় হয়েছে। আইনজীবী সওয়াল করেন, ধোনি একজন জনপ্রিয় তারকা। আর ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। ভারত তো বটেই, বিদেশেও তাঁকে ভালোবেসে 'ক্যাপ্টেন কুল' হিসেবে ডাকা হত। ধোনির ব্যক্তিগত ক্যারিশ্মা এবং চরিত্রের সঙ্গে 'ক্যাপ্টেন কুল' বিষয়টা খুব ভালোভাবে যায়। তাই সাধারণ মানুষের মনে কোনওরকম বিভ্রান্তি তৈরি করা হবে বলে সওয়াল করেন ধোনির আইনজীবী। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 30, 2025 5:37 PM

তবে শেষপর্যন্ত ধোনির জয় হয়েছে। আইনজীবী সওয়াল করেন, ধোনি একজন জনপ্রিয় তারকা। আর ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। ভারত তো বটেই, বিদেশেও তাঁকে ভালোবেসে 'ক্যাপ্টেন কুল' হিসেবে ডাকা হত। ধোনির ব্যক্তিগত ক্যারিশ্মা এবং চরিত্রের সঙ্গে 'ক্যাপ্টেন কুল' বিষয়টা খুব ভালোভাবে যায়। তাই সাধারণ মানুষের মনে কোনওরকম বিভ্রান্তি তৈরি করা হবে বলে সওয়াল করেন ধোনির আইনজীবী। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

Related Photos