ICC player of the month winner: বাংলাদেশকে লজ্জায় ডোবানো ক্রিকেটারকেই মাসের সেরার পুরস্কার দিল জয় শাহের ICC!
বাংলাদেশকে কাঁদিয়েছিলেন। সেই পুরুষ ক্রিকেটারকেই মাসের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিল জয় শাহের আইসিসি। ওই ক্রিকেটারকে বাংলাদেশকে চরম লজ্জায় ঠেলে দেন। আর তিনিই পেলেন বিশেষ সম্মান। অন্যদিকে মহিলাদের মধ্যে সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা।
Published on: Jun 7, 2025 8:59 PM IST
1/5

Published on Jun 7, 2025 8:59 PM
বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সংযুক্ত আরব আমিরশাহি যে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছিল, তার অন্যতম কারিগর ছিলেন মহম্মদ ওয়াসিম। আর তাঁকেই মে'র সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিল আইসিসি। স্কটল্যান্ডের ব্র্যান্ডল ম্যাকমুলেন এবং আমেরিকার মিলিন্দ কুমারকে টপকে গত মাসের সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার ছিনিয়ে নিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহির ওয়াসিম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
2/5

Published on Jun 7, 2025 8:59 PM
তিনি আরও বলেছেন, 'মে'তে শারজায় বাংলাদেশের বিরুদ্ধে আমরা ঐতিহাসিক সিরিজ জিতেছি। ওই জয়টা প্রমাণ করে দিয়েছে যে সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটের বিকাশ হয়েছে এবং দেশে কত প্রতিভা আছে। পুরো দলের মিলিত প্রচেষ্টার কারণে আমরা সিরিজটা জিতেছিলাম।’ সেইসঙ্গে তরুণ ক্রিকেটারদেরও ভূয়সী প্রশংসা করেছেন সংযুক্ত আরব আমিরশাহির অধিনায়ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)
3/5

Published on Jun 7, 2025 8:59 PM
গত মাসে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল সংযুক্ত আরব আমিরশাহি। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নজির গড়েছিল। আর সেই সিরিজের সেরা নির্বাচিত হয়েছিলেন ওয়াসিম। তিন ম্যাচে ১৪৫ রান করেছিলেন। প্রথম ম্যাচে হারের পরে দ্বিতীয় ম্যাচেই আমিরশাহি যে জিতেছিল, সেটার নেপথ্যে ছিল ওয়াসিমের ৪২ বলে ৮২ রান। ওই ইনিংসের সুবাদেই সিরিজে সমতা ফিরিয়ে এনেছিল আমিরশাহি। (ছবি সৌজন্যে ICC)
4/5

Published on Jun 7, 2025 8:59 PM
আর সেইসব পারফরম্যান্সের সুবাদে মাসের সেরার পুরস্কার পেয়ে সংযুক্ত আরব আমিরশাহির অধিনায়ক ওয়াসিম বলেছেন, ‘'দ্বিতীয়বারের জন্য আইসিসির মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার হওয়ায় অত্যন্ত আনন্দ বোধ করছি। যে আমি আইসিসিকে ধন্যবাদ জানাতে চাই। আর ধন্যবাদ জানাতে চাই সেইসব ফ্যানদেরও, যাঁরা আমার হয়ে ভোট দিয়েছেন।' (ফাইল ছবি, সৌজন্যে ICC)
5/5

Published on Jun 7, 2025 8:59 PM
E-Paper

